Death of Witnesss Son in Shahjahan Case TMC MLA on Sandeshkhali says
বেড়মজুড় এলাকায় 'জনরোষ'। তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে ভাঙচড়।
সন্দেশখালিতে সুকান্ত মজুমদার। এদিন প্রথমে বসিরহাট উপ সংশোধানাগারে ধৃত বিজেপি কর্মী বিকাশ সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। সংশোধানাগার থেকে বেরিয়ে রওনা দেন সন্দেশখালি উদ্দেশ্যে। কিন্তু ধামাখালিতে বিজেপি রাজ্য সভাপতিকে আটকায় পুলিস। বলা হয়, দল বেঁধে সন্দেশখালি যাওয়া যাবে না। পরে অবশ্য় অনুমতি দেওয়া হয়।
'প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তাঁরা দেখা করতে যান, অবশ্য়ই দেখা করাব', বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শিশু-মহিলা-SC-র পর এবার সন্দেশখালিতে ST কমিশন। মুখ্যসচিব ডিজিকে নোটিস দিয়ে জবাব তলবের পর সরেজমিনে গ্রাউন্ডজিরো। সদলবলে গ্রামে গিয়ে তথ্যতালাশ ভাইস চেয়ারম্যানের। ফিরে রাষ্ট্রপতিকে রিপোর্টের তোড়জোড়।
সঙ্গে ছিলেন এডিজি(দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার ও বসিরহাটের পুলিস সুপার।
Suvendu Adhikar: সন্দেশখালিতে ১৪৪ ধারায় সাত দিনের স্থগিতাদেশ। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি বিচারপতির। কাল সকাল ৯টায় সন্দেশখালি রওনা বিরোধী দলনেতার।
হামলার সাতদিন পরেও আতঙ্ক। আছাড় নয়। হাত ফস্কে দুর্ঘটনা। দাবি রাজ্যের কমিশনের। জি ২৪ ঘণ্টায় সম্পূর্ণ উল্টো সুর শিশুর মায়ের। বিজেপি সমর্থক হওয়াতেই আক্রোশ। ছবি ,ভাঙা জানলা দরজা দেখিয়ে দাবি তরুণীর।
অন্যদিকে,সন্দেশখালির তথ্য তালাশে নাছোড় বিজেপির কেন্দ্রীয় দল। রামপুরে ধরনা থেকেই ভিডিও কল গ্রামে। মোদী আপনাদের পাশে। গুন্ডারাজ শেষ হবেই। আক্রান্তদের বার্তা দুই মন্ত্রী, চার সাংসদের। পরে কলকাতায় ফিরে রাজভবনে নালিশ।
'আমি উদ্যোগ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি।আমাদের প্রশাসন পাঠিয়েছি।১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।যাঁরা মুখে মাস্ক পরে ছবি তুলছে. ধরাও পড়েছে, বিজেপি-র কর্মী'।
২০১৯ সালে প্রথমবার ভোটে দাঁড়িয়েই বসিরহাটের সাংসদ নির্বাচিত হন নুসরত জাহান। সন্দেশখালিকাণ্ডে তাঁর বার্তা, 'এই কঠিন পরিস্থিতিতে, লোককে রাগানো বা প্রভাবিত করার থেকে নিজেদের বিরত রাখুন। প্রশাসনকে সাহায্য করুন। রাজ্য সরকার ক্লান্তিহীনভাবে সাধারণ মানুষকে সাহায্য করছে। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। এই পরিস্থিতিকে রাজনীতির রঙ দেবেন না। আমাদের কাজ আগুন নেভানো, আগুনে ঘি দেওয়া নয়। প্রশাসনকে সাহায্য করুন। তাদের দায়িত্ব পালনে সাহায্য করুন'।
Sandeshkhali Violence: এবার সুকান্তর মিশন সন্দেশখালি। হাসনাবাদ থেকে লঞ্চে করে সন্দেশখালি যাওয়ার কথা বিজেপি রাজ্য সভাপতির। আগেভাগেই আটকাতে পাল্টা ব্লু-প্রিন্ট পুলিসের।এসপি অফিসের সামনে থেকে টেনে হিঁচড়ে সুকান্তদের ধরনা তুলে দেয় পুলিস।
ভিড় ছাত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করল পুলিস। ইটের আঘাতে জখম সুকান্ত মজুমদার।
তুমুল উত্তেজনা ছড়াল বসিরহাট আদালত চত্বরে।
১৪৪ ধারা উঠে গেলে, শান্তি মিছিল হবে এলাকায়। মিছিলে থাকবেন পার্থ ভৌমিক, রথীন ঘোষ, নারায়ণ গোস্বামী, ব্রাত্য বসু, তাপস রায়, সুকুমার মাহাতো, নির্মল ঘোষ, সুজিত বসু-সহ আরও অনেকে। সূত্রের খবর তেমনই।
সন্দেশখালিতে অধরাই জবরদখলের দুই খলনায়ক। বাজারে লাখ লাখ টাকা ধার। ফেরত চাইলেই মিথ্যা মামলা ব্যবসায়ীর নামে। মুদি থেকে পানের দোকানি। পার পাননি কেউই। শাহজানঘনিষ্ঠ দুই জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে সরব স্থানীয়রা।
গতকাল বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাটগাছি।
সন্দেশখালিতে সমস্ত জায়গায় লিড নিলেও ন্যাজাটে যেখানে সংঘর্ষ হয়েছে, সেখানেই একটি বুথে মাত্র ১৫০ ভোটে পিছিয়ে তৃণমূল।