চাপের কাছেই কি নতি স্বীকার কমিশনের?

কখনও ভোটের দিনক্ষণ, কখনও জেলাবিন্যাস। আবার কখনও কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গ। পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক ইস্যুতে সংঘাতে জডিয়ে পড়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের।  দীর্ঘ সময় সমানে সমানে আইনি ও প্রশাসনিক লড়াই চালিয়ে গিয়েছেন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। কিন্তু শেষপর্যন্ত রাজ্যের প্রায় সব দাবিই মেনে নিল কমিশন। কেন?  চব্বিশ ঘণ্টার বিশেষ রিপোর্ট।

জেলাবিন্যাসের জট কেটে পঞ্চায়েত ভোট তিন দফায়

পঞ্চায়েত ভোটের সম্ভাব্য সূচি তৈরি করল রাজ্য। মহাকরণের প্রশাসনিক বৈঠকে তৈরি হল সূচি। প্রথমটিতে ২৪ জুন ২৮ জুন ও ২ জুলাই ভোটের প্রস্তাব। সেক্ষেত্রে গণনা ৪ জুলাই। দ্বিতীয় প্রস্তাবে জুনের ২৬, ৩০ ও ৩ জুলাই তারিখ ভোটের প্রস্তাব। সেক্ষেত্রে গণনা ৬ জুলাই।

ফের আইনি লড়াইয়ে প্রস্তুত কমিশন

পঞ্চায়েত মামলা ফের আদালতে। আবেদনকারী এবার রাজ্য সরকার। পাল্টা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনও। আগামী সোমবার সকালে হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আপিল করার কথা সরকারের। তার আগে কমিশনের তরফে প্রস্তুতি নিতে শনিবার সন্ধায় আইনজীবী সমরাদিত্য পালের বাড়িতে যান রাজ্যের নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। সঙ্গে ছিলেন কমিশনের তিন আধিকারিক।

কমিশনকে যথাযথ পর্যবেক্ষক তালিকা দিতে ব্যর্থ সরকার

পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে কমিশন প্রত্যেক ব্লকে একজন করে পর্যবেক্ষক রাখতে চেয়েছিল। আর সেকারণেই ৪০০ জন পর্যবেক্ষকের নামের তালিকা চেয়ে এক মাস আগে রাজ্যকে চিঠি দেয় কমিশন। এক মাসে ৪০০ জনের তালিকা তো রাজ্য তৈরি করতে পারেইনি, উল্টে বেশ কয়েকবার এমন তালিকা পাঠানো হয় যা অসম্পূর্ণ বা ভুলে ভরা। 

সরকার অপ্রসন্ন, আদালতের রায়ে খুশি নির্বাচন কমিশন

পঞ্চায়েত ভোট নিয়ে আদালতের রায় খুশি রাজ্য নির্বাচন কমিশনার। আদালত কমিশনের মূল দাবি মেনে নেওয়ায় স্বস্তির হাওয়া কমিশনের দফতরে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে শুক্রবার বিকেলেই বৈঠকে বসে কমিশন। আইনজীবীর সঙ্গে বৈঠকের পরই ঠিক হবে পরবর্তী পদক্ষেফ, জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। বিকেল চারটে নাগাদ পঞ্চায়েত মামলা নিয়ে আদালতের রায়ের খবর পৌঁছে যায় কমিশনের দফতরে। ততক্ষণে কমিশনের দফতরে পৌঁছতে শুরু করেছে শুভে্চ্ছা বার্তা। দমবন্ধ করা পরিবেশ  কিছুটা হাল্কা হতে শুরু করেছে। আদালতের রায়ে কমিশন যে  

হাইকোর্টকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য

তিন দফায় পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিল কলকাতা আদালত। তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। রাজ্য সরকারের হার নিশ্চিত করে কমিশনের পক্ষেই সায় দিয়েছে আদালত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছে আদালত। ভোটের দিন ঘোষণা করতে রাজ্য সরকারের এক তরফা এক্তিয়ার নেই বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকারকে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে।  এমনই নির্দেশ এসেছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত মামলা থেকে। এখনও পর্যন্ত রায়দান পর্ব চলছে।

পঞ্চায়েত নির্বাচন মামলার রায় ঘোষণার সম্ভাবনা আগামী কাল

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্য নির্বাচন কমিশনের মামলার রায় ঘোষণা হতে পারে কাল। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে কাল বেলা বারোটায় এই মামলার রায় ঘোষণা হতে পারে।

আগামী সপ্তাহে পঞ্চায়েত মামলার রায় ঘোষণা

আগামী সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন মামলার কার্যকরী রায় ঘোষণা করবে আদালত। ওই রায়ে কলকাতা হাইকোর্ট বিবদমান দুপক্ষের কাছে তার নির্দেশনামা পাঠাবে। আজ আদালতে পঞ্চায়েত মামলার শুনানি শেষ হয়। দীর্ঘ মামলা ও বহু জটিলতার কারণে পঞ্চায়েত মামলার বিস্তারিত রায় তৈরি করতে কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে।

আজ পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টে শেষ শুনানি

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশনের মধ্যে চলা মামলার খুব সম্ভবত আজই শেষ হচ্ছে শুনানি। ইতিমধ্যেই কমিশনের পক্ষের আইনজীবী সমরাদিত্য পাল তাঁর বক্তব্য পেশ করেছেন। সরকারপক্ষে অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জির বক্তব্যও প্রায় শেষ। এই মামলায় নির্নায়ক হতে চলেছে রাজ্য পুলিসের ডিজির চিঠি।