World Consumer Rights Day: বিশ্বজোড়া বেচাকেনার হাটে কেন ১৫ মার্চ তারিখটি শুধু ক্রেতাদেরই দিন?

World Consumer Rights Day: বছরজুড়ে সব দিনই তো বিক্রেতার, এই একটি দিনই সম্ভবত ক্রেতার। 'ওয়ার্ল্ড কমজিউমার রাইটস ডে'-- বিশ্ব ক্রেতা অধিকার দিবস। বিশ্ব এখন এক বৃহৎ বাজার। সারাদিন ধরে হরেক জিনিসের কেনাকাটা সেখানে। অনবরত কিনে যাচ্ছেন ক্রেতারা। আর অনবরত বেচে যাচ্ছেন বিক্রেতারা। কিন্তু তারপর?

সৌমিত্র সেন | Updated By: Mar 15, 2023, 01:57 PM IST
World Consumer Rights Day: বিশ্বজোড়া বেচাকেনার হাটে কেন ১৫ মার্চ তারিখটি শুধু ক্রেতাদেরই দিন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরজুড়ে সব দিনই তো বিক্রেতার, এই একটি দিনই সম্ভবত ক্রেতার। 'ওয়ার্ল্ড কমজিউমার রাইটস ডে'-- বিশ্ব ক্রেতা অধিকার দিবস। বিশ্ব এখন এক বৃহৎ বাজার। সারাদিন ধরে হরেক জিনিসের কেনাকাটা সেখানে। অনবরত কিনে যাচ্ছেন ক্রেতারা। আর অনবরত বেচে যাচ্ছেন বিক্রেতারা।  বেচাকেনার এই বিপুল বিশাল বাজারে ক্রেতার সুরক্ষাকবচ তাই খুবই জরুরি। যাতে এই বিপুল বাজার ক্রেতাদের উপর কোনও অবিচার করতে না পারে, তাই এই রকম দিনের ভাবনা, তাই এই সুরক্ষার ভাবনা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Albert Einstein: আইনস্টাইনের জীবনের কিছু ঘটনা, যা আজও গভীর রহস্যে ঢাকা...

প্রতি বছর আজকের দিনে ১৫ মার্চ বিশ্ব জুড়ে পালিত হয় এই 'ওয়ার্ল্ড কমজিউমার রাইটস ডে' বা বিশ্ব ক্রেতা অধিকার দিবস। ইন্টারন্যাশনাল কনজিউমার মুভমেন্টেরই বৃহত্তর অংশ হল এইরকম একটি দিন ভাবনা। 

খুব বেশি দিনের কথা নয়, ১৯৮৩ সালে এই দিনটির কথা প্রথম ভাবা হয়। দিনটির পিছনে প্রেরণা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তবে শুরুটা আরও আগে। ১৯৬২ সালের ১৫ মার্চ তারিখেই তিনি মার্কিন কংগ্রেসে এ নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন। তিনিই বিশ্বের প্রথম নেতা যিনি এই বিষয়ে ভাবনাচিন্তা করেছিলেন। উপভোক্তার অধিকারকে সুরক্ষিত করার কথা প্রথম ভেবেছিলেন তিনিই।

আরও পড়ুন: Cyclone Freddy: প্রবল ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড এলাকা; তছনছ বাড়িঘর, উপড়েছে গাছ! ভারত মহাসাগরে ঘুরছে এই ঝড়...

ইদানীং ক্রেতারাও বিষয়টি নিয়ে ক্রমশ সচেতন হচ্ছেন। তাঁরাও এই দিন, এ সংক্রান্ত আইন-কানুন ইত্যাদি নিয়ে মাথা ঘামাচ্ছেন। এবং নিজেদের আর আগের মতো এত অসহায় মনে করছেন না। তাঁরা জেনেছেন, তাঁদেরও সুবিচার পাওয়ার একটা সেল রয়েছে।

প্রতি বছরই দিনটির একটা থিম থাকে। এ বছরও আছে। এ বছরের থিম হল-- এমপাওয়ারিং কমজিউমার্স থ্রু ক্লিন এনার্জি ট্রানজিশন। একটু ঘুরিয়ে এই থিমটি আসলে ক্রেতাদের সুরক্ষার ভাবনাই ভাবে। ক্রেতার ক্ষমতায়ন নিয়েও ভাবনা এখানে নিহিত।

ভারতেও দিনটির বিষয়ে ভাবনা রয়েছে। ১৯৮৬ সালে ৯ ডিসেম্বর ক্রেতাদের সুরক্ষার ভাবনা ভাবা হয়েছিল। ক্রেতাদের যদি কিছু বলার থাকে তবে যথাস্থানে তাঁরা যেন তা বলতে পারেন, সে বিষয়ে ভাবনা শুরু হয়েছিল। এবং দিনে দিনে এই ভাবনা আরও এগিয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.