Kolkata: 'সুইগি'র ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে ভয়ংকর কাণ্ড বরানগরে...

ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে মহিলাকে ঠেলে ফেলে দিয়ে তাঁর মাথা ফাটিয়ে তাঁর গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট। পুরো ঘটনাটি ঘটে দিনের বেলায়।

সৌমিত্র সেন | Updated By: Aug 3, 2024, 08:15 PM IST
Kolkata: 'সুইগি'র ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে ভয়ংকর কাণ্ড বরানগরে...
প্রতীকী ছবি

বরুণ সেনগুপ্ত: বিখ্যাত ফুড ডেলিভারি সংস্থা 'সুইগি'র পোশাকে এসে প্রতারণা। ঘটনাটি ঘটেছে কলকাতার বরানগর অঞ্চলে। কী ঘটেছিল? ওই বিখ্যাত ফুড ডেলিভারি সংস্থার 'বয়' সেজে এক ব্যক্তি বরানগরের গোপাল লাল ঠাকুর রোডের বেহায়া পাড়ায় এক বাড়িতে ঢোকে। সেখানে এক মহিলাকে ঠেলে ফেলে দিয়ে তাঁর মাথা ফাটিয়ে তাঁর গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় সে। পুরো ঘটনাটি জানান, ওই আক্রান্তের মেয়ে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Iran-Israel Standoff: ইরান-ইজরায়েল যুদ্ধের আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য, এলাকায় রণতরী-সেনা পাঠাচ্ছে আমেরিকা

জানা গিয়েছে, দুষ্কৃতী বাইকে চেপে এসেছিল। গলি থেকে বেরিয়েই সে বাইকে চেপে উধাও। মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে অবাধেই বাইকে চেপে পালিয়ে যায় সে। যদিও সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে সেই ছবি। বরানগর থানার পুলিস সেই ফুটেজ দেখেই ওই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে।

এদিকে 'সুইগি'র পোশাকে এমন ঘটনা যে এই প্রথম ঘটল এমন নয়। এর আগেও সুইগির পোশাক পরে এমন অদ্ভুত ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। গুরুগ্রামে জুতো চুরি করেছিল সেই ব্যক্তি। এ বছরেরই এপ্রিল নাগাদ ঘটনাটি ঘটেছিল। রোহিত অরোরা বলে এক ব্যক্তি এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ শেয়ার করেছিলেন। তারপরই তা সকলের মনোযোগ আকর্ষণ করে।

আরও পড়ুন: Heavy Rain: প্রায় সমস্ত বাঁধই ছাড়ছে জল! গোটা রাজ্যই কি চলে যাবে জলের তলায়?

জানা গিয়েছিল, সেবার দুষ্কৃতী একজোড়া 'নাইকে'র জুতো চুরি করে পালিয়েছিল। একটি ফ্ল্যাটের বাইরে রাখা ছিল ওই জুতো। ভিডিয়োতে দেখা গিয়েছিল, ওই ডেলিভারি ভয় জুতোটি হাতিয়ে নেওয়ার আগে সন্তর্পণে চারদিক দেখে নিচ্ছে এবং তারপর কেউ তাকে দেখছেন না নিশ্চিত হয়ে জুতোটি সরিয়ে নেয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.