Salman Khan-Karan Johar in Bigg Boss 16, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিওয়ালিতে দুঃসংবাদ সলমানের ফ্যানেদের জন্য, ডেঙ্গি আক্রান্ত ভাইজান। তার জেরেই আগামী সপ্তাহে বিগ বসের সঞ্চালক হিসাবে দেখা যাবে না সুপারস্টারকে। তাই সলমানের জায়গা নিতে চলেছেন বিগ বস ওটিটির সঞ্চালক করণ জোহর। বিগত চার-পাঁচ দিনই সলমানের শরীরে ডেঙ্গির উপসর্গ রয়েছে। চিকিৎসকের কড়া নজরেই রয়েছেন তিনি। এমতাবস্থায় তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাই আগামী বেশ কয়েকদিন বিগ বসের শ্যুট করতে পারবেন না সলমান।
Add Zee News as a Preferred Source
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
গত দুই সপ্তাহ ধরেই সলমান খান ব্যস্ত ছিলেন তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর শ্যুটিংয়ে। সলমানের শরীর খারাপের জেরে বাকি অভিনেতাদের সঙ্গেই আপাতত শ্যুটিং সারছেন ছবির পরিচালক। সুস্থ হয়েই টিমের সঙ্গে শ্যুটে যোগদান করবেন তিনি। আচমকা অসুস্থতার কারণেই বিগ বসের শ্যুটও করতে পারবেন না অভিনেতা। আগামী সপ্তাহে তাই ছোটপর্দায় দেখা মিলবে না তাঁর। সুপারস্টারের বদলে এই সপ্তাহে বিগ বসের সঞ্চালনা করবেন করণ জোহর। গত বছর বিগ বস ওটিটি সঞ্চালনা করেছিলেন পরিচালক-প্রযোজক করণ। পুরো সিজনই সঞ্চালনার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তাই সলমানের অসুস্থতায় সেই জায়গা পূরণ করবেন তিনিই।
আরও পড়ুন-Shruti Das: পায়ের তলায় জ্যান্ত শিব, 'ভবতারিণী' শ্রুতির রূপে নেটপাড়ায় তুলকালাম
সম্প্রতি বিগ বস সিজন ১৬-র একটি এপিসোড শ্যুটও করেছেন করণ। ডেঙ্গির কারণেই আপাতত গৃহবন্দি সলমান। তাই তাঁর জায়গায় সেই এপিসোডে দেখা যাবে করণকে। যদিও সেই এপিসোড এখনও টেলিকাস্ট হয়নি, তবে বিশেষ সূত্রের খবর খুব শীঘ্রই দেখা যাবে তাঁকে। সঞ্চালনার পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে গল্প করতেও দেখা যাবে করণকে। যেভাবে সলমান প্রতিযোগীদের সমস্যার সমাধান করেন, তাঁদের ভুল ঠিক ধরিয়ে দেন ও পরামর্শ দেন, একেবারেই সেই অবতারেই দেখা যাবে করণ জোহরকে। কীভাবে অচেনা অজানা প্রতিযোগীদের সঙ্গে করণ জোহর পারফর্ম করেন সেদিকেই তাকিয়ে দর্শক।
আরও পড়ুন-Tribhuj : গুরুত্বপূর্ণ ভূমিকায় বলিউডের আকাশ সিনহা, আসছে বাপ্পার অ্যান্থোলজি 'ত্রিভূজ'
প্রসঙ্গত সম্প্রতি শেষ হয়েছে করণ জোহরের শো ‘কফি উইথ করণ’। প্রতিবারের মতো এবারও আড্ডা গল্প গসিপে জমজমাট ছিল এই শো। আর অন্যদিকে বিগ বস সিজন ১৬ প্রথম দিন থেকেই রয়েছে খবরের শিরোনামে। মি টু আন্দোলনে নাম জড়ানো সাজিদ খানকে কেনা এই শোয়ে ডাকা হয়েছে তা নিয়ে তোলপাড় বলিউড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। প্রতিদিনই বিগ বসের ঘরে তৈরি হচ্ছে নতুন বিতর্ক। শুক্রবার কা ভার স্পেশাল এপিসোডে নানা টপিক কীভাবে সামলান করণ, তা দেখার অপেক্ষা। অন্যদিকে সুস্থ হয়ে উঠুন সলমান, প্রার্থনা ভাইজানের অনুরাগীদের।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)