কলকাতা পুলিসের এসটিএফ জালে হাওড়ার দুই যুবক। ধৃতদের বাড়ি থেকে বাজেয়াপ্তল্যাপটপ, মোবাইল ও বেশকিছু নথিপত্রও। তদন্তে মিলল জঙ্গি-যোগের চাঞ্চল্যকর তথ্য।
ISIS-র কফিনে শেষ পেরেক?
ঘটনার আকস্মিকতা কাটিয়ে এক ব্যক্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পতাকাটি। এর পর টেনে নামাতেও যান তিনি। কিন্তু যুবক কোনও ক্রমে ইমামের জন্য নির্দিষ্ট মঞ্চে উঠে পতাকাটি ওড়াতে সফল হয়।
বুধবার দিল্লির জাফরাবাদ-সহ উত্তর প্রদেশের একাধিক জায়গা থেকে ১০ IS জঙ্গির একটি দলকে গ্রেফতার করে NIA. ধৃত এক জঙ্গির মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন, ২৯ নভেম্বর রাম জন্মভূমিতে আত্মঘাতী জঙ্গিহানার পরিকল্পনা ছিল তাদের।
বাগদাদি আদৌ বেঁচে রয়েছে কি-না এ নিয়ে ফের জল্পনা শুরু হয়। এ দিনের বিবৃতি শুনে বিশেষজ্ঞরা মনে করছেন বাগদাদি এখনও বেঁচে রয়েছে। ২০১৪ সালে মসুলে এক হামলায় বাগদাদির মৃত্যুর খবর পাওয়া যায়
পাঁচ মিনিটের এই ভিডিওয় দেখানো হয়েছে, প্রথমে আমেরিকার মিলিটারি লাইন ধ্বংস করে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়ে ওয়াশিংটন শহরে। এরপর জর্জ ওয়াশিংটন সেতুতে বিস্ফোরণ ঘটিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় জঙ্গিরা।
পূর্ব সিরিয়ার আইসিসি সেনা বাহিনীর এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটানোর আগে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত প্রকাশ্যে নিয়ে এল আইসিস সংগঠন। ওই জঙ্গি তার সন্তানদেরকে বিদায় জানাচ্ছে।
আলিপুর জেলে কারারক্ষীর ওপরে হামলা চালাল মুসা।
লোন উলফ কায়দায় কুম্ভ মেলায় হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা, আশঙ্কা গোয়েন্দাদের।
মাদার হাউসে হামলার ছক কষেছিল IS জঙ্গি মুসা। টার্গেট ছিল বিদেশিরা। মাদার হাউস দখল করে বিদেশিদের হত্যার ছক কষেছিল মুসা। ধৃত IS জঙ্গিকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে NIA। চার্জশিটে তার উল্লেখও রয়েছে। তদন্তকারীদের দাবি, ঢাকার হোলে আর্টিজানের ধাঁচেই হামলার পরিকল্পনা ছিল।
বার্লিনে ক্রিসমাস মার্কেটে সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করল আইসিস। তাদের এক জঙ্গিই ঘটিয়েছে এই ভয়ঙ্কর হত্যালীলা। নিজেদের নিউজ এজেন্সি মারফত একথা জানিয়েছে এই জঙ্গিগোষ্ঠী। যদিও হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি তাদের তরফে। শুধু বলা হয়েছে, ইসলামিক স্টেটের সৈনিক সে। গতকালই ফ্রান্সের নিসের কায়দায় জঙ্গি-হামলা হয় বার্লিনে। বড়দিনের আগে ভিড়ে ঠাসা বাজারে, বেপরোয়া ট্রাক পিষে মারে বারো জনকে। আহত কম করে পঞ্চাশ জন।
সাদ্দাম হোসেন বেঁচে থাকলে আইসিসের উত্থান হত না। বলছেন মার্কিন গুপ্তচর সংস্থা CIA-র প্রাক্তন এজেন্ট। নাম জন নিক্সন। দুহাজার তেরো ডিসেম্বরে সাদ্দাম ধরা পড়ার পর নিক্সনই তাঁকে প্রথম জেরা করেন। সেই অভিজ্ঞতা নিজের বইতে বিস্তারিত লিখেছেন নিক্সন।
আইএসআই চর সন্দেহে ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক ব্যক্তি। পুলিসের অভিযোগ ধৃত রনবিজয় সিং,ছোটও দুষ্কর্মের আড়ালে আদতে পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করত। সোমবার সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কির নিউ মার্কেট এলাকা থেকে রণবিজয় সিংকে গ্রেফতার করে পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে, পাঁচটি জিএসএম গেটওয়ে মেশিন। নেপালের একশ পঞ্চান্নটি সিম কার্ড, ভারতের পঁয়ত্রিশটি সিম কার্ড। চারটি ল্যাপটপ, প্রচুর এটিএম কার্ড। তিনটি ভোটার কার্ড। গত ছয় মাস ধরে পানিট্যাঙ্কিতে ডেরা বাধে রণবিজয়। এর আগে কাতার ও ওমানে ছিল। ধৃত কে জেরা শুরু করেছে পুলিস।
ভারতের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। তাই সাবধানে থাকুন। ভারতে বসবাসকারী মার্কিন নাগরিকদের এভাবেই সতর্ক করল মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি ইঙ্গিত মেলে, ইসলামিক স্টেট জঙ্গিরা ভারতকে নিশানা করতে চায়। মূলত সেই কারণেই পশ্চিমীদের মধ্যে জনপ্রিয় জায়গাগুলিতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন। আর সেখানে IS-এর উত্থানের জন্য হিলারিকে দায়ী করলেন ট্রাম্প।
নিজেদের জঙ্গি কার্যকলাপে এর আগেও বাচ্চাদের সামিল করেছে ISIS। আর সেই উদাহরণ বিভিন্ন ভিডিও ফুটেজে বিভিন্ন সময়ে বারবার সামনে এসেছে। আর এবার যে ঘটনা সামনে এল, তাতে শিউরে উঠেছে বিশ্ব।
মুসলিমদের পবিত্র পরব বখরি ইদ। প্রিয় পোষ্যকে উত্সর্গ করা হয় আল্লার নামে। এদিকে এই বখরি ইদে নির্মমতা, নৃশংসতার নজিরবিহীন নিদর্শন রাখল ISIS। মাংসের দোকানে যেভাবে ভেড়া বা ছাগল কাটা হয়, ঠিক সেভাবেই পণবন্দিদের খুন করে উল্লাসে মাততে দেখা গেল জঙ্গিগোষ্ঠীকে।
RAB যাতে তাঁকে জেরা না করে, এজন্য আদালতের মধ্যেই কান্নায় ভেঙে পড়ল সন্দেহভাজন IS জঙ্গি মুসা। কেন বাংলাদেশ পুলিস তাকে জেরা করবে? আজ নগরদায়রা আদালতে এ প্রশ্ন তোলে সে। এজলাসেই 'জয় হিন্দ' বলে কান্নায় ভেঙে পড়ে সন্দেহভাজন এই জঙ্গি। RAB যাতে তাকে জেরা করতে পারে, তার জন্য মুসাকে হেফাজতে চেয়েছে NIA।