Weather: ১৪-র ঘরে পারদ এখন-ই! ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি নামবে তাপমাত্রা...

Weather Update:  শুষ্ক আবহাওয়া আপাতত টানা ৮ দিন। একটানা শীতের আমেজ বহাল থাকবে।

Updated By: Nov 16, 2024, 10:16 AM IST
Weather: ১৪-র ঘরে পারদ এখন-ই! ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি নামবে তাপমাত্রা...

অয়ন ঘোষাল: ইনিংসের শুরুতেই স্টেডি পারফরম্যান্স শীতের। রাতারাতি ২০ থেকে ১৯ এর ঘরে নামল কলকাতার তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় এখন-ই ১৪-র ঘরে পারদ। জাঁকিয়ে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তার আগে টানা শীতের আমেজ বহাল থাকার ইঙ্গিত। 

Add Zee News as a Preferred Source

আপাতত এই তাপমাত্রা কমার প্রবণতা বহাল থাকবে। ডিসেম্বরের মাঝামাঝির আগে কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে একটানা শীতের আমেজ বহাল থাকবে। শুষ্ক আবহাওয়া আপাতত টানা ৮ দিন। পশ্চিমের জেলায় আজ-ই ১৪-র ঘরে পারদ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে।

আগামী সপ্তাহের শুরুতে ১৮-র ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা। বিহার লাগোয়া এলাকায় কুয়াশার দাপট থাকবে। উত্তরে বিহার এবং দক্ষিণে ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ভোরে কুয়াশার প্রভাব আগামী  কয়েকদিন। দার্জিলিংয়ে কাল রাতের তাপমাত্রা ৬ ডিগ্রি । আগামী ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি সেলসিয়াস মতো নামতে পারে পারদ। সেক্ষেত্রে শৈলরানির তাপমাত্রা সোমবার ৩ বা ৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। 

কলকাতা

রাতের তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি। সোমবারের মধ্যে যা নামতে পারে ১৮-র ঘরে। কাল দিনের তাপমাত্রা ৩০.১ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের নীচে। বাতাসে রাতে জলীয় বাষ্পের পরিমাণ কমে ৩৯ শতাংশ।

আরও পড়ুন, Tab scam| Arup Chakraborty: 'যারা করেছে, তাদের গুলি করে মারা উচিত', ট্যাব 'দুর্নীতি'তে বিস্ফোরক তৃণমূল সাংসদ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.