Brahma Yoga: ব্রহ্মযোগে ভাগ্যের বিপুল উন্নতি এই রাশির জাতকদের, অর্থনৈতিক সমৃদ্ধিতে উজ্জ্বল...

Brahma Yoga: ব্রহ্ম যোগের সমস্ত প্রভাব কখনই কোনও একজন ব্যক্তির জন্মতালিকায় সম্পূর্ণরূপে পাওয়া যায় না। তবে জ্যোতিষীরা বলে থাকেন, ব্রহ্ম যোগ আংশিকভাবে বিকশিত হলেও সংশ্লিষ্ট জাতক-জাতিকা জীবনে বিপুল সম্মান অর্জন করেন।

সৌমিত্র সেন | Updated By: Jul 30, 2023, 02:12 PM IST
Brahma Yoga: ব্রহ্মযোগে ভাগ্যের বিপুল উন্নতি এই রাশির জাতকদের, অর্থনৈতিক সমৃদ্ধিতে উজ্জ্বল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রহ্ম যোগের সমস্ত প্রভাব কখনই কোনও একজন ব্যক্তির জন্মতালিকায় সম্পূর্ণরূপে পাওয়া যায় না। তবে জ্যোতিষীরা বলে থাকেন, ব্রহ্ম যোগ আংশিকভাবে বিকশিত হলেও সংশ্লিষ্ট জাতক-জাতিকা জীবনে বিপুল সম্মান অর্জন করেন।

Add Zee News as a Preferred Source

বৃহস্পতি, শুক্র এবং বুধ যথাক্রমে নবম এবং এগারোতম ঘরে থাকলে এই যোগ গঠিত হয়। যিনি ব্রহ্ম যোগের ফল লাভ করেন তিনি জীবনে নানা ভাবে এর শুভ অস্তিত্ব টের পান। আনন্দ অনুভব করবেন। জ্ঞানীরা তাঁকে সম্মান করে। এমনকি তাঁর পরিসরটাও খুব উন্নত, পরিশীলিত থাকে। এঁদের সামাজিক যোগাযোগ খুব ভালো হয়।  এঁরা বিলাস-ব্যসন পছন্দ করেন এবং তা এই যোগের জেরে তা উপভোগও করতে পারেন। এঁদের বিশ্বাস খুব দৃঢ় হয়। এঁরা সদা-অনুসন্ধিৎসু থাকেন।

আরও পড়ুন: ১০০ বছর পরে চার রাজযোগ একসঙ্গে! সৌভাগ্যের সুনামিতে ভেসে যাবেন কোন কোন রাশির জাতক?

বৃষ রাশি

ব্রহ্ম যোগে এই রাশির জাতকদের মন সদা আনন্দে থাকবে। এ সময়ে সঙ্গীর সঙ্গে নিজের মনের কথা আলোচনা করা উচিত হবে এঁদের। দীর্ঘদিন ধরে ভুগছেন এমন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে এঁদের এই সময়ে মুক্তি মিলবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকলে। ব্রহ্ম যোগের জেরে এঁদের ঘরে সুখ-সমৃদ্ধি আসবে।

মিথুন রাশি

ব্রহ্ম যোগের সূত্রে মিথুন রাশির দিনগুলি সুখে ভরে উঠবে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত তাঁদের জন্য সুখবর।  ব্যবসায়ীদের পক্ষে শুভ। সম্পত্তিলাভের যোগ।

কর্কট রাশি

এই রাশির জাতকদের সব বিষয়েই একটু সাবধানে ভেবে-চিন্তে দেখে-শুনে চলতে হবে। বিনিয়োগের জন্য সময়টা শুভ, তবে অভিজ্ঞের পরামর্শ নিন।

তুলা রাশি

ব্রহ্ম যোগ তুলা রাশির জাতকদের জন্য বয়ে আনবে আনন্দের আবহ। এঁদের আটকে থাকা কাজ হয়ে যেতে পারে, গুরুত্বপূর্ণ কাজও যথাসময়ে হবে। অভিনয়শিল্পের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের জন্য সুখবর। রাশির জাতকদের বিবাহিত জীবন মধুর হবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা।

আরও পড়ুন: Aji Charapita: কোটিপতি হতে পারেন সামান্য লঙ্কা চাষ করেই! এই ঝাল পছন্দ করতেন আরব-বাদশারা...

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জন্য ব্রহ্ম যোগ নানা ভাবে ফলদায়ক হবে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। অবিবাহিতদের বিবাহযোগ। পারিবারিক জীবন সুখের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.