প্রয়াত লিওনেল মেসির কোচ
ক্রিকেটে মহম্মদ শামির বাবা মারা গেলেন। আর ভারত থেকে অনেক দূরে আর্জেন্তিনার বুয়েনোস আইরেসে মারা গেলেন লিওনেল মেসির প্রথম কোচ এর্নেস্টো ভেচ্চিও। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে এই তথ্যটা জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, রোজারিওতে মেসির অভিষেক হয়েছিল যে কোচের তত্বাবধানে, সেই এর্নেস্টো ভেচ্চিও প্রয়াত। আমাদের ক্লাবে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে জড়িয়ে ছিলেন।মাত্র ৬৫ বছর বয়সেই তিনি চলে গেলেন।'
Updated By: Jan 28, 2017, 03:11 PM IST