Manmohan Singh: 'এত নীচ প্রধানমন্ত্রীর হাত থেকে গণতন্ত্রকে বাঁচানোর এটাই শেষ সুযোগ', মুখর মনমোহন

Loksabha Election 2024: শনিবার সপ্তম দফা তথা শেষ দফার লোকসভা ভোট। তার আগে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন মোদীর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই মনমোহন সিং। চিঠিতে তিনি লিখেছেন,'এবারের ভোট প্রচার খুব ভালোভাবে দেখছিলাম। মোদীজি সারাক্ষণ জঘণ্য ঘৃণাভাষণ দিয়ে গিয়েছেন। যা অত্যন্ত বিভাজনের রাজনীতি। মোদীজি হলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি ওই পদের মর্যাদাকে নীচে নামিয়েছেন। প্রধানমন্ত্রী পদের মর্যাদার যে গুরুত্ব তা ক্ষুণ্ণ করেছেন'।

Manmohan Singh: 'এত নীচ প্রধানমন্ত্রীর হাত থেকে গণতন্ত্রকে বাঁচানোর এটাই শেষ সুযোগ', মুখর মনমোহন