তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের সংঘর্ষে গুলিবিদ্ধ তৃণমূল নেতা ও সমর্থক
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া এবার কোচবিহারে। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন টিএমসিপি নেতা দীপেশ লামা ওরফে রাহুল। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ শহরের দাস ব্রাদার্স মোড়ে তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। পেটে গুলি লাগায় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।
Updated By: Jul 5, 2016, 09:00 AM IST