Maniktala Assembly ByElection: মানিকতলায় এবার সাধনপত্নী, 'কলেজমেট' সুপ্তিকে প্রার্থী করলেন মমতা!

১০ জুলাই উপনির্বাচন হবে মানিকতলা কেন্দ্রে। এদিন দলের কোর কমিটির সদস্য ও মানিকতলা কেন্দ্রে অন্তর্গত ৮ ওয়ার্ডে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছিল, বাবার কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন সাধন-কন্যা শ্রেয়া পাণ্ডে। সূত্রের খবর, বৈঠকে স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করার ইচ্ছা প্রকাশ করেন স্বয়ং তৃণমূল নেত্রী! বৈঠকে তাঁর ইচ্ছাতেই সায় দেন দলের কোর কমিটি সদস্যরা।

Maniktala Assembly ByElection: মানিকতলায় এবার সাধনপত্নী, 'কলেজমেট' সুপ্তিকে প্রার্থী করলেন মমতা!