সরকার অপ্রসন্ন, আদালতের রায়ে খুশি নির্বাচন কমিশন
পঞ্চায়েত ভোট নিয়ে আদালতের রায় খুশি রাজ্য নির্বাচন কমিশনার। আদালত কমিশনের মূল দাবি মেনে নেওয়ায় স্বস্তির হাওয়া কমিশনের দফতরে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে শুক্রবার বিকেলেই বৈঠকে বসে কমিশন। আইনজীবীর সঙ্গে বৈঠকের পরই ঠিক হবে পরবর্তী পদক্ষেফ, জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। বিকেল চারটে নাগাদ পঞ্চায়েত মামলা নিয়ে আদালতের রায়ের খবর পৌঁছে যায় কমিশনের দফতরে। ততক্ষণে কমিশনের দফতরে পৌঁছতে শুরু করেছে শুভে্চ্ছা বার্তা। দমবন্ধ করা পরিবেশ কিছুটা হাল্কা হতে শুরু করেছে। আদালতের রায়ে কমিশন যে