এই শীতে ত্বকের যত্ন নিন, বলছেন সৌন্দর্য বিশারদেরা

ত্বক ভালো রাখতে সকলেই নানা চেষ্টা করেন। কিন্তু অধিকাংশ সময়ে ব্যর্থ হন।

সৌমিত্র সেন | Updated By: Jan 3, 2022, 07:05 PM IST
এই শীতে ত্বকের যত্ন নিন, বলছেন সৌন্দর্য বিশারদেরা

নিজস্ব প্রতিবেদন: ত্বক হল রূপের বেসিক বিষয়। কেউ সুশ্রী মানেই তাঁর ত্বক সুন্দর ও আকর্ষণীয়। এমন কখনও হয় না যে, কোনও সুশ্রী সুন্দরী আকর্ষণীয়ার ত্বক অনুজ্জ্বল। তাই ত্বককে ভালো রাখতে মেয়েরা চেষ্টার ত্রুটি করেন না।

Add Zee News as a Preferred Source

সুন্দর ত্বক সুন্দর স্বাস্থ্যের ইঙ্গিত হলেও নানা কারণে সেই ত্বক মলিন অসুস্থ হয়ে ওঠে। নানা কারণে ভেঙে পড়তে পারে ত্বকের স্বাস্থ্য। এ ক্ষেত্রে সব চেয়ে আগে তাই জানা জরুরি ত্বকের শত্রুদের চিনে নেওয়া।

স্ট্রেস বা টেনশন

স্ট্রেস বা টেনশন হল ত্বকের সব চেয়ে বড় শত্রু। মানুষ যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তবে সেটা তাঁর ত্বকে ধরা পড়ে। ফলে নিজেকে স্ট্রেস-মুক্ত রাখা শিখতে হবে। নিজেকে মুক্ত রাখতে হবে টেনশন থেকেও।

দূষণ

বাতাসে থাকা নানান ধূলিকণা ও জীবাণু ত্বকের গভীরে পৌঁছে লোমকূপ বন্ধ করে দেয়।  লোমকূপে জমে গিয়ে ত্বক মলিন করে তোলে ময়লা। এ থেকে ব্রণের সমস্যা হতে পারে। শীতকালে মূলত দূষণের ফলেই ত্বক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কম জলপান

দিনে মানবশরীরে চার লিটার জলের প্রয়োজন হয়। এর অর্ধেকটা আমরা যে সব খাবার খাই, সেখান থেকেই পাই। তবে কিছু বাদ দিয়েও দিনে দু'লিটার জলের চাহিদা থাকেই। সেইটুকু জলটুকু অন্তত ঠিকঠাক খেতে হবে। এর থেকে জল কম খেলে ত্বকে তার প্রভাব পড়ে। রুক্ষ হয়ে পড়ে ত্বক।

বেশি সূর্যালোক

সূর্যের আলো ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তবে অতিরিক্ত সূর্যের আলো, বিশেষ করে দুপুরের কড়া রোদ ত্বকের পক্ষে খুবই খারাপ। দীর্ঘদিন ধরে ত্বকে দুপুরের রোদ পড়লে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। আর এই ভাবে যদি ত্বকে আলট্রাভায়োলেট রশ্মি পড়ে তবে এর প্রভাবে ত্বকের ক্যানসারও হতে পারে।

কম ঘুম

দিনে আট ঘণ্টা ঘুমানো উচিত। চিকিৎসকেরা তেমনই বলে থাকেন। ৮ ঘণ্টা যদি না-ও হয়, কম করে ছ'ঘণ্টা হতে হবেই। তবে রোজকার ঘুম যদি ছ'ঘণ্টা থেকে কম হয়, তবে তার নেতিবাচক প্রভাব পড়বেই আপনার ত্বকে।

অতিরিক্ত চিনি ও ভোজ্য তেল

চিনি ত্বকের শত্রু। শত্রু তেলও। চিনি আর তেল যত কম খাওয়া যাবে, ত্বক তত ভালো থাকবে বলে উল্লেখ করেন সৌন্দর্য বিশারদেরা। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Foot Care: শীতে পা ফাটছে? জেনে নিন কী ভাবে পা'কে করে তুলবেন যথার্থ পদপল্লব!

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.