আয়লায় দুর্গতদের সঙ্গে লক্ষ টাকার প্রতারণা

সরকারি প্রকল্পের নামে  প্রতারণা। আয়লায় ভেঙে পড়া বাড়ি তৈরি করে দেওয়ার স্বপ্ন দেখিয়ে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছিল বাসন্তীর হিরন্ময়পুর গ্রামের বাসিন্দাদের থেকে। তৈরি হয়নিবাড়ি । টাকাও ফিরে আসেনি। বাধ্য হয়ে রীতিমতো ছক কষে পাশের গ্রামে প্রতারকদের ডেকে আনেন গ্রামবাসীরা। চলে মারধরও। তবে টাকা কীভাবে ফেরত পাওয়া যাবে, তার উত্তর আজও জানেন না হতদরিদ্র মানুষগুলি। অভিযোগ, পুলিস-প্রশাসন এবিষয়ে নির্বিকার।   আয়লার আঘাতে লন্ডভন্ড জীবন আজও ছন্দে ফেরেনি। এরই মধ্যে ফের ধাক্কা। এবার প্রতারণা চক্রের।
আয়লায় দুর্গতদের সঙ্গে লক্ষ টাকার প্রতারণা