বান্ডিল কুড়াতে গিয়ে কাউন্টারে বন্দুক রেখে দেয় ডাকাতটি। আর সেই সুযোগেই বন্দুকটি হাতিয়ে নেন ওই মহিলা। ডাকাতের দিকে বন্দুক তাক করে ধরেন।
নিজস্ব প্রতিবেদন : একেই হয়তো বলে চোর থুড়ি ডাকাতের উপর বাটপাড়ি। হোটেলের ক্যাশবাক্স লুঠ করতে এসেছিল বন্দুকধারী ডাকাত। সেই ডাকাতেরই বন্দুক হাতিয়ে তাকে তাড়ালেন রিসেপশনিস্ট মহিলা। গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে কেনটাকির একটি হোটেলে। গোটা ঘটনাটাই ধরা পড়েছে হোটেলের লবির সিসিটিভি ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। অনেকেই মহিলার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেছেন।
আরও পড়ুন : ১৪ বছর পর ইলেকট্রিক স্কুটার হিসাবে বাজারে ফিরল Bajaj-এর চেতক
মাঝরাতে হোটেলের লবিতে এমনিতেই লোকজন কম। একাই রিসেপশনে বসেছিলেন এক মধ্যবয়স্কা মহিলা। তখনই মুখে কাপড় বেঁধে রিভলভার হাতে প্রবেশ এক ডাকাতের। তবে ছোটখাটো চেহারার ডাকাত বাবাজী বন্দুক নিয়েও যেন বিশেষ ভয় দেখাতে পারলেন না মহিলাকে। তবুও মহিলা অগত্যা ক্যাশবাক্স খুলে টাকা বার করে দিলেন। তড়িঘড়ি টাকা ক্যারিব্যাগে ভরতে শুরু করল বন্দুকধারী। এতটা টাকা পাওয়া যাবে তা বোধ হয় নিজেও ভাবতে পারেনি ডাকাতটি। ব্যাগে টাকা ভরার সময়ে হঠাত্ই নিচে পড়ে যায় কয়েকটা নোটের বান্ডিল। সেই বান্ডিল কুড়াতে গিয়ে কাউন্টারে বন্দুক রেখে দেয় ডাকাতটি। আর সেই সুযোগেই বন্দুকটি হাতিয়ে নেন ওই মহিলা। ডাকাতের দিকে বন্দুক তাক করে ধরেন। আর তাতেই প্রাণের ভয়ে চম্পট দেন ডাকাত বাবাজী। একটু পড়ে অবশ্য আবার ফিরে এসে বন্দুকটি ফেরত চান। তবে তাতেও বিশেষ লাভ হয়নি।
ভিডিয়ো ফুটেজটি ফেসবুকে পোস্ট করেছে স্থানীয় প্রশাসন। ডাকাতির পরেরদিনই ওই ব্যক্তি ধরা পড়ে যায়।
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.