জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই সিনেমার জায়গার সন্ধানে নিজের পোষ্যকে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়কে। পোষ্যের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই কথা সকলকে জানিয়েছিলেন পরিচালক।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Madhumita Sarcar: 'বাংলা ছাড়ছি...' স্যুটকেস গুছিয়ে টলিউড ছাড়ছেন সুন্দরী?
তাঁর এই পোষ্যের নাম অনন্ত। তাঁর ৫ বল পাইথন পোষ্যের মধ্যে অনন্ত একজন। সে একেবারে সাদা একটি বল পাইথন। পরিচালকের শেয়ার করা ছবিতে সৃজিতের গলায় পেঁচিয়ে রয়েছে সে। ক্যাপশনে সৃজিত লিখেছেন, 'লোকেশন হান্টিং উইথ অনন্ত' সঙ্গে হ্যাসট্যাগ 'সত্যি বলে সত্যিই কিছু নেই'। অর্থাৎ তিনি অনন্তের সঙ্গে জায়গার সন্ধানে, এবং জায়গা যে তাঁর নতুন ছবির জন্য তা হ্যাসট্যাগ দেখেই বোঝা যাচ্ছে। ছবির নাম 'সত্যি বলে সত্যিই কিছু নেই'। এবার সেই ছবিরই পরবর্তী আপডেট দিলেন পরিচালক।
প্রকাশ্যে আনলেন 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবির তারকাখচিত কাস্টিং। বহুদিন ধরেই এই ছবির কাস্টিং নিয়ে মানুষের মনে একটি উত্তেজনা ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক নিজেই সত্যিটা সামনে আনলেন। বাইশে শ্রাবণ ছবির এই শ্রাবণ গানের জনপ্রিয় লাইনের নামেই ছবির নামকরণ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: Tabu In Hollywood: হলিউডে বলিউডি চমক! বিখ্যাত 'ডিউন' সিরিজে এবার তব্বু...
এবারও ছবি পোস্ট করে সকলকে সুখবর দিলেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে অর্জুন চক্রবর্তী, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায়। পরের সারিতে আবার রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুহত্র মুখোপাধ্যায়। তবে চোখে পড়ার মতো বিষয় এই ছবিতে দেখতে পাওয়া যাবে না অনির্বাণ ভট্টাচার্যকে, কিন্তু থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
ছবির ক্যাপশনে পরিচালক লিখেছেন 'আসলে সত্যি বলে সত্যি কিছু নেই'। ছবিতে সৃজিতকে একবারে খোশ মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে। তাঁর পরনে রয়েছে নীল টিশার্ট এবং ট্র্যাক প্যান্ট। এসভিএফের প্রযোজনায় আসছে সৃজিতের নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)