ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বছর ষাটের প্রৌঢ়ার ফুসফুস
এর পরের ব্যাচেই অবশ্য রয়েছে কলকাতার নাম। খুব দ্রুতই কলকাতা, ইন্দৌর, ভোপাল, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি, কোচি, গোয়া ও ত্রিবন্দমে পাঠানো হবে দ্বিতীয় ব্যাচের রেমডেসিভির।
নিজের পায়ে দাঁড়ানো বলে কথা। তার জন্য কি কম কষ্ট করে এই মানব কুল। পিছিয়ে নেই পান্ডারা। দেখুন না নিজের পায়ে দাঁড়াতে, হাঁটতে কত্ত কসরত করছে ছোট্ট পান্ডা ছানারা। ওদের টার্গেট একটাই বড় হতেই হবে। সিচুয়ান প্রদেশের চেংদু শহরের রিসার্চ সেন্টারের খুদে বাসিন্দা র কাণ্ডটা দেখুন।বারবার পড়ে যাচ্ছে গাছের থেকে। তবে এত সবের পড়েও মোটে ক্লান্তি নেই।আরে হাঁটা , গাছে চড়া এসব না শিখলে কি হয়! বড় হতে হবে না। তাইতো বারবার চেষ্টা।
ক্রিকেটে মহম্মদ শামির বাবা মারা গেলেন। আর ভারত থেকে অনেক দূরে আর্জেন্তিনার বুয়েনোস আইরেসে মারা গেলেন লিওনেল মেসির প্রথম কোচ এর্নেস্টো ভেচ্চিও। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে এই তথ্যটা জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, রোজারিওতে মেসির অভিষেক হয়েছিল যে কোচের তত্বাবধানে, সেই এর্নেস্টো ভেচ্চিও প্রয়াত। আমাদের ক্লাবে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে জড়িয়ে ছিলেন।মাত্র ৬৫ বছর বয়সেই তিনি চলে গেলেন।'
এই প্রথম অধিনায়কত্বের চাপ হাড়ে হাড়ে টের পেতে চলেছেন বিরাট কোহলি। দীর্ঘ ১৫ মাস পরে দেশের মাটিতে কোনও সিরিজ হারের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। ২০১৫-র অক্টোবরে ২-৩ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের ম্যাচের সিরিজ হেলায় জিতলেও প্রথম টি২০ ম্যাচে হেরে গিয়েছে ভারত। কানপুরের পর দ্বিতীয় ম্যাচে নাগপুরেও যদি ভারতীয় দল হারে, তাহলে টি২০ সিরিজ হারতে হবে ভারতকে। বলাইবাহুল্য বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি সেটা কোনও মতেই হতে দিতে চাইবেন না। তাই নাগপুরের ম্যাচ ডু অর ডাই ভারতীয় দলের কাছে।
ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে ধর্ষণের অভিযোগ। সল্টলেকের নামী স্কুলের ছাত্রীকে জগদ্দল তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। কোনও ক্রমে পালিয়ে বাঁচে দশম শ্রেণির ওই ছাত্রী। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। কলকাতার নামী স্কুলের ক্লাস টেনের পড়ুয়া। বাবা কেন্দ্রীয় সরকারের পদস্থ আধিকারিক।বিধাননগরের এই ছাত্রীর সঙ্গেই মাস খানেক আগে ফেসবুকে পরিচয় হয় জগদ্দলের বিশাল ঠাকুর অরফে আশুতোষর।সামান্য কয়েকদিনেই ঘনিষ্ঠতা।এমনকি আশুতোষের সঙ্গেই জীবন কাটাবে বলে ঠিক করে ফেলে ক্লাস টেনের মেয়েটি।বাড়িতে এনিয়ে অশান্তিও হয়। তিরিশে নভেম্বর বাড়িতে অশান্তির জেরে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই ছাত্রী। উদ্দেশ্য আশুতোষের সঙ্গে দেখা করা। তখনও সে বোঝেনি কী অপেক্ষা করছে।
চেন্নাই টেস্টের প্রথম দিনের লাঞ্চের শেষে বেশ ভালো জায়গায় ভারত। একটু চাপে ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্টে টস জিতলেন ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুক। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু মাত্র ২১ রানেই দু'উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। যদিও লাঞ্চের সময় ইংরেজদের রান ২ উইকেটের বিনিময়ে ৬৮।
ওয়াংখেড়ে। এ দেশের ক্রিকেট নগরী তো মুম্বই। সেই মুম্বই শহরের সেরা ক্রিকেট স্টেডিয়াম বলে কথা। কিন্তু এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোটেই ভালো খেলতে পারেন না ভারতীয় দলের ওপেনাররা। সেই ওয়াংখেড়েতেই ইংল্যান্ডের বিরুদ্ধে চতূর্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি করলেন ওপেনার মুরলী বিজয়।
মোহালি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৮৩ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তুলল ৪১৭ রান। লিড ১৩৪ রানের।১৫৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও ভারত যে প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪১৭ রান তুলল, তার গোটা কৃতিত্বটাই মূলত তিনজনের। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং জয়ন্ত যাদব। ভারতের এই তিন স্পিনারই ভারতকে বড় রানের লিড এনে দিলেন। ৬ উইকেটে ২৭১ রান নিয়ে মোহালি টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন অশ্বিন এবং জাদেজা। অশ্বিন এদিন আউট হলেন ৭২ রান করে। আর জাদেজা খেললেন তাঁর টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস। করলেন ৯০ রান। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ না দিলে, সেঞ্চুরিটা এদিন রাখাই ছিল তাঁর নামে।
ক্রিকেট মাঠে কখনও লাল কার্ড দেখাতে আম্পায়ারকে দেখেছেন? আপনি ভাবতে পারেন, কী সব আবোল তাবোল বলা হচ্ছে। আবার কারও কারও মনে পড়ে যাবে সেই সত্যিকারের ঘটনার কথা। হ্যাঁ, ক্রিকেট মাঠে প্রথম লাল কার্ড দেখা ক্রিকেটারের নাম গ্লেন ম্যাকগ্রা। আর তাঁকে লাল কার্ড দেখিয়েছিলেন বিলি বাউডেন।
মোহালি টেস্টের প্রথম দিনে যথারীতি ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের। ভারতের সব বোলারকে সম্মান করে, সবার হাতে উইকেট দিয়ে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ২৬৮ রান। ইংল্যান্ড ইনিংসের সবথেকে বেশি রানের মালিক বেয়ারস্টো। তিনি করেন ৮৯ রান। এছাড়া আর কোনও ইংরেজ ব্যাটসম্যান ৫০ করতে পারেননি। অধিনায়ক অ্যালিস্টার কুক করেন ২৭ রান। অন্য ওপেনার হামিদ করেন ৯ রান। ইংল্যান্ডের ব্যাটিংয়ের স্তম্ভ জো রুট আউট হয়ে যান ১৫ রান করেই। মইন আলিও করেন ১৬ রান। বেন স্টোকসের অবদান ২৯ রান। জস বাটলারের অবদান ৪৩ রান। ওকস করেন ২৫ রান।
আজ ৯ সেপ্টেম্বর। আজ থেকে ঠিক ২২ বছর আগে আজকের দিনেই একদিনের ক্রিকেটে নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন সচিন তেন্ডুলকর। তিনি ক্রিকেট মাঠে সবার সামনে যেদিন থেকে এসেছেন, সেদিন থেকেই ছিলেন বিষ্ময় বালক। কিন্তু টেস্টে সেঞ্চুরিত শুরুতেই পেয়ে গেলেও একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা কিছুতেই পাচ্ছিলেন না তিনি। সেঞ্চুরি ছাড়া খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে ৭৮ টি ম্যাচে।
রিও অলিম্পিকটা ভালো যায়নি তাঁর। সাইনা মির্জার। অন্তত ব্রোঞ্জ পদকটা পাওয়ার কথাই ছিল তাঁর। তবুও শেষ মুহূর্তে হাতছাড়া হয় সেই সম্মানজনক পদক। তবে, অলিম্পিকের পর আবার ভালো দিন সানিয়ার জন্য। পার্টনার বদলেও এককভাবে ডাবলস র্যামঙ্কিংয়ের শীর্ষে চলে এলেন ভারতের সানিয়া মির্জা। কয়েকদিন আগেও হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে টেনিস সার্কিট মাতিয়েছেন।
ওল্ড ট্র্যাফোর্ডে ইব্রাহিমোভিচ ম্যাজিক। সুইডিস কিংবদন্তীর জাদুর ওপর ভর করে নয়া মরশুমে ইপিএলে ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতল ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড। সাউদ্যাম্পটনকে ২-০ গোলে হারাল হোসে মোরিনহোর দল। ম্যান ইউর জার্সিতে দ্বিতীয় ইনিংসে শুক্রবার রাতে প্রথম ম্যাচ খেললেন তারকা মিডফিল্ডার পল পোগবা। নব্বই মিনিট মাঠে থেকে রেড ডেভিলসকে ভরসা দিলেন ফরাসি এই ফুটবলার।
মঙ্গলবার থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট। প্রথম টেস্ট সহজেই জিতলেও দ্বিতীয় টেস্টে আর জেতা হয়নি বিরাট কোহলির দলের। প্রায় একা হাতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ম্যাচ বাঁচিয়ে দেন রোস্টন চেস! একই টেস্টে তিনি ব্যাট হাতে এক ইনিংসে রান করেন অপরাজিত ১৩৭ আবার বল হাতেও এক ইনিংসে নেন ২১ রানে পাঁচ উইকেট। মূলত তাঁর জন্যই কিংসটনে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি ভারত।
অলিম্পিক তো শুরু হয়ে গেল। প্রত্যেকটা অলিম্পিকেই প্রথম সোনা কে জিতেছেন, সেটা মনে রাখতে মানুষের ভালো লাগে। আপনারও নিশ্চয়ই তাই। প্রত্যেকটা বিশ্বকাপেই মনে করে রাখেন যে, সেই বিশ্বকাপে প্রথম গোলটা কে করেছিলেন। তেমনই রিও অলিম্পিকে প্রথম সোনার পদক জিতেছেন কে, সেটাও মনে রেখে দিতে চাইবেন। এবারের রিও অলিম্পিকে প্রথম সোনার পদক জিতলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থ্রেসার। মেয়েদের শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে এই সাফল্য পান তিনি। এই ইভেন্টে চিনের ডু লি রুপো এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন চিনের ই সিলিং। ১৯ বছর বয়সী থ্রেসারের এটাই আন্তর্জাতিক পর্যায়ে প্রথম সাফল্য। সোনা জেতার পথে তাঁর স্কোর ছিল ২০৮.০।
কোপার আমেরিকার ফাইনালের পর প্রথমবার ম্যাচ খেললেন লিওনেল মেসি। শনিবার রাতে ডাবলিনে সেলটিককে তিন-এক গোলে হারাল বার্সেলোনা। পয়তাল্লিশ মিনিট মাঠে থেকে গোল হয়তো পাননি মেসি। বার্সার সেরা তারকা অবশ্য নিজের ঝলক দেখালেন কয়েকবার। ম্যাচের শুরুতে আর্দা তুরানের গোলে এগিয়ে যায় ক্যাটালিয়ান্স ক্লাব। কিছুক্ষণের মধ্যেই অবশ্য গোল খেয়ে যায় এনরিকে ব্রিগেড।
সম্প্রতি বলিউড অভিনেতা তুষার কাপুর সিঙ্গল পেরেন্ট হয়েছেন সারোগেট চাইল্ডের মাধম্যে। কাপুর পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন লক্ষকে। কিন্তু তুষার কাপুরই প্রথম নন যিনি এই পথে হেঁটেছেন। শাহরুখ খান থেকে আমির বলিউডের এ-লিস্টেড তারকারা অনেকেই আশ্রয় নিয়েছেন সারোগেসির। আরিয়ন ও সুহানার পর কিং খান ঘরে এনেছেন আব্রামকে।এসআরকে স্বীকার করেছেন আব্রাম তাদের জীবন বদলে দিয়েছে। তবে আব্রামের আগমন কি শুধুমাত্র সন্তানের চাহিদা মেটাতেই? শাহরুখ-গৌরীর ক্ষেত্রে বোধহয় সেটাই একমাত্র কারণ নয়।তাদের বিয়ের বাঁধন আলগা হচ্ছিল, তার ফাঁকে যেকোন সময় গলে পড়তেই পারতেন প্রিয়াঙ্কা চোপড়া।
জয়কে অভ্যাসে পরিণত করতে চান বিরাট কোহলি। অ্যান্টিগুয়াতে সিরিজের প্রথম টেস্ট জয়ের পরই এমনই হুঙ্কার ছাড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।তাঁর মতে দুর্দান্ত বোঝাপড়ার জেরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছে দল। তবে, দলের এই জয়ে বোলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন কোহলি। তাঁর মতে এই পিচে উইকেটের সব দিকে সহজেই শট মারতে পারছিলেন ব্যাটসম্যানরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জেতা, ভারতের কাছে এখন স্রেফ সময়ের অপেক্ষা। শনিবার তৃতীয় দিনে, ২৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়। ৩২৩ রানে পিছিয়ে থেকে ফলে অন করতে নেমে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২১ রান তোলে ক্যারিবিয়ানরা। রবিবার চতুর্থ দিনের সকালে উমেশ যাদব ব্র্যাভোর উইকেট তুলে নিয়ে চাপ বাড়ায় ওয়েস্ট ইন্ডিজের উপর। এরপর বৃষ্টি নামায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। মধ্যাহ্নভোজের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় দুই উইকেটে ৭৬।
শনিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে ভারত। এই ম্যাচে ভারতের নয়া কোচ অনিল কুম্বলের পাখির চোখ থাকবে দুই ক্রিকেটারের দিকে। টেস্ট সিরিজ শুরুর আগে পেস বোলার মহম্মদ সামি ও ওপেনার শিখর ধাওয়ানের ফিটনেস লেভেল দেখে নেওয়াটাই উদ্দেশ্য কুম্বলের। আসলে এই মূহুর্তে ওয়েস্ট ইন্ডিজের পিচ যথেষ্ট স্লো। ফলে পেস বোলারদের সাফল্য পেতে গেলে প্রয়োজন রিভার্স সুইং। আর এই রিভার্স সুইংয়ের ব্যাপারে সবচেয়ে পটু সামি। তাই সামিকে একশো শতাংশ ম্যাচ ফিট করে তুলতে মরিয়া জাম্বো।দুটি প্রস্তুতি ম্যাচেই তাই বাংলার এই পেসারকে খেলাতে চান তিনি।