বহুদিন পর ফের একসঙ্গে এক পর্দায় দেখা যেতে চলেছে দুই বলিউড মহারথীকে। শাহরুখ খান এবং আমির খান। বলিউডের দুই সুপারস্টার। তাঁদের দুজনকে একসঙ্গে দেখার সৌভাগ্য থেকে বহুদিনই বঞ্চিত ছিলেন ভক্তরা। এবার ভক্তদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ-আমির। তাহলে কি তাঁরা দুজনে একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করছেন?
তাঁকে এতদিন গোটা দেশ বা প্রচার মাধ্যম এই নামেই ডেকে এসেছে। মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু এই বিশেষণ একেবারেই না পসন্দ স্বয়ং আমির খানের! সে কথা এই প্রথম খোলাখুলি বলে দিলেন আমির খান। একটি সাক্ষাত্কারে আমির বলছেন, 'সকলেই আমাকে বলে আমি নাকি মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু ক্রিয়েটিভ দুনিয়াতে থেকে একজন মানুষ কীভাবে সবকিছু পারফেকশন আনতে পারে! বরং, এই কথা আমার উপর চাপ সৃষ্টি করে। আমি তো বলব, আমাকে বলার উচিত, মিস্টার প্যাসনেট।'
আমির খানের ছবি মানেই দর্শকদের অতিরিক্ত একটু উত্সাহ। কারণ, তাঁর প্রতিটা ছবিতেই থাকে কোনও না কোনও চমক। যা দেখার জন্য মানুষ বছরের পর বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। থ্রি ইডিয়টস, পিকে, তারে জমিন পর, দঙ্গল। একের পর এক ব্লকবাস্টার হিট ছবি। সামনেই মুক্তি পেতে চলেছে দঙ্গল। আর তার পরেই মুক্তি পাবে বলিউডের পারফেকশনিস্ট আমির খানের ছবি সিক্রেট সুপারস্টার। জানা গিয়েছে আগামি বছর অর্থাত্ ২০১৭ এর ৪ আগস্ট মুক্তি পাবে এই ছবি। স্বাভাবিকভাবেই আমির খানের প্রতিটা সিনেমার মতো এই ছবিটিকে ঘিরেও দর্শকদের উত্সাহ তুঙ্গে।
দঙ্গল নিয়ে দর্শকদের মন চুরি করতে চাইছেন আমির খান। কিন্তু তার আগেই আমিরের বউয়ের গয়না চুরি হয়ে গেল। আমিরের স্ত্রী কিরণ রাওয়ের ৮০ লক্ষ টাকার গয়না চুরি হয়ে গেল। মুম্বইয়ের বান্দ্রার কার্টার রোডের বাড়ি থেকে খোয়া গিয়েছে হিরের নেকলেশ ও রিং। গত বৃহস্পতিবার কিরণের বাবা এই অভিযোগই পুলিসের কাছে জানিয়েছেন।
যে রেসলিং রিং তাঁকে দিয়েছে বাঁচার মন্ত্র এবং ব্যাতিক্রমী খ্যাতির শিরোপা, এবার সেই রেসলিং রিংই গীতা ফোগতকে খুঁজে দিল জীবনে চলার পথের সাথী। স্বনামধন্য কুস্তিগীর গীতা আজ পরিণয় বন্ধনে আবদ্ধ হচ্ছেন আরেক কুস্তিগীর পবন কুমারের সঙ্গে।
নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন আমির খান। মোদীর ৫০০ ও ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করে দেওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করে বলিউডের মিস্টার পারফেকশানিস্ট জানিয়েদেন যে দেশের স্বার্থের কাছে অন্য যেকোনও বিষয়ই তুচ্ছ।
আমির খান এমনিতেই টাস্ক মাস্টার। বলিউডের সকলেই কম বেশি আমিরের খুঁতখুঁতে স্বভাবে অভ্যস্ত। তাই তো তিনি মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু কে জানত আমিরের এই রিয়েল লাইফ স্বভাবই আঁকা হবে বড়পর্দায়! দঙ্গল ছবির প্রকাশিত গানের লিরিক "সেহত কে লিয়ে বাপু তু হানিকারক হ্যায়'। এ যেন আমিরেরই জীবনের কথা।
আমির খান তাঁর ছবিতে অভিনয়ের জন্য সানি লিওনের নাম প্রস্তাব করেছেন। দিওয়ালির পার্টিতেও নিজের বাড়িতে সানির সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে আমিরকে। আর এটা নিয়েই বিতর্কিত স্বঘোষিত অভিনেতা কেকেআর (কমল রসিদ খান)-কে খান টুইট করলেন। অভিনেত্রীদের চেহারা নিয়ে কুশ্রী মন্তব্য থেকে শুরু করে টুইটারে একের পর এক বিতর্ক বিতর্ক তৈরি করা কেআরকে আমির খানকে বেসরম বা লজ্জাহীন মানুষ বলে আক্রমণ করলেন।
স্বামী ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বাড়িতে হাজির বলিউড ডিভা সানি লিওন। উপলক্ষ দীপাবলি। তবে শুধুই কী দীপাবলিতে উপস্থিত হতেই আমিরের দীপাবলি পার্টিতে এসেছিলেন সানি লিওন? বলিউড কিন্তু বলছে না! দীপাবলির পার্টির পিছনে রয়েছে রহস্য! দীপাবলির পার্টির আড়ালে আসলে মিটিং করতেই আমির খান এবং সানি লিওন মুখোমুখি, বলিউডে খবর এমনই।
দীপাবলিতে মেতে উঠেছে বলিউডও। হাজার কাজের ব্যস্ততা থাকলেও এই সময়টায় সব কাজ ফেলে পরিবারের সঙ্গে উত্সবে মেতে ওঠেন বলিউড তারকারা। জানুন এবছরের দীপাবলি কীভাবে সেলিব্রেট করছেন বি টাউনের তারকারা।
চরিত্র এবং সেই চরিত্রের প্রয়োজনে চেহারা পরিবর্তন করতে বলিউড সুপারস্টার আমির খানের জুড়ি মেলা ভার। চরিত্রের চাহিদায় তিনি নিজের চেহারা নিয়ে বারবার এক্সপেরিমেন্ট করেছেন। কখনও 'গজনি'তে সিক্স প্যাক অ্যাবস তো কখনও 'থ্রি ইডিয়েটস'-র জন্য কলেজ ছাত্রের লুকস। কখনও 'পিকে' তো কখনও 'দঙ্গল'। বারবার পরিবর্তন এসেছে তাঁর লুকে। নতুন নতুন অবতারে দর্শকদের কাছে ধরা দিয়েছেন তিনি। আবারও তিনি চরিত্রের প্রয়োজনে চেহারা বদলালেন।
বলিউডের সেরা অভিনেতাদের নাম বলতে বললে এঁদের দুজনের নাম উঠবেই। কিন্তু দুজনে কখনও একসঙ্গে একই ছবিতে কাজ করেননি। অমিতাভ বচ্চন ও আমির খান। বলিউডের এই দুই সেরা অভিনেতাকে কখনও একসঙ্গে কাজ দেখতে না পাওয়ার আক্ষেপটা এবার মিটতে চলেছে। সৌজন্যে যশরাজ ফিল্মসের সিনেমা থাগ। ১৯৩৯ সালে ফিলিপ মিডোস টেইলরের লেখা 'কনফেশন অব এ থাগ' উপন্যাস অবলম্বনে এই সিনেমা তৈরি হচ্ছে। আগামী বছরের গোড়াতেই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হচ্ছে। সিনেমা পরিচালনা করবেন 'ধুম থ্রি' খ্যাত নির্মাতা ভিজয় কৃষ্ণ আচার্য।
শুধু কমবয়সেই নয়, ফিটনেসের জন্য যে বয়স কোনও বাধাই নয়, তা ফের একবার প্রমাণ করে দিলেন বলিউডের অন্যতম বর্ষীয়াণ অভিনেতা অনুপম খের। সাধারণত আমরা শাহরুখ খান, সলমন খান, আমির খান, হৃত্বিক রোশন, জন আব্রাহামেদের জিম করা ফিজিকের ছবি দেখে অভ্যস্থ। কিন্তু এবার বর্ষীয়াণ অভিনেতা অনুপম খেরের জিমের ছবি দেখলে তাক লেগে যাবে।
নব্বই-য়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন আয়েষা জুলখা। অক্ষয় কুমার, আমির খানদের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। 'যো জিতা ওহি সিকান্দর'-এ আমির খানের বিপরীতে, এবং 'খিলাড়ি'তে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন খুব অল্প সময়েই। পরে তাঁকে বিভিন্ন ছবিতে অতিথীশিল্পি হিসেবে দেখা যেত। কেরিয়ারের একেবারে পিক টাইমে তিনি রুপোলি পর্দা ছেড়ে নিজের ব্যবসায় মন দেন।
বলিউড সুপারস্টার আমির খান ছোট পর্দায় যাত্রা 'সত্যমেব জয়তে'-র হাত ধরে শুরু করেন। শুরু থেকেই বেশ জনপ্রিয় ছিল এই টক শো-টি। কিন্তু জনপ্রিয় এই টক শোয়ের নতুন কোনও সিজন শুরু হতে দেখা যাচ্ছে না। তার কারণ জানালেন মিস্টার পারফেকশনিস্ট।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে কালাম থেকে কেন্দ্রীয় মন্ত্রী। মার্কিন মুলুকে হেনস্থার শিকার হয়েছেন বহু ভারতীয়। সেপ্টেম্বর এগারোর পর থেকেই বদলে গেছে আমেরিকা। উধাও তাদের অতিথি পরায়ণতা। রাষ্ট্রদূত থেকে মন্ত্রী কিংবা, রাষ্ট্রপতি। কাউকেই রেয়াত করে না মার্কিন অভিবাসন দফতর।
বলিউড তারকাদের হলিউড ছবিতে এখন হামেশাই অভিনয় করতে দেখা যাচ্ছে। এই বছর বলিউডের দুই নায়িকাকে হলিউড পাড়ি দিতে দেখা গিয়েছে। শুধু সেখানে অভিনয়ই নয়, তাঁরা সেখানে বেশ প্রশংশিতও হয়েছেন। এবার হলিউড যাত্রায় দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়াদের তালিকায় নাম তুললেন আলি ফজল। ২৯ বছর বয়সী এই বলিউড হার্টথ্রবকে হলিউড ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
বলিউড সুপারস্টার আমির খানের সম্পর্কে প্রশংশায় পঞ্চমুখ বলিউড বাদশা শাহরুখ খান। বললেন, 'দঙ্গলের জন্য আমির প্রথমে ওজন বাড়িয়েছে, পরেই আবার কমিয়ে ফেলেছে। ওর মতো নিয়মনিষ্ঠ আমি কোনও দিনই হয়ে উঠতে পারব না। প্রতিটা চরিত্রে অভিনয়ের জন্য আমির খুবই কঠিন পরিশ্রম করে। প্রতিটা চরিত্রের জন্য নিজেকে নিজের শরীরকে আলাদা আলাদাভাবে তৈরি করে। ২ বছর আগে যখন ওর সঙ্গে দেখা হয়েছিল, তখন ও চরিত্রের জন্য ওজন বাড়িয়েছিল। এখন আবার সেই অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছে। ওর পক্ষেই এটা করা সম্ভব।'
সম্প্রতি বলিউড অভিনেতা তুষার কাপুর সিঙ্গল পেরেন্ট হয়েছেন সারোগেট চাইল্ডের মাধম্যে। কাপুর পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন লক্ষকে। কিন্তু তুষার কাপুরই প্রথম নন যিনি এই পথে হেঁটেছেন। শাহরুখ খান থেকে আমির বলিউডের এ-লিস্টেড তারকারা অনেকেই আশ্রয় নিয়েছেন সারোগেসির। আরিয়ন ও সুহানার পর কিং খান ঘরে এনেছেন আব্রামকে।এসআরকে স্বীকার করেছেন আব্রাম তাদের জীবন বদলে দিয়েছে। তবে আব্রামের আগমন কি শুধুমাত্র সন্তানের চাহিদা মেটাতেই? শাহরুখ-গৌরীর ক্ষেত্রে বোধহয় সেটাই একমাত্র কারণ নয়।তাদের বিয়ের বাঁধন আলগা হচ্ছিল, তার ফাঁকে যেকোন সময় গলে পড়তেই পারতেন প্রিয়াঙ্কা চোপড়া।
শাহরুখ খান মুখ খোলেননি। আমির খান খুললেন। সম্প্রতি ধর্ষণ নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেন সলমন খান, তা নিয়ে মুখ খুললেন আমির। দঙ্গল সিনেমার পোস্টার রিলিজ অনুষ্ঠান সাংবাদিকরা আমিরের কাছে জানতে চান সলমনের বিতর্কিত ধর্ষণ মন্তব্যে তাঁর কী বক্তব্য। আমির প্রশ্নের জবাবে প্রথমে চুপ থাকেন, তারপর বলেন, "যখন সলমন ওই মন্তব্য করেছিল, আমি সেদিন ওখানে ছিলাম না।