What Happens After Person Die: মানুষ মরে গেলে কোথায় যায়? কী ঘটে ? মানুষ কি ভূত হয়, নাকি আত্মা? সার্ভাইভ্যাল হাইপোথিসিস বলে একটা বিষয় আছে, যা বলে, মারা যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ মানুষের চেতনা থাকে। কী ভাবে? না কোনও বুজরুকি নয়, এ হল বিজ্ঞান।
আনলকের মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। রাস্তায় যানবাহনের সংখ্যাও এখন বেশি। এখন ধাপে ধাপে তাই দাম বৃদ্ধি করে সেই শুল্কের ঘাটতি মেটানো হচ্ছে।
রোনাল্ডোর এমন ইঙ্গিত অবশ্যই রিয়াল সমর্থকদের মন খারাপ করিয়ে দিতে যথেষ্ট।
এই মুহূর্তে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে তা বিশ্ব ফুটবলে আর কারও নেই।
বয়স সবে তিন। একরত্তি শিশু। কিন্তু দুষ্টুমিতে টেকা দায়। দস্যিপনায় নম্বর ওয়ান। চিনের ঝেজিয়াং প্রদেশে দেখা মিলল, এমনই এক দস্যির। ঘরের মধ্যে নয়, দুষ্টুমির নমুনা তুলে ধরতে, সে নেমে পড়ল একেবারে রাস্তায়। কী করেছে, তা দেখলে কিন্তু আপনি ভিরমি খেতে বাধ্য। WHEN THE BIG CITY CALLED, HE HAD TO ANSWER. হলিউডের বিগ হিট মুভি, বেবিস ডে আউটের ট্যাগ লাইন, সিরিয়াসলি নিয়ে নিলে, কী হবে ভাবুন তো! কীভাবে কিডন্যাপারদের দলকে নাকানিচোবানি খাইয়ে, খুদে বিঙ্ক পথেঘাটে দস্যিপনা করে বেরিয়েছিল, ভাবলে গায়ে কাঁটা দেয় বইকি!
হাতে সদ্য ব্যাঙ্ক থেকে তোলা দশ টাকার কয়েন। কিন্তু বাজারে চলছে না। নকল কয়েনের গুজবের জেরে বহু দোকানি সেই কয়েন নিতে নারাজ। ফলে নোট সঙ্কটে আগেই জেরবার আমজনতার ভোগান্তির শেষ নেই। দেশজুড়ে নোটের আকাল। আমজনতার নাভিশ্বাস। ব্যাঙ্ক, ATM, পোস্ট অফিসের সামনে লম্বা লাইন। তবুও দিন শেষে অনেকেই ফিরছেন হতাশ হয়ে। নোট অমিল। আর যারা টাকা পাচ্ছেন, তাদেরও সমস্যা মিটছে কই? নোট হয়রানির মাঝে আবার দেখা দিয়েছে নতুন সমস্যা।
ওয়েব ডেস্ক: পুরো হিন্দি সিনেমা। বাইকে চড়ে ,শূণ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকায় দাপিয়ে বেরাল দুষ্কৃতী দল। ত্রস্ত সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করে প্রাণ বাঁচাচ্ছে। ঘটনা হাওড়ার। লিলুয়া ডনবস্কো স্কুলের সামনে এমন ভয়াবহ দৃশ্যের ছবি উঠে এসেছে সিসিটিভির ক্যামেরায়। পুলিস এখনও ঘটনার তদন্ত করছে। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। এলাকার দুই দুষ্কৃতী দলের পাণ্ডাদের শক্তি প্রদর্শনে প্রাণ যেতে বসেছিল সাধারণ মানুষের।
এটিএম থেকে টাকা নিশ্চই তোলন? ১০০, ৫০০ বা ১০০০ টাকার নোট আমাদের প্রায় রোজই কোনও না কোনও কাজে প্রয়োজন হয়। নোটের কোনায় এই দাগগুলিও দেখেছেন অনেকবার। তবে, চোখে পড়লেও মনে হয়তো প্রশ্ন জাগেনি আপনার। তবে যদি না জামা থাকে তাহলে এখুনই যেনে নিন এই তথ্যগুলি-
সম্প্রতি, মুক্তি পেয়েছে তাঁর ছবি ফ্যান। ছবিতে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ফ্যানের কপালে জুটেছিল হাজতবাসের সঙ্গে পুলিশের মার। বাস্তবটা কিন্তু একেবারেই আলাদা। সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে শাহরুখ খানের দুই সুন্দরী ফ্যান উড়ে এসেছিলেন মুম্বইতে। উদ্দেশ্য একটাই। প্রিয় তারকার সঙ্গে একবার দেখা করা! শুরুটা যদিও ছিল ছবির মতোই! হলই বা সুন্দরী বিদেশিনী, ‘মন্নত’-এর পাহারাদাররা তাঁদের পাত্তা দেবেন কেন! ফলে, যা হওয়ার তাই হল! ‘মন্নত’-এর সামনে পাক খেতে খেতে একগাদা পয়সা আর সময় নষ্ট হচ্ছিল দুই বিদেশিনীর।
প্রেমিকার জন্য পৃথিবী তন্নতন্ন করে একশআটটি নীলপদ্ম খুঁজে আনার রোমান্টিসিজম নয়। বাস্তবের মাটিতে ভালোবাসার মানুষটির জন্য লড়াইয়ের গল্প। অপমানিত স্ত্রীর চোখের জল মোছাতে আস্ত একটা কুয়ো খোঁড়ার গল্প। গল্পটা মহারাষ্ট্রের কলম্বেশ্বের এক অন্তজ মানুষ বাপুরাওয়ের । শুধুমাত্র স্ত্রীর জন্য নিজে হাতে কুয়ো খুঁড়েছেন। স্ত্রী সঙ্গীতা জল আনতে গিয়েছিলেন গ্রামের কুয়োয়। দলিত বলে অপমান করে জল নিতে দেননি গ্রামের উচ্চ বর্ণের বাসিন্দারা। সেই দিনই স্ত্রীর জন্য একটা কুয়ো খোঁড়ার প্রতিজ্ঞা করেন। কিছু দিনের মধ্যে খুঁড়েও ফেলেন। সেই কুয়োতে এখন শুধু তাঁর স্ত্রী নয়, গ্রামের সব দলিত মানুষই সম্মানের সঙ্গে জল নিচ্ছেন । সবাই বলছেন বাবুরাও কলম্বেশ্বরের শাজাহান। সঙ্গীতার চোখে এখনও জল তবে এখন আনন্দের।
আজকের সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের বন্ধু কমে গিয়েছে। এখন সবার ফেসবুকের দৌলতে অনেক অনেক ফ্রেন্ড! ফেসবুক নিয়েই দীর্ঘদিন রিসার্চ করেছেন, রবিন ডানবার। আর সেই গবেষণার পর তিনি এমন, এমন তথ্য বা পরিসংখ্যান তুলে এনেছেন, তা শুনলে, আপনার ফেসবুক সম্পর্কে ভাবনা বদলাবেই। অথবা, নিজের যেমন অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতেই হয়তো সিলমোহর দেবেন।
এখন বাজারে সিনেমার চাহিদা বাড়াতে গেলে তার মধ্যে সেক্স ঢোকাতেই হবে। সেক্স না হলেও যৌন উদ্দীপনা মূলক কোনও না কোনও সিন দেখানো হয় বেশিরভাগ ছবিতেই। তবে যতই সেক্স দেখানো হোক না কেন, পুরোটাই তৈরি করা হয়ে থাকে। বাস্তবে কেউই প্রকাশ্যে সেক্স করেন না। শুধুমাত্র ছবির প্রচার এবং সেক্সের অনুভূতি দেওয়ার জন্যই এই সিন ঢোকানো থাকে। তবে এবার দেখে নিন এমন ১০টা সিনেমা যেখানে ক্যামেরার সামনেই বাস্তবেই সেক্স করা হয়েছিল...
আবার পিপলি লাইভ। এবার বাস্তবে। এবার পালিয়ে বাঁচার গল্প নয়, এবার জানিয়ে মরার। সবাইকে চোখে আঙুল দিয়ে বাস্তবটা দেখিয়ে দিতে নিমগাছে ডালে ঝুলেছেন মহারাষ্ট্রের চাষি শেষরাও। খরায় জ্বলে যাওয়া জমি-ঋণের বোঝা-সরকারের অকর্মন্যতা-আর বেঁচে থাকার অসম লড়াই-এ যুঝতে না পারার অক্ষমতা, সারা দেশকে জানাতে নিজের শ্রাদ্ধে আমন্ত্রণ জানিয়েছিলেন শেষরাও। শেষারওয়ের আত্মহত্যার আগে সবাই ভেবেছিল রসিকতা। নিম ডালে ঝোলা দেহ দেখে সবাই বুঝল চাষিদের সত্যিই দেখার কেউ নেই। সিনেমার পিপলি লাইভ মুক্তি পাওয়ার পরও অভাবের হাত থেকে মুক্তি পায়নি চাষিরা। এবার সিনেমার পর্দার থেকেও কাঁপিয়ে দেওয়া কাজ করে গেলেন শেষরাও। কিন্তু তাঁর মৃত্যুর পরও কি কেউ চাষিদের দেখবে!
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লড়াই স্পেন বনাম জার্মানির। বার্সেলোনা মুখোমুখি বায়ার্ন মিউনিখের। রিয়াল মাদ্রিদ খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। শুক্রবার থেকেই চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে এল ক্লাসিকোর সম্ভাবনা দেখছেন ফুটবলপ্রেমীরা। মেগা সেমিফাইনালে দুই স্প্যানিশ দলের সামনে জার্মানির দুই সেরা দল। প্রথম সেমিফাইনালে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার মুখোমুখি হবে বুন্দেশলিগা খেতাব জেতা বায়ার্ন মিউনিখ।