বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। অধিবেশনে খাদ্য দফতরে নিয়োগে সংক্রান্ত প্রশ্নে জবাব দিলেন মুখ্যমন্ত্রী নিজেই।
Kolkata High Court:আদালতের নির্দেশ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আদালত অবমাননা রুল জারি করা হবে।
প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
কারা পারবেন আবেদন করতে?
কারা পারবেন আবেদন করতে? জানুন বিশদে
অনলাইন রেজিস্ট্রেশন চলবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত।
প্রাথমিকে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ উত্তর ২৪ পরগনাতেও। ফ্রেশারদের প্যারা টিচার দেখানোর অভিযোগ। বিক্ষোভ চলল বারাসতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলে। বৃহস্পতিবার দুপুর থেকে বিক্ষোভ হয়। জাতীয় সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। রাত পর্যন্ত বিক্ষোভ চলে। ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলাশাসক। তিনি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অবশেষে, ওয়ার্ক এডুশন এবং ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আপাতত, ছয় থেকে দশ হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এমনই ভাবনাচিন্তা করছে স্কুল সার্ভিস কমিশন।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এমনটাই ভাবনাচিন্তা করছে স্কুল সার্ভিস কমিশন। একবার শিক্ষক নিয়োগ হয়ে যাওয়ার পরই যাতে ফের পদ শূন্য পদ তৈরি না হয়, তাই এই সিদ্ধান্ত। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষকদের বেতনের হার উচ্চ প্রাথমিকের থেকে বেশি।
রাজ্যের প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলগুলিতে এবছরের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। এবিষয়ে প্রাইমারি বোর্ড ও স্কুল সার্ভিস কমিশনকে টার্গেট স্থির করে দেওয়া হয়েছে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রাথমিক TET উত্তীর্ণদের জন্য সুখবর। পুজোর আগেই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। এবং আদালতের নির্দেশ মেনে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষিতদের। হাইকোর্টের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ফলপ্রকাশ আর তার একদিনের মধ্যেই নিয়োগের এই প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
স্বাধীনতা দিবসে লাল কেল্লার ভাষণে সরকারের রিপোর্ট কার্ড পেশ করলেন প্রধানমন্ত্রী। গত দু-বছরে উন্নয়নের খতিয়ান দিয়ে বিঁধলেন কংগ্রেসকে। তবে একই দিনে মোদী সরকারের দিকে ধেয়ে এল প্রধান বিচারপতির তোপ। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ থমকে থাকায় প্রধানমন্ত্রীকে দায়ী করলেন তিনি।
গ্রুপ-C ও গ্রুপ-D পদে অশিক্ষক কর্মচারী নিয়োগ করবে SSC। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, স্পনসরড হাই, জুনিয়র হাই, হায়ার সেকেন্ডারি স্কুলে অশিক্ষক কর্মচারি নিয়োগের জন্য অনলাইনে আবেদন নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
দুর্নীতির গন্ধ। সরকারি সংস্থা WBTCL-এ নিয়োগ বন্ধ করে দিলেন বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সরিয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজন এক অফিসারকে।
রিজার্ভ ব্যাঙ্কে চাকরি করার যাঁরা স্বপ্ন দেখেন, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। ১৬৩টি শূন্যপদে লোক নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক। বেতনক্রম ৩৫,১৫০ টাকা থেকে ৬২,৪০০ টাকা। ভারতের যে কোনও জায়গায় চাকরির পোস্টিং হতে পারে।
বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জিতে আসার এক মাসের মধ্যে গ্রুপ-ডি পদে ৬০ হাজার কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকার। রিক্রুটমেন্ট বোর্ডের তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেবে ওয়েবেল। সবকিছু ঠিক থাকলে পুজোর পরই হবে নিয়োগের পরীক্ষা।
রাজ্য সরকারের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবছর লোক নেবে একাধিক শূন্যপদে। সবকটি পদে আবেদনের জন্য শেষ তারিখ ১৫ জুলাই ,২০১৬।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ১৮২০৩ পদে সহকারি শিক্ষক নিয়োগ করবে। খুব শিগগিরিই বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। মোট শূন্যপদের মধ্যে ১৫৯৪৭ টি জায়গা রয়েছে স্নাতকস্তরের জন্য। ১০১৯টি শূন্যপদ রয়েছে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য। এ ছাড়া ১২৩৭ টি শূন্যপদ রয়েছে অন্যান্য বিষয়ের জন্য।
রাজ্যের মাদ্রাসাগুলিতে বাম আমলে তৈরি হওয়া প্যানেলভুক্তদেরই নিয়োগ করতে হবে। আজ রাজ্য সরকারকে এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মাদ্রাসাগুলিতে করণিক এবং গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য ২০১০ সালে বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। পরীক্ষা ও কাউন্সেলিং শেষে তৈরি হয় ২৮২ জনের প্যানেল। কিন্তু ক্ষমতায় আসার পর নিয়োগ আটকে রাখে নতুন সরকার।