Bengal Weather Today: দুপুরে বইবে লু, স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি তাপমাত্রায় ইডেনে নামছে নাইটরা!

মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে পশ্চিমাঞ্চল, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উপকূলের বাকি জেলায়। এই জায়গায় মডারেট বা সাধারণ তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে।

Bengal Weather Today: দুপুরে বইবে লু, স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি তাপমাত্রায় ইডেনে নামছে নাইটরা!