ইতালিতে ছুটি কাটাতে গিয়ে নিকের জন্য রাঁধলেন প্রিয়াঙ্কা

 তারই মাঝে ইতালিতে নিকের সঙ্গে একান্তে ছুটি কাটাতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।

Updated By: Jul 8, 2019, 11:37 AM IST
ইতালিতে ছুটি কাটাতে গিয়ে নিকের জন্য রাঁধলেন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদন: কাজের ব্যস্ততার মাঝে সময় পেলেই নিক কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছুটি কাটাতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্প্রতি, বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন নিক জোনাসের ভাই জো জোনাস ও 'গেম অফ থ্রেনস'-অভিনেত্রী সোফি টার্নার। জো- আর সোফি জোনাস হয়তবা এখন তাঁদের মধুচন্দ্রিমার পরিকল্পনায় ব্যস্ত। তারই মাঝে ইতালিতে নিকের সঙ্গে একান্তে ছুটি কাটাতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।

Add Zee News as a Preferred Source

পরন্ত সূর্যের আলোয় ইতালির তাস্কানির মনোরম পরিবেশ যেন আরও বেশি রোম্যান্টিক করে তুলেছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে। তাস্কানিতে সন্ধে নামার ঠিক আগে 'ডিন মার্টিন'-এর 'ভোলারে' গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল প্রিয়াঙ্কা-নিককে। 

আরও পড়ুন-'প্রেমিকাকে চড় মারা দোষের নয়' বিতর্কিত মন্তব্য কবীর সিং পরিচালকের

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এখানেই শেষ নয়, ইতালিতে একসঙ্গে কাটানো ডেট নাইটও কম রোম্যান্টিক হল না প্রিয়াঙ্কা-নিকের কাছে। প্রিয়াঙ্কা ও নিক দুজনে মিলে পাস্তা বানালেন। সেটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Date night cooking extravaganza.

A post shared by Nick Jonas (@nickjonas) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Via Dell Amore... or Love Way in other words.

A post shared by Nick Jonas (@nickjonas) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

প্রসঙ্গত, জো জোনাস ও সোফা টার্নারের বিয়ের অনুষ্ঠানের জন্য কিছুদিন আগেই প্যারিসে গিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। আর সেখান থেকেই তাঁরা ছুটি কাটাতে পৌঁছেছেন ইতালিতে।  

আরও পড়ুন: রিয়ালিটি শো-এ বিপন্ন প্রজাতির ঝিনুক হাতে নিয়ে জেল, জরিমানার মুখে অভিনেত্রী!

.