Kali Puja at Tarapith Mandir: মাকে পঞ্চব্যঞ্জন-সহ ভোগ নিবেদন করা হয়। ভোগের মূল উপাদান শোল মাছ। পোড়া শোল মাছ। এই মাছ না থাকলে ভোগ গ্রহণ করেন না মা! জানুন, মায়ের আরও কত বিশেষ ব্য়াপার।
Asansol:৩০ ফুটের কালী প্রতিমা পড়ে গেল পড়ে গেল হুড়মুড়িয়ে। কারিগর থেকে পুজো উদ্যোক্তারা শুরু করেছে কান্নাকাটি।
Bardhaman Sonar Kali Bari: এই মন্দিরের দেবীর ঘটে জল দেওয়াই হয় না। একই জল রয়ে গিয়েছে। ১২৫ বছর ধরে সেই ঘটের জল শুকোয়নি। তা কানায় কানায় পূর্ণ। আশ্চর্য নয়?
Kali Puja:আপনি কোনদিন ভেবেছেন 'লঙ্কার শাকের' কথা! উত্তরে হয়ত অনেকেই না বলবেন। কারণ, এতরকম শাকের মাঝে লঙ্কার শাক পরেনা। কিন্তু কালীপুজোর আগেরদিন জলপাইগুড়ির বাজারে দেখা মিলল লঙ্কার শাক।
Dakat Kali of Singur: কালীপুজোর দিন চার প্রহরে চার বার পুজো ও ছাগ বলি হয়। মল্লিকপুর গ্রামে এই ডাকাতকালী মন্দির থাকার কারণে আশেপাশের জামিনবেড়িয়া, পুরুষোত্তমপুর ও মল্লিকপুর গ্রামের কোনো বাড়িতে কালীপুজো হয় না।
Jagatnagar Anandamoyee Kali: শবদেহ দাহকারীরা তখন ওই কন্যার আধ-জ্বলন্ত দেহ ফেলে পালিয়ে গেলেন। সেই সময়ে পাশেই জঙ্গলে এক সাধক ধ্যানরত ছিলেন। মা তাঁকে স্বপ্নাদেশ দেন, ওই আধ-পোড়া দেহ কবর দিয়ে তার উপর মূর্তি প্রতিষ্ঠা কর!
Kali Puja 2024 | Shakle Tied Kali: সারা বছর শিকলে বাঁধা অবস্থাতেই এই দেবী নিত্যপুজো গ্রহণ করেন। একমাত্র দুর্গাপুজোয় বিজয়া দশমীর দিন শিকলের বাঁধন থেকে মুক্তি ঘটে দেবীর। সেই দিন দেবীর নিরঞ্জন হয়। তারপর সেই কাঠামো তুলে এনে পুনরায় নতুন প্রতিমা গড়া হয়।
Mahishkhagi Kali Puja Shantipur: জানা গিয়েছে, নদীয়ার শান্তিপুর শহরের প্রায় ৩৫০ বছরের প্রাচীন মহিষখাগী কালীমাতার পুজোর ইতিহাস অনন্য। শোনা যায়, এই স্থানে এক তান্ত্রিকের হাতে পুজোর সূচনা হয়, পরবর্তীতে চ্যাটার্জী বংশের কাঁধে পুজোর দায়িত্বভার পড়ে।
Kalipuja 2024:তুলির টানে প্রাণবন্ত মা তারা। কালীপুজোর আগে বড় চমক মেকআপ শিল্পী পঙ্কজ বিশ্বাসের।
Kazi Nazrul Islam in Kanksa Kali Puja: এসেছিলেন কবি নজরুল ইসলাম। কালী সাধনা করেছিলেন নীলকন্ঠ মুখোপাধ্যায়ও। সেই গ্রামের পুজো আজও অমলিন। দুশো বছরের প্রাচীন পুজো।
Katwa: কালীপুজোর আগেই পুকুর থেকে ধাতব কালী মূর্তি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কাটোয়ার গোয়াই গ্রামে। মূর্তিটিকে সোনার ভেবে চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ধাতব কালীমূর্তি উদ্ধারকে ঘিরে গ্রামে চাঞ্চল্য।
Jalpaiguri: কালীপুজোয় জলপাইগুড়িতে সাবধান। সেখানে মিলবে জীবন্ত কালী ও ভূতের দর্শন। চলছে জোর প্রস্তুতি। ভূতের ডেরায় জি ২৪ ঘণ্টা।
Dakshin Dinajpur Bibihar Kali: হিন্দু-মুসলিম সংস্কৃতি মিলেমিশে একাকার বংশীহারির বিবিহার কালীপূজায়। এলাকাবাসী এই কালীকে নিজেদের 'মা' বলে মনে করেন। সব সম্প্রদায়ের মানুষ এখানে পূজা দেওয়ার জন্য উপস্থিত হন। মুসলিমপ্রধান এলাকা। কিন্তু মুসলিমরাও এই পূজায় সমান ভাবে অংশ নেন।
Khirpai Boro Maa: এ মায়ের পুজোতে লাগে না পুরোহিত, এখানে আপনিই পুরোহিত। নাম? 'বড়মা'। নামেই নয় দেখতেও বড়,কংক্রীটের তৈরি প্রায় ৪৫ ফুট উচ্চতার কালী মা ভক্তদের কাছে ক্ষীরপাইয়ের বড়মা নামেই পরিচিত।