Tiger Shroff: ভিডিয়োতে দেখা যায়, বেশ কয়েকজন গুন্ডার সঙ্গে একাই লড়ছেন টাইগার। একটি কংক্রিটের বেসিন দিয়ে তাঁকে মারতে আসেন। সেই বেসিন লাথি মেরে ভাঙেন টাইগার।
Tiger Shroff, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের এই প্রজন্মের অন্যতম সেরা অ্যাকশন হিরো টাইগার শ্রফ। প্রায় প্রতি ছবিতেই জোরদার অ্যাকশন করতে দেখা যায় তাঁকে। ব্যক্তিগত জীবনেও নিজের ফিটনেস নিয়ে খুবই কনসাস অভিনেতা। তাই অ্যাকশন দৃশ্য শ্যুট করতে কখনই বডি ডাবলের আশ্রয় নেন না তিনি। যত কঠিনই হোক নিজেই সমস্ত অ্যাকশন করেন। ধীরে ধীরে তাঁর অ্যাকশন ও নাচের জোরেই তিনি পাকাপাকি জায়গা করে নিয়েছেন বক্স অফিসে। তাঁর প্রথম ছবি হিরোপন্তিতে কঠিন অ্যাকশন দৃশ্যে দেখা যায় টাইগারকে।
আরও পড়ুন-Halloween: হ্যালোইনে হার্লেকুইন, নায়িকাকে দেখে চেনা দায়!
সম্প্রতি অ্যাকশন দৃশ্য শ্যুটিংয়ের একটি ভিডিয়ো পোস্ট করেন টাইগার। দৃশ্যটি তাঁর প্রথম ছবি হিরোপন্তির। ভিডিয়োতে দেখা যায়, বেশ কয়েকজন গুন্ডার সঙ্গে একাই লড়ছেন টাইগার। একটি কংক্রিটের বেসিন দিয়ে তাঁকে মারতে আসেন। সেই বেসিন লাথি মেরে ভাঙেন টাইগার। সম্প্রতি অভিনেতা জানান যে, এই শ্যুট করার সময়ই তাঁর পা ভেঙেছিল। ভিডিয়োটি পোস্ট করে টাইগার লেখেন, ‘কংক্রিটের বেসিন ভেঙে নিজের পা ভেঙেছিলেন কারণ আমি জ্বলে উঠেছিলাম আর আমি নিজেকে বেশি শক্তিশালী ভেবেছিলাম যা আমি ছিলাম না। কিন্তু নিজের ডিফেন্সে বলতে পারি যে আমি বেসিনটাও ভেঙেছিলাম।’ পোস্টের সঙ্গে কয়েকটা হাসির ইমোজিও দেন অভিনেতা।
আরও পড়ুন- Tollywood on Two Finger Test: 'কেউ যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তাহলে কি ধর্ষিত হতে পারে না?'
টাইগারের এই পোস্ট দেখে কার্যত হতবাক শিল্পা শেট্টি। কমেন্ট বক্সে তিনি লেখেন OMG। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন টাইগারের মা আয়েশা শ্রফ। টাইগারের নাম ধরেই সুর টানেন তিনি। ঠিক যেভাবে মায়েরা ছেলেমেয়েদের কান্ড দেখে চেঁচিয়ে ওঠেন। সঙ্গে জুড়েছেন বেশ কয়েকটি ইমোজি। টাইগারকে হট ইমোজি দিয়েছেন নার্গিস ফাকরি। সিঙ্গার শান লিখেছেন, ‘তুমি সত্যিই অনবদ্য। তোমাকে মানুষ হিসাবে চিনে আমি আনন্দিত।‘ টাইগারের ভিডিয়ো দেখে সত্যিই অবাক নেটপাড়ার। নায়কের ফিটনেস সত্যিই ঈর্ষণীয় বাকি নায়কদের কাছে। কমেন্ট বক্সে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।
...Read More|
IND-A
(20 ov) 197/8
|
VS |
NAM
67(12.1 ov)
|
| India A beat Namibia by 130 runs | ||
| Full Scorecard → | ||
|
ITA
(20 ov) 193/7
|
VS |
UAE
81(18.2 ov)
|
| Italy beat United Arab Emirates by 112 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
(20 ov) 208/7
|
VS |
USA
201/8(20 ov)
|
| New Zealand beat USA by 7 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.
