IND vs PAK, ICC ODI World Cup 2023: বাইশ গজের এই যুদ্ধকে ঘিরে অনেক আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সবার মুখেই ঘুরছে 'মাদার অফ অল ব্যাটল'-এর (Mother Of All Battle) প্রসঙ্গ। তবে বিসিসিআই সূত্রের খবর, বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দলের ডুয়েলের তারিখ বদলে যেতে পারে। পূর্ব নির্ধারিত সূচি থেকে একদিন এগিয়ে, অর্থাৎ ১৪ অক্টোবর আয়োজিত হতে পারে এই মেগা ম্যাচ। নবরাত্রির জন্য বদলে যেতে পারে দিনক্ষণ।
বিশ্বকাপের আগে আর ৯-১০টি ম্যাচ পাবে ভারত। তার মধ্যে আবার এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তাই পরীক্ষানিরীক্ষা করার যেটুকু সুযোগ, সেটা এই সিরিজেই। সেটা ভেবেই হয়তো 'দুর্বল' ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্রামে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
ক্যারিবিয়ান সিরিজের পরেই আয়ারল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। ১৮ থেকে ২৩ অগস্টের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে কি নামবেন বুমরা? নাকি তাঁকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের অব্যবহিত পরে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতের।
এবারের বিশ্বকাপে একাধিক 'ডাবল হেডার' ম্যাচ রয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ১৪ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচ সকালে আয়োজিত হবে। অন্যদিকে সে দিনই চেন্নাইতে দিন-রাতের ম্যাচে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। কিউইদের ম্যাচের তারিখ বদলে দেওয়া সম্ভব নয়।
গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পান বুমরা। এরপর তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ফিট না হওয়ার জন্য গত এশিয়া কাপ পর্যন্ত খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করেছিলেন বুমরা। তবে প্রথম ম্যাচে তিনি খেলেননি। তখন থেকেই তাঁর চোট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।
সিরাজ দেশে ফেরায় চলতি সফরে ভারতের একদিনের দলে পেসার হিসাবে জয়দেব উনাদকাট, শার্দূল ঠাকুর, হার্দিক পান্ডিয়া, মুকেশ কুমার ও উমরান মালিক রয়েছেন। মহম্মদ শামিকে এই সিরিজে বিশ্রাম দেওয়ায় ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সিরাজের। কিন্তু তাঁর গোড়ালিতে চোট দেখে একদিনের সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই।
অক্টোবর মাস মানেই ভারতে উত্সবের মরসুম শুরু। প্রতি বছর নিয়মমাফিক সেই মাসেই চলে নবরাত্রি। দেখা যাচ্ছে, আইসিসি যে দিন ভারত (Team India) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচের তারিখ রেখেছে, সে দিন অর্থাত্ ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। গুজরাত (Gujarat) জুড়ে বেশ ধুমধাম করেই পালিত হয় নবরাত্রি।
IND vs PAK, ICC ODI World Cup 2023: অক্টোবর মাস মানেই ভারতে উত্সবের মরসুম শুরু। প্রতি বছর নিয়মমাফিক সেই মাসেই চলে নবরাত্রি।দেখা যাচ্ছে, আইসিসি (ICC) যে দিন ভারত (Team India) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচের তারিখ রেখেছে
বিশ্বকাপে নামার আগে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে তিন ম্যাচে ওডিআই সিরিজ খেলবে ভারত। গত দু'বার ৫০ ওভারের সিরিজে ভারতের মাটিতে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে কাপ যুদ্ধে নামার আগে কি ভারতীয় দল বদলা নিতে পারবে? সেটাই সবার মনে প্রশ্ন। ২২ সেপ্টেম্বর প্যাট কামিন্সদের বিরুদ্ধে প্রথম ওডিআই মোহালিতে।
ইতমধ্যেই ৩০ জুন চুক্তি শেষ হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে গিয়েছে। ক্রিকেটারদের দাবি বিপুল বেতন বৃদ্ধি। যেভাবে পাকিস্তান দল এখন ক্রিকেট খেলছে সেই হিসেবে তাঁরা বেতন পাচ্ছেন না বলে দাবি করছে পুরো পাক দল।
এনসিএ-তে অনুশীলনের মাঠে ঋষভকে ভারতীয় দলের একাধিক ক্রিকেটারদের দেখা গিয়েছিল। এরমধ্যে কয়েক দিন আগে ঋষভ ইনস্টাগ্রামে আরও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ভিডিয়ো দেখে অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড় খুশি হতেই পারেন।
ICC World Cup Promo Without Babar Azam Leaves Shoaib Akhtar Fumes: কেন বিশ্বকাপের প্রমোতে নেই বাবর আজম ও পাকিস্তান। এবার এই মর্মেই ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার বাবর আজম।
শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন আয়ারল্যান্ড সফরে উড়ে যেতে পারেন এই তারকা জোরে বোলার। এরইমধ্যে শুক্রবার অর্থাৎ ২১ জুলাই, জসপ্রীত বুমরা ও তাঁর বাকি তিন সতীর্থ কেএল রাহুল, শ্রেয়স আইয়ার ও তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণার মেডিক্যাল ও ফিটনেস আপডেট সর্বসমক্ষে আনল।
গত ৪ এপ্রিল আইপিএল-এ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দিল্লির ম্যাচ চলার সময় অরুণ জেটলি স্টেডিয়ামে এসেছিলেন পথ দুর্ঘটনায় আহত ঋষভ। তিনি যাতে মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন, সেইজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ঋষভের জন্য কর্পোরেট বক্সে বিশেষ র্যাম্প তৈরি করা হয়।
IND vs PAK, Asia Cup 2023: ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও সামনে এক দিনের বিশ্বকাপ থাকায় এবারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিট থেকে। দু’টি গ্রুপে তিনটি করে মোট ছ’টি দল রয়েছে। তার মধ্যে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
Jasprit Bumrah Comeback: ক্রিকেট পণ্ডিতদের দাবি, বুমার নাকি পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন। রোজ আট থেকে দশ ওভার বোলিং করছেন। নেটে বুমরার আগুন ঝলসানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে বুমরার অ্য়াকশন দেখে একবারও মনে হচ্ছে না যে, তিনি কোনওরকম অস্বস্তি বোধ করছেন!এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সব ঠিক থাকলে বিশ্বকাপের আগেই বুমরাকে দেশের জার্সিতে দেখা যাবে আয়ারল্য়ান্ড সফরে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। লক্ষ্মণ আয়ারল্যান্ড সফরে কোচ হিসেবে কাজ করবেন। শোনা যাচ্ছে ব্যাটিং কোচ হিসেবে লক্ষ্মণের সঙ্গে থাকতে পারেন সীতাংশু কোটাক-হৃষিকেশ কানিতকরের মধ্যে যে কোনও একজন। বোলিং কোচ হিসেবে উড়ে যেতে পারেন ট্রয় কুলি ও সাইরাজ বাহুতুলের মধ্যে যে কোনও একজন।
ভারত যখনই খেলতে নামে একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করে, সেটা হল আইসিসি ইভেন্টে জিততে না পারা। অবশ্য সেটাই তো স্বাভাবিক। কারণ ২০১৩ সালের পর থেকে এখনও পর্যন্ত ৯বার আইসিসি প্রতিযোগিতায় নেমেছে ভারতীয় দল। প্রতিবার সাফল্য অধরা থেকেছে।
IND vs PAK, Asia Cup 2023: অরুণ ধুমাল বর্তমানে দক্ষিণ আফ্রিকার ডারবানে রয়েছেন। সেখানেই আইসিসি-র একটি আলোচনাসভায় জয় শাহের (Jay Shah) সঙ্গে ছিলেন তিনিও। ধুমালই জানান বিসিসিআই-এর (BCCI) সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ বুধবার পিসিবি-র (PCB) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান জাকা আশরফের (Zaka Ashraf) সঙ্গে কথা বলেই এশিয়া কাপের সূচি নিশ্চত করেছেন।
পাকিস্তান সরকার যাই সিদ্ধান্ত নিক, বাবর আজম ও তাঁর দল কিন্তু ভারতের মাটিতে এসে যে কোনও ভেন্যুতে এসে কাপ যুদ্ধ খেলতে প্রস্তুত হয়ে আছে। সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে স্পষ্ট করে দিয়েছিলেন পাক অধিনায়ক।
পাকিস্তান সরকার যাই সিদ্ধান্ত নিক, বাবর আজম ও তাঁর দল কিন্তু ভারতের মাটিতে এসে যে কোনও ভেন্যুতে এসে কাপ যুদ্ধ খেলতে প্রস্তুত হয়ে আছে। সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে স্পষ্ট করে দিয়েছিলেন পাক অধিনায়ক। করাচিতে সাংবাদিক বৈঠকে স্বভাবতই বিশ্বকাপ অভিযান সংক্রান্ত প্রশ্ন উড়ে এসেছিল।
সিএবি তাঁকে বিশ্বকাপ কমিটিতে রাখার কথা ভাবছে। তবে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক জানেন না, কতটা সময় বের করতে পারবেন তিনি। বলছিলেন, "আমি কতটা সময় দিতে পারব, জানি না। কিন্তু সব রকম ভাবে সাহায্য করব সিএবিকে।"