সিলিং ফ্যানে ফাঁস দিয়েই মৃত্যু Sandeep Nahar এর : পুলিস

কারও বিরুদ্ধে দায়ের করা হয়নি অভিযোগ 

Updated By: Feb 17, 2021, 02:25 PM IST
সিলিং ফ্যানে ফাঁস দিয়েই মৃত্যু Sandeep Nahar এর : পুলিস
সন্দীপ নাহার

নিজস্ব প্রতিবেদন : শোবার ঘরে যে সিলিং ফ্যান রয়েছে, সেখানে ফাঁস দিয়েই নিজের জীবন শেষ করে দেন অভিনেতা সন্দীপ নাহার। কেশরি খ্যাত অভিনেতার মৃত্যুতে প্রাথমিক তদন্তের পর এমনই জানানো হয়েছে পুলিসের তরফে। পুলিস সূত্রে খবর, ফেসবুকে ভিডিয়ো শেয়ারের পরপরই নিজের শোয়ার ঘরে ঢুকে পড়েন সন্দীপ নাহার। ঘরের ভিতরে ঢুকে দরজা আটকে দিয়ে, সিলিং ফ্য়ানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে পড়েন তিনি। 

Add Zee News as a Preferred Source

সোমবার বার বার ডেকেও কোনও সাড়া পাওয়া যায়নি সন্দীপ নাহারের। এরপরই সন্দীপ নাহরের স্ত্রী ফ্ল্যাটের মালিক এবং অভিনেতার বন্ধুদের ফোন করেন। অভিনেতার বন্ধুদের খবর দেওয়ার পাশাপাশি একটি নকল চাবি তৈরি করে সন্দীপের ঘরের লক ভাঙা হয়। ঘরের লক ভাঙার পর পরই সেখান থেকে উদ্ধার করা হয় এস এস ধোনি খ্যাত অভিনেতার দেহ। সন্দীপ নাহারকে উদ্ধারের পরপরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সন্দীপকে মৃত বলে ঘোষণা করে পুলিস। 

আরও পড়ুন  : ​সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েন সন্দীপ, মুখ খুললেন Akshay-রা

কেশরি খ্যাত অভিনেতার মৃত্যুর পর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে দায়ের করা হয়নি অভিযোগ। পুলিস অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে। 

আরও পড়ুন  : আজ বিকেলেই বিজেপিতে নুসরতের 'বিশেষ বন্ধু' যশ দাশগুপ্ত?

এদিকে মানসিক অবসাদেই মৃত্যু হয়েছে সন্দীপ নহারের। এমন খবর ছড়িয়ে পড়তেই বলিউডের একের পর এক তারকা এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। সন্দীপের মৃত্যুর পর মডেল অভিনেত্রী সুচিত্রা পিল্লাই জানান, গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছিলেন সন্দীপ। এসএসআররের মৃত্যুর এক বছরের মধ্যেই সন্দীপ কীভাবে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে অবাক সুচিত্রা। অক্ষয় কুমার, অনুপম খের, ভূমিকা চাওলারাও সন্দীপ নাহারের মৃত্যুর পর শোক প্রকাশ করেন। 

.