Arpita Mukherjee, Bengal SSC Scam News: চারটে ব্র্যান্ডেড গাড়ি অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে দেখেছেন প্রণববাবু। তবে তিন-চার মাস হল আবাসনের গ্যারেজে থেকে সেগুলো উধাও। কোথায় গেল সেই গাড়িগুলো?
এবার মারুতি সুজুকির নতুন চমক ভিটারা ব্রেজার গাড়ি
ছুটির দিনে শহরে সাতকালে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বাইপাস মেট্রোপলিটন বাসস্টপের কাছে।
মোবাইল ফোন কানে গাড়ি চালালে তত্ক্ষণাত্ বাতিল করা হবে চালকের লাইসেন্স। এক্ষেত্রে সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। এমনকী সাধারণ মানুষ ছবি তুলে পুলিসকে তা দেখালে চালককে চিহ্নিত করে লাইসেন্স বাতিল করা হবে। কলকাতার ক্ষেত্রে কলকাতা পুলিসের অ্যাপে আপলোড করা যাবে ছবি।
সাইকেল আরোহীকে ধাক্কা পুলিসের গাড়ির। জখমকে উদ্ধার না করেই, ফেলে চলে যাওয়ার অভিযোগ। এই ঘটনা ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির রাজবাড়ি পাড়া এলাকা।
চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে, গতকাল রাতে নিক্কো পার্ক থেকে বজবজ আখড়া যাচ্ছিল চার চাকা গাড়িটি। খিদিরপুর ডক পেরিয়ে বাসকুল ব্রিজের ওপর উঠতেই আচমকাই আগুন ধরে যায় চার চাকা গাড়িটিতে।
গভীর রাতে ৪১ নম্বর জাতীয় সড়কে ধান ব্যবসায়ীদের গাড়ি আটকে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী । প্রায় ৪২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হয়েছেন দুই ধান ব্যবসায়ী । পূর্ব মেদিনীপুরের তমলুক থানার গৌরাঙ্গপুরের ঘটনা। উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন চার ব্যবসায়ী । রাস্তায় ধারাল অস্ত্র ও রিভলভার দেখিয়ে থামানো হয় তাঁদের গাড়ি । ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস ।
বিক্রমের দুর্ঘটনাকাণ্ডে নয়া তথ্য। দুর্ঘটনার আগে ব্রেকে সম্পূর্ণ চাপ দিতে পারেননি বিক্রম । ফলে থামেনি গাড়ি । গাড়ির CDR পরীক্ষা করে এমনই তথ্য পেয়েছেন বিশেষজ্ঞরা। আর এরপরই তদন্তকারীরা মনে করছেন, নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকায় দুর্ঘটনার আঁচ পেয়েও গাড়ি থামাতে পারেননি অভিনেতা । গাড়ি প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, বিক্রমের যে মডেলের গাড়ি, তাতে সিট বেল্ট পরা না থাকলেও এয়ারব্যাগ খুলতে সমস্যা হয় না। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কেন এয়ারব্যাগ খোলেনি? মনে করা হচ্ছে, এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল। তখন এয়ারব্যাগ খুলেছিল। আর এরপর এয়ারব্যাগ রিসেট না করেই গাড়ি ব্যবহার করছিলেন বিক্রম ।
আপনার গাড়ি বা মোটর সাইকেল রয়েছে? তাহলে খরচ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। গাড়ি, মোটর সাইকেলের বিমার প্রিমিয়াম ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল নিয়ন্ত্রক সংস্থা IRDAI। পয়লা এপ্রিল থেকে নতুন হারে প্রিমিয়াম চালুর প্রস্তাব দিয়েছে তারা। শুধু তাই নয় বাণিজ্যিক বাহনগুলির বিমার প্রিমিয়ামও একই হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে IRDAI। তবে ৭৫ CC-র ছোট বাইক এবং ১ হাজার CC-র ছোট গাড়ির ক্ষেত্রে বিমার হার অপরিবর্তিত থাকছে।
বিকেল থেকে সন্ধে পর্যন্ত বহরমপুর শহর দাপিয়ে বেড়াল ভারত সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি। ওই বেপরোয়া গাড়ির ধাক্কায় গোরাবাজার এলাকায় একজনের মৃত্যু। ওই ব্যক্তিকে ধাক্কা মেরে শহর ছেড়ে পালিয়ে যান গাড়ির চালক। গাড়ি তাণ্ডবের ঘটনায় পুলিসের ওপর ক্ষোভে ফেটে পড়েন শহরবাসী। টহলরত পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়।
তেল নয়। জলে ছুটবে গাড়ি। নবম শ্রেণির দুই ক্ষুদে পড়ুয়ার তৈরি মডেল দেখে অবাক স্কুলের শিক্ষকরা। আকাশ আর সৌরভ। জেলা বিজ্ঞান মঞ্চের প্রদর্শনীতেও প্রথম হয়েছে রায়গঞ্জের হাতিয়া গ্রামের দুই ক্ষুদে বিজ্ঞানীর তৈরি তাক লাগানো মডেল। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন অভাবী পরিবারের দুই ক্ষুদে পড়ুয়া।অজ গাঁয়ের বিস্ময় এই দুই ক্ষুদে পড়ুয়া। সৌরভ আর আকাশ। গলায় গলায় ভাব।রায়গঞ্জের গৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক গ্রাম হাতিয়া। এখান থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে ওরা। নবম শ্রেণির দুই ক্ষুদে বিজ্ঞানী আকাশ আর সৌরভ। দুচোখে অনেক স্বপ্ন। সাধারণ ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়েই ওরা তৈরি করে ফেলেছে অদ্ভুত এক ক্রেন। ওদের আবিষ্কারে অবাক স্কুলের শিক্ষকরাও। এমন এক ক্রেন বানিয়েছে দুই ক্ষুদে পড়ুয়া, যা তেলে নয় জলের শক্তিতেই কাজ করছে। উপকরণও অতি সাধারণ।পাট কাঠি,বেড়া বাঁধার তার,সাইকেলের পুরনো স্পোক,ইঞ্জেকশনের সিরিঞ্জ,স্যালাইনের পাইপ। এসব দিয়েই তৈরি হয়েছে নতুন এক মডেল।
সাতসকালে পথ দুর্ঘটনা। উল্টোডাঙা উড়ালপুলে ওঠার মুখে, রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। একটি বাইক পাশ দিয়ে দ্রুতগতিতে ওভারটেক করতে গেলেই ঘটে যায় এই দুর্ঘটনা।
রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতবেগে গাড়ি ঢুকে গেল একটি সরস্বতী পুজোর প্যান্ডেলে। গতরাতে ঘটনাটি ঘটে আলিপুর সেন্ট্রাল জেলের সামনে, আম্বেদকর কলোনিতে। ইন্ডিকা গাড়িটিতে চালক ছাড়া তাঁর ভাইও ছিলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। হঠাত্ করেই সজোরে গাড়িটি পুজো প্যান্ডেলে গিয়ে ধাক্কা মেরে, একটি বাড়ির ভিতর ঢুকে যায়। সেখানে থাকা পাঁচ জন গাড়ির ধাক্কায় জখম হন। গাড়িসমেত চালককে আটক করেছে পুলিস।
রাতের শহরে ফের দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত হলেন ২ চালক সহ ৩ জন। গতকাল রাতে অজয়নগর মোড়ে একটি লাক্সারি ট্যাক্সিকে ধাক্কা মারে একটি গাড়ি। লাক্সারি ট্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি ট্যাক্সিকে ধাক্কা মারে। ঘটনায় আহত হন ২ ট্যাক্সির ২চালক ও ১ যাত্রী। আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
২৪ ঘণ্টার ওপর হামলা নিয়ে নিন্দা করলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাঁর বক্তব্য, নিরপেক্ষ সাংবাদিকতার জন্যই আক্রান্ত ২৪ ঘণ্টা। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে, আক্রান্ত ২৪ ঘণ্টা। মাঝ রাতে ২৪ ঘণ্টার অফিসের নীচে চলল হামলা। পার্কিংয়ে থাকা ২৪ ঘণ্টার গাড়িগুলিকে ভাঙা হল। একটা দুটো নয়, ভাঙা হয়েছে আমাদের পাঁচ পাঁচটা গাড়ি। ভাঙা হয়েছে গাড়িগুলির উইন্ড স্ক্রিন। ভেঙে দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার OB ভ্যানও। অথচ পার্কিংয়ে থাকা অন্য গাড়িগুলি অক্ষত।
আক্রান্ত ২৪ ঘণ্টা। মাঝ রাতে ২৪ ঘণ্টার অফিসের নীচে চলল হামলা। পার্কিংয়ে থাকা ২৪ ঘণ্টার গাড়িগুলিকে ভাঙা হল। একটা দুটো নয়, ভাঙা হয়েছে আমাদের পাঁচ পাঁচটা গাড়ি। ভাঙা হয়েছে গাড়িগুলির উইন্ড স্ক্রিন। ভেঙে দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার OB ভ্যানও। অথচ পার্কিংয়ে থাকা অন্য গাড়িগুলি অক্ষত।
শহরে দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা। কমার কোনও লক্ষণই নজরে পড়ছে না। প্রায় রোজই পথ দুর্ঘটনার খবর। সে দিনের বেলাতেই হোক অথবা রাতের বেলায়। দুর্ঘটনার খবর রোজ। এদিনও তাই। রাতের শহরে যেমন বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর, তেমন EM বাইপাসেও হয়েছে আরেকটি পথ দুর্ঘটনা।
বাহিনীতে দুর্নীতির অভিযোগে মুখ খুললেন আরও এক সেনাকর্মী। এবার সরব হলেন জম্মু ব্যাটেলিয়নের নার্সিং অ্যাসিস্ট্যান্ট রাম ভগত। বাহিনীর খাবার থেকে গাড়ি। এক গুচ্ছ অভিযোগ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এ যেন পুরো প্যান্ডোরার বাক্স। এতদিন যা কানাঘুষো শোনা যেত, তা এবার প্রকাশ্যে। একের পর এক মুখ খুলেছেন বাহিনীর নিচু তলার কর্মীরা। বৈষম্যের অভিযোগে সরব হচ্ছেন। শুরুটা করেন জম্মু সীমান্তে কর্মরত BSF জওয়ান তেজবাহাদুর যাদব। ক্যাম্পের খারাপ খাবারের ছবি পোস্ট করেন। তেজ বাহাদুরের পথেই হাঁটলেন জম্মু ব্যাটেলিয়নের এক নার্সিং অ্যাসিস্ট্যান্ট। খারাপ খাবারের অভিযোগ তুলে সরব হলেন, তবে শুধু খাবারে দুর্নীতির অভিযোগেই আটকে থাকেননি রাম ভগত। রীতিমতো বোমা ফাটিয়ে তাঁরা দাবি, অর্ধেক জওয়ানকে দিয়ে অফিসারদের কুকুরের দেখভাল করানো হয়।