আপাতত বাতিল করার কথা নিজেই নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন শাহিদ কাপুর।
এদিন মুম্বইয়ে ফেরার সময় মুখ ঢেকে ফিরতে দেখা গেল শাহিদকে।
ঠোঁটটি এক্কেবারে থেঁতলে গিয়েছে বলে খবর।
''আমি ৪ বার কেঁদে ফেলেছি।'' মুখ খুলেছেন শাহিদ।
ক্রিকেটে মহম্মদ শামির বাবা মারা গেলেন। আর ভারত থেকে অনেক দূরে আর্জেন্তিনার বুয়েনোস আইরেসে মারা গেলেন লিওনেল মেসির প্রথম কোচ এর্নেস্টো ভেচ্চিও। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে এই তথ্যটা জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, রোজারিওতে মেসির অভিষেক হয়েছিল যে কোচের তত্বাবধানে, সেই এর্নেস্টো ভেচ্চিও প্রয়াত। আমাদের ক্লাবে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে জড়িয়ে ছিলেন।মাত্র ৬৫ বছর বয়সেই তিনি চলে গেলেন।'
ফিল্মস্টাররা অবসর সময়ে কী করেন, সেটা নিয়ে সিনেমাপ্রেমীদের অনেক কৌতূহল। তাও তো আমাদের দেশে তুলনায় অনেক কম। বিদেশে এগুলো বড্ড বেশি। সেখানে পাপারাজ্জিদের হ্যাঁপা অনেক বেশি পোহাতে হয় তারকাদের। আপনিও কি রণবীর কাপুরের খুব ভক্ত? জানতে চান, রণবীর কাপুর শেষবার গুগলে কী সার্চ করেছেন?
ফ্রান্স ইউরো জিততে পারলেই নয়া নজির গড়বেন দিদিয়ে দেঁশ। বিশ্বের প্রথম অধিনায়ক ও কোচ হিসেবে ইউরো জেতার সুযোগ দেঁশর সামনে। ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০০ সালে ফরাসি জার্সিতে ইউরো জিতেছিলেন ফুটবলার দেশঁ।
স্যান্টোস-রোনাল্ডো যুগলবন্দী এবারের পর্তুগাল দলের বড় ইউএসপি। ইউরোর শুরু থেকে দলের সেরা অস্ত্রকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন পর্তুগালের কোচ। ফাইনালের আগেও স্যান্টোসের মুখে সেই সিআর সেভেন বন্দনা।
বর্ডোয় স্বপ্নভঙ্গের রাত ইতালির। জার্মানির কাছে নাটকীয় পেনাল্টি শুট আউটে হারতেই হতাশা চেপে রাখতে পারলেন না আজুরির গোলরক্ষক তথা অধিনায়ক বুঁফো। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক। মুলারের শট বাঁচিয়ে দলকে শেষ আটের ম্যাচে লড়াইয়ে রেখেছিলেন ইতালির সেরা তারকা। তবে শেষ রক্ষা হল না। ম্যাচ হেরে নিজের দলকেই যেন ঘুরিয়ে খোঁচা দিলেন বুঁফো।
ক্যারিবিয়ানদের সেলিব্রেশন থামছেই না। টি২০ বিশ্বকাপ থেকে আইপিএল। যেখানেই পারফর্ম করছেন, সেখানেই জিতছেন, আর মেতে উঠছেন সেলিব্রেশনে। 'চ্যাম্পিয়ন সং'-এর পর আবার তাঁরা সেলিব্রেশনে মত্ত। তবে ব্যতিক্রম একটাই। পাল্টেছে জার্সিটা। আর সঙ্গী হয়েছেন জাদেজা। তবে তাঁরা শুধু সেলিব্রেশন করতেই নয়, জীবনটাকেও উপভোগ করতে জানেন।
জয় দিয়ে আইলিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং ক্লুব দ্য গোয়াকে তিন-এক গোলে হারিয়ে দিল বিশ্বজিত্ ভট্টাচার্যের গোল। জোড়া গোল করে ম্যাচের নায়ক র্যান্টি মার্টিন্স। একটি গোল করেন বিকাশ জাইরু। স্পোর্টিংয়ের হয়ে গোল করেন ওডাফা। অন্যদিকে, সোনির কলকাতায় আসা আরও পিছল। ফলে সালগাঁওকর ম্যাচেও অনিশ্চিত সোনি নর্দি। হাইতিয়ান তারকার কলকাতায় পৌছতে বুধবার অথবা বৃহস্পতিবার হয়ে যেতে পারে। আই লিগের নিয়মানুয়ায়ী ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে রেজিস্ট্রেশন করাতে হয়। অনুশীলনে না দেখে মোহনবাগান কোচ কারও নামে রেজিস্ট্রশন করাতে নারাজ। ফলে বড়ম্যাচেই হয়ত মোহনবাগান জার্সিতে প্রথমবার খেলতে দেখা যাতে পারে সোনিকে।
বোধন পর্ব শেষ। দেশের জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত ১৪টি দল। একুশ শতকের চতুর্থ বিশ্বকাপে ক্রিকেট আর শুধুই খেলা নয়, জুরে রয়েছে ফ্যাশন, গ্ল্যামারও। জার্সির ডিজাইনও যেখানে আলোচনার কেন্দ্রে। দেখে নেবো জার্সির বিচারে মোস্ট স্টাইলিশ টিম কোনটা। আর কোন টিম পারলো না পাল্লা দিতে।