কামদুনি কাণ্ড নিয়ে রাজপথে গণতান্ত্রিক মহিলা সমিতি

কামদুনি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতীকি অবরোধ কর্মসূচি নিয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতি। শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ হয় দুপুর বারোটা থেকে।

ধর্ষণ সমাজের লজ্জা, ধর্ষিতার নয়: সুজেট

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ঝলমলে শৃঙ্গ জয়। সঙ্কোচ ঝেড়ে ফেলে আত্মপ্রকাশ করলেন পার্ক স্ট্রিটের নির্যাতিতা। নিজের নাম ঘোষণা করে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিলেন, ধর্ষিতা নন, ধর্ষণকারীরাই সমাজের লজ্জা। এক বছর আগেও হতাশার অন্ধকারে তলিয়ে যাচ্ছিল যে জীবন, সেখান থেকে এ যেন রূপকথার পুনরুত্থান।

এবার কিশোরীকে ধর্ষণ করে খুন মুর্শিদাবাদে

কামদুনি, গেদের পর এবার মুর্শিদাবাদে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। মুর্শিদাবাদের রাণীতলা থানার সোনাডাঙা গ্রামে উদ্ধার হয়েছে ওই কিশোরীর মৃতদেহ। গত এগারো তারিখ থেকে নবম শ্রেণির ওই ছাত্রী নিখোঁজ ছিল। এলাকার এক যুবকের বিরুদ্ধে ওই ছাত্রী পরিবার অভিযোগ এনেছে।

কামদুনি ধর্ষণ: প্রতিবাদে ক্রমশ জাগছে কলকাতা

কামদুনি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে ক্রমশই জেগে উঠছে শহর কলকাতা। গতকালই কলেজ স্কোয়ারের এক জমায়েতে এই ঘটনার তীব্র নিন্দা করেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। আজ দিনভর শহরের বিভিন্ন প্রান্তে কামদুনির ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়েছে।

গেদেতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ

কামদুনির পর এবার নদিয়ার গেদে। আবারও এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। সোমবার স্কুল থেকে বাড়ি ফেরেনি ষষ্ঠ শ্রেনির ওই ছাত্রী। মঙ্গলবার স্কুলের পাশের বাঁশবাগান থেকে ছাত্রীর দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।  তাঁদের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিস।

বারাসাতের গণধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

বারাসাতের গণধর্ষণ কাণ্ডে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। এই মামলায় আদালতের তত্ত্বাবধানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম দিয়ে ঘটনাটি তদন্তের আবেদন করা হয়েছে। এর সঙ্গেই ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

ধর্ষণ: ক্ষোভের মুখে মন্ত্রী-সাংসদরা

বারাসতের কামদুনিতে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুটছেন স্থানীয় মানুষ। অপরাধীদের গ্রেফতার ও চরম শাস্তির দাবিতে সকাল থেকে রাজারহাট-খড়িবাড়ি রোড অবরোধ এলাকাবাসীদের৷ সেই ক্ষোভের আগুনের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী-সাংসদরা।

বারাসাতে ধর্ষণ করে খুন, এলাকায় উত্তেজনা

ফের ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল বারাসত থানা এলাকায়। গতকাল দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এলাকার কামদানির একটি ভেড়ির ধার থেকে। পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। রাতে দোষীদের শাস্তির দাবিতে রাজারহাট মোড় অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। অন্যদিকে এই  ঘটানায় আজ সকাল থেকেই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। ঘটনাস্থলে সিআইডির প্রতিনিধি দল উপস্থিত হয়েছে।


মানালিতে গণধর্ষণের শিকার মার্কিন পর্যটক

ফের ভারতে বিদেশী পর্যটকের উপর যৌন নিগ্রহের অভিযোগ উঠল। মানালিতে এক মার্কিন মহিলা পর্যটক দাবি করেছেন আজ সকালে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। যদিও এখনও তাঁর মেডিক্যাল রিপোর্ট জানা যায়নি। পুলিস ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই তিন অভিযুক্তই আপাতত পলাতক।