Indians in Russian Army: রাশিয়ায় এখনও নিখোঁজ বহু ভারতীয়। কীভাবে ফিরবেন তাঁরা চিন্তায় ভারতীয় বিদেশ মন্ত্রক। মৃত্যু হয়েছে ১২ জনের। জানা গিয়েছে মোট ১২৬ জন ভারতীয় রয়েছেন।
War Crimes: তদন্ত কমিশন যেসব তথ্য-প্রমাণ পেয়েছে, তা থেকে বলা যায়, ইউক্রেনে রুশবাহিনী বড় ধরনের যুদ্ধাপরাধ ঘটিয়েছে। রাষ্ট্রসংঘের তদন্তকারীরা সচরাচর এমন অভিমত দেন না। ফলে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
দনবাসের দোনেৎস্ক অঞ্চলের দিকে নজর রুশ বাহিনীর। সেখানকার স্লোভিয়ানস্ক শহরে প্রচণ্ড লড়াই শুরু হতে যাচ্ছে বলে ইঙ্গিত।
উগ্রবাদী একটি দেশ আমাদের লোকদের মারছে, যুদ্ধক্ষেত্রে হেরে গিয়ে ওরা আমাদের নিরীহ দেশবাসীদের উপর হামলা চালাচ্ছে!
সারা বিশ্ব এই যুদ্ধ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছে। শুধু মন্তব্যই নয়, বিশ্বে একটা সমীকরণও তৈরি হয়ে গিয়েছে। পশ্চিমি শক্তিগুলি রাশিয়ার সঙ্গে ঠান্ডা যুদ্ধে জড়িয়ে পড়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচস্কো নবদম্পতিদের শুভেচ্ছাও জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে ন্যাটোর প্রধান বলেন, যুদ্ধ কয়েক বছর ধরে চলবে, এ সত্য মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে হবে। তবে অবশ্যই ইউক্রেনের প্রতি সমর্থন তুলে নেওয়া যাবে না।
এই সব অস্ত্রের মধ্যে থাকবে কামান, জাহাজ-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, কামানের গোলা ও অত্যাধুনিক রকেট ব্যবস্থা। যুদ্ধে ইতিমধ্যে এই রকেট ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন।
আজভ সাগরে ইউক্রেনের মারিওপোল ও বেরদিয়ানস্ক বন্দর দিয়ে রপ্তানির সম্ভাবনার কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।
বুদানভ ভবিষ্যদ্বাণীর সুরে বলেছেন, চলতি বছরের মাঝামাঝি এই যুদ্ধ গুরুত্বপূর্ণ মোড় নেবে।
ইউক্রেনে যুদ্ধ নিয়ে আগামি দিনে কী পরিকল্পনা রাশিয়ার? কী ভাবে তা নিয়ে সন্ধান চালাচ্ছে মার্কিন গোয়েন্দারা?
সোমবারই ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহরে রুশ বাহিনীর বোমা হামলায় ৬০ জন সাধারণ মানুষ নিহত হন।
ইউক্রেন এই রাশিয়া ও আমেরিকা দুই মহাশক্তির মাঝে এক তাৎপর্যপূর্ণ অবস্থান তৈরি করে ফেলেছে।
পুতিন মনে করেন, নতুন প্রজন্ম তাদের পিতা ও পিতামহের যুদ্ধজয়ের সেই স্মৃতি ধরে রাখার যোগ্য হয়ে উঠেছে।
ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের মনোভাব সম্পর্ক বলতে গিয়ে সিআইএ প্রধান বলেন, প্রধান যুদ্ধক্ষেত্রগুলিতে পরাজয় ঘটা সত্ত্বেও নিজের বাহিনীর প্রতি পুতিনের বিশ্বাসে কোনও খামতি আসেনি।
মার্কিন ফার্স্ট লেডি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের পাশে আছে। ইউক্রেনে রুশ হামলাকে নৃশংস উল্লেখ করে তা বন্ধের আহ্বানও জানান জিল।
ইউক্রেনযুদ্ধে রুশ বাহিনীর ইউনিটগুলির অবস্থান সম্পর্কে কিয়েভকে গোয়েন্দাতথ্য দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এতে এই যুদ্ধে বেশ কয়েকজন রুশ জেনারেলকে হত্যার সুযোগ পায় ইউক্রেনীয় বাহিনী।
রুশ হামলার পর থেকেই ইউক্রেনীয়দের দুর্দশার জন্য অনুশোচনা করে আসছেন পোপ। রাশিয়াকে সরাসরি আগ্রাসী না বলে তিনি এই আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। ভ্যাটিকানের ঐতিহ্যগত নিরপেক্ষতা এবং রুশ অর্থোডক্স চার্চের সঙ্গে সুসম্পর্ক রাখার ব্যক্তিগত বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীকে নেতৃত্ব দেওয়া অ্যাডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল। এ নিয়ে তীব্র ক্ষোভ জানায় ইজরায়েল।
ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে রাশিয়া। আগামি ৯ মে রাশিয়ার বিজয় দিবসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা করবেন বলে যে জল্পনা ভেসে বেড়াচ্ছে তাকে সম্পূর্ণ নস্যাৎ করেছে রাশিয়া।
এই টহলের নৌকাগুলি তিনজন নাবিক ও ২০ জন আরোহী বহন করতে পারে। সেখানে কিছু জরুরি অস্ত্রও থাকে।
ইউক্রেনে শুরু হওয়া হামলাকে এখন পর্যন্ত 'বিশেষ সামরিক অভিযান' বলে আসছে মস্কো। তবে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে মনে করছেন মার্কিন ও পশ্চিমি কর্মকর্তারা।