Barcelona Sacks Xavi Hernandez: বিগত এক বছর ট্রফি নেই ক্লাবে। আর কোচকে রেয়াত করল না বার্সেলোনা।
গত ৩০ এপ্রিল লঁরিয়ার বিরুদ্ধে ম্যাচের পরই পরিবারসহ সৌদি আরবে চলে যান মেসি। অনুমতি ছাড়া মেসির সেই সৌদি আরব সফর নিয়ে ফুটবল-বিশ্বে ঝড় বয়ে যায়। সৌদি আরবের পর্যটন দূত হিসেবে এই সফর ছিল মেসির পূর্বনির্ধারিত। যদিও ক্লাবকে না জানিয়ে সৌদি আরব চলে যাওয়ার জন্য পিএসজি তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছিল।
কোপা দেল রে-র সেমিফাইনালের প্রথম পর্বে বার্সেলোনা জেতার ফলে ফাইনালের টিকিট জোগাড় করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল স্পেনের এই ক্লাব। এর আগে স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়েছিল বার্সা ও রিয়াল। সেই সাক্ষাতে বার্সা ৩-১ গোলে হারিয়েছিল রিয়ালকে।
৩৩ মিনিটে লিড নেয় বার্সা। রিয়াল ডিফেন্ডারের কাছ থেকে বল নিয়ে পাওলো গাভির কাছে পাস দেন লেয়নডস্কি। বল পেয়ে দারুণভাবে রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়াকে পরাস্ত করেন গাভি।
বার্সা ছেড়ে মেসি ফ্রান্সের দাপুটে দল প্যারিস সাঁ জাঁ-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে দু বছরের চুক্তি করেছেন। উল্লেখ্য, সবরকম সুযোগসুবিধাসহ বার্ষিক ৩০৫ কোটি টাকারও বেশি অঙ্কে মেসির সঙ্গে চুক্তি হয়েছে পিএসজি-র।
প্রত্যাশা মতোই উয়েফার বর্ষসেরা টিমে আধিপত্য থাকল বার্সেলোনার। ক্যাটালিয়ান্সদের পাঁচ ফুটবলার রয়েছে বর্ষসেরা দলে। মেসি,নেইমার ছাড়াও দলে রয়েছেন ইনিয়েস্তা, দানি আলভেস ও জেরার্ড পিকে। শেষ এক বছরে পাঁচটা ট্রফি জিতেছে বার্সেলোনা। তাই এনরিকে ব্রিগেডের পাঁচ ফুটবলার সুযোগ পাওয়াটা অপ্রত্যাশিত নয়। রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াও দলে রয়েছেন হামেস রডরিগেজ ও সার্জিও র্যামস। এই নিয়ে দশবার উয়েফার বর্ষসেরা দলে সুযোগ পেয়ে রেকর্ড গড়লেন সিআর সেভেন।
ইতালিকে হারিয়ে কনফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখনই বহু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কোনও দলই। অবশেষে একশো কুড়ি মিনিট গোল-শূন্য থাকার পর, ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
লিওনেল মেসি,জাভি এবং কার্লোস পুওলের সঙ্গে চুক্তি নবীকরণ করল বার্সেলোনা ফুটবল ক্লাব। তিনজনের সঙ্গেই চুক্তির মেয়াদবাড়ানো হয়েছে বলে ক্লাবের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে। ২০১৬ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি ছিল ক্যাটালান ক্লাবের। কিন্তু সেই চুক্তি বাড়িয়ে ২০১৮ পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে২০১৬ পর্যন্ত পুওলের সঙ্গেচুক্তি করার ঘোষণা করেছে বার্সা।
জোড়া গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। রবিবার লা লিগার ম্যাচে ল্যাভেন্তের বিরুদ্ধে মেসির জোড়া গোলের সৌজন্যেই ৪-০। গোলে জিতল বার্সেলোনা। চলতি বছরে ৮২ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের। জামার্নির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের রেকর্ড থেকে আর মাত্র ৩ গোল দূরে লিওনেল মেসি।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি। চলতি বছরে ৭৬ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের। ১৯৫৮ সালে ৭৫ গোল করেছিলেন পেলে। জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড থেকে আর মাত্র ৯ গোল দূরে লিও মেসি। মেসির জোড়া গোলের সৌজন্যেই মায়োরকাকে ৪-২ গোলে হারাল লিগ শীর্ষে থাকা বার্সেলোনা।