আমেরিকায় শরণার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি মার্কিন আদালতের

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে মামলা মার্কিন সংগঠনের। আমেরিকায় শরণার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করল মার্কিন আদালত। আটক করা শরণার্থীদের নামের তালিকা তৈরির নির্দেশ কোর্টের। আপাত স্বস্তি মিলল ৭ দেশের শরণার্থীদের।একটি সই। বন্ধ মার্কিন দরজা। দুনিয়াজুড়ে সমালোচনা। বিক্ষোভ, স্লোগানে গর্জে ওঠা প্রতিবাদ।শুক্রবার প্রশাসনিক নির্দেশ জারি করে  সাতটি মুসলিম দেশের শরণার্থীদের আমেরিকায়ঢোকা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই নির্দেশের বিরুদ্ধে শনিবার মামলা করে আমেরিকান সিভিল লিবার্টিজ এডুকেশন নামে এক মার্কিন সংগঠন। সেই মামলার রায়ে কিছুটা স্বস্তি মিলেছে আমেরিকাগামী শরণার্থীদের। আমেরিকায় শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করেছে কোর্ট। পাশাপাশি, প্রশাসনিক নির্দেশের পর যে সমস্ত শরণার্থীকে আটক করা হয়েছে, তাঁদের নামের সম্পূর্ণ তালিকা তৈরির আদেশ দিয়েছে আদালত।

আমেরিকায় শরণার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি মার্কিন আদালতের
Source: Bureau