উত্সবের মরশুমে ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা
উত্সবের মরশুমে ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নাশকতা চালানোর জন্য জড়ো হয়েছে একশোরও বেশি জঙ্গি। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনই খবর সামনে এসেছে। নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীকে ব্যস্ত রেখে, সেই সুযোগে জঙ্গিদের কাঁটা তার পার করতে সাহায্য করছে পাক সেনা। যাতে ভারতে ঢুকে কাশ্মীরসহ দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালাতে পারে জঙ্গিরা।
Updated By: Oct 5, 2016, 08:51 AM IST
LIVE