তিনি হরভজন সিং। এ দেশের সর্বকালের সেরা স্পিনারদের তালিকা করলে, নিশ্চয়ই জায়গা করে নেবেন সবসময়। কিন্তু, সেই হরভজন সিং এভান ভারতীয় দল থেকে অনেকদূরে। উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন থেকে রবীন্দ্র জাদেজা। এঁরা দুজনই এখন ভারতের সেরা স্পিন অস্ত্র। উঠে এসেছেন কূলদীপ যাদব, জয়ন্ত যাদবদের মতো তরুণ স্পিনাররা। নতুনরা যতই উঠে আসুন। এবারের আইপিএলেও বুড়ো হাতে খানিকটা ভেল্কিই দেখাচ্ছেন বর্ষীয়ান স্পিনার হরভজন সিং। এবারের আইপিএলে এই নিয়ে চারটি ম্যাচে বল করলেন ভাজ্জি। তাঁর বোলিং পরিসংখ্যান চার ম্যাচে এরকম -
টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম আড়াইশো উইকেট নিলেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অশ্বিনের এই কৃতিত্বে প্রশংসায় পঞ্চমুখ তাঁরই দলের সতীর্থ চেতেশ্বর পুজারা। পুজারা নিজেও দীর্ঘদিনের ভারতীয় রেকর্ড ভেঙেছেন। এক ভারতীয় মরশুমে সবথেকে বেশি রান করার নজির গড়েছেন। তাই এ যেন অনেকটা গুণীর প্রশংসায় আরেক গুণী। পুজারা বলেছেন, 'যদি ব্যাট হাতে সামনে দাঁড়াতে হয়, তবে বলতেই হবে অশ্বিন সম্ভাবত পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বোলার। যাকে খেলা সবথেকে কঠিন বিষয়। এখন ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে সব দলগুলোই পরিকল্পনা করে, কীভাবে তারা অশ্বিনকে সামলাবে। দ্রুততম আড়াইশো উইকেট নেওয়ার জন্য অশ্বিনকে অভিনন্দন। আসলে অশ্বিন ব্যাটসম্যানদের দিক থেকে ভেবে বল করে। ও বোঝার চেষ্টা করে, ব্যাটসম্যান ওর বল খেলার জন্য কীরকম মানসিক প্রস্তুতি নিচ্ছে। আর সেই অনুযায়ী ও বল করে। অশ্বিন খুবই বুদ্ধিমান বোলার। তাই ও এত ভালো বল করে।'
মাঝে আর একটা দিন। তারপরই হায়দরাবাদে শুরু হয়ে যাবে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ। যদিও প্রস্তুতি ম্যাচে ভারত এ-ই প্রায় নাকানি চোবানি খাইয়ে দিয়েছে মুশফিকুর রহিমের দলকে। ভারত এ-র তিন-তিনজন ক্রিকেটার সেঞ্চুরি করে চলে গিয়েছেন বাংলাদেশের বোলারদের বিরুদ্ধ। টেস্টে তো বাংলাদেশকে নামতে হবে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের বিরুদ্ধে। তাই ভারতের তুলনায় বাংলাদেশ যে যথেষ্ঠ দুর্বল, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে আসল লড়াই এখন হয়ে দাঁড়িয়েছে, দুই ভারতীয় স্পিনারের মধ্যেই। রবিচন্দ্রন অশ্বিন এবং অজয় জাদেজা।
চার স্পিনার নিয়ে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ভারত সফরের জন্য রবিবারই ষোল সদস্যের দল ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান আন্তবর্তীকালীন নির্বাচকরা। নেথ্যান লিয়ঁ, অ্যাস্টন এগার ও স্টিফ ওকিফে ছাড়াও দলে নতুন স্পিনার মিচেল সোয়েপসন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যে নজর কেড়েছেন তেইশ বছর বয়সি এই লেগ স্পিনার।
টেস্ট কেরিয়ারের প্রথম শতরান পেলেন ভারতের অফ স্পিনার জয়ন্ত যাদব। সাড়া জাগিয়ে শুরু করেছিলেন টেস্ট ক্রিকেট। অধিনায়ক বিরাট কোহলিও তাকে ভবিষ্যতের অলরাউন্ডার হিসেবে ভাবতে শুরু করেছেন। সেই জয়ন্ত যাদব অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে মুম্বই টেস্টে গড়লেন নয়া রেকর্ড। নয় নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ভারতীয় হিসেবে শতরান করার নজির ওয়াংখেড়েতে গড়ে ফেললেন জয়ন্ত।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সবে মাত্র দ্বিতীয় টেস্ট চলছে। রাজকোট টেস্ট ড্র হওয়ার পর জমে উঠেছে ভাইজাগ টেস্ট। আপাতত সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চলছে। লাঞ্চও হয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রথম ইনিংসে ভারতের রান ৭ উইকেটে ৪১৫। ক্রিজে রয়েছেন অশ্বিন (৪৭) এবং জয়ন্ত যাদব (২৬)। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন এবং মইন আলি। আর একটি উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড।
মাঝে আর কয়েকটা দিন।তারপরই শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ড ক্রিকেট সিরিজ। শুরুতেই টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। অন্যদিকে বাংলাদেশের কাছেও টেস্ট হেরে ভারতে এসেছে ইংরেজরা। সেই দিক থেকে বিচার করলে সিরিজে ভারত অনেক এগিয়ে। কিন্তু আরও একটা তথ্যও যে রয়েছে। ইংল্যান্ড একমাত্র দল যারা গত দশ বছরে ভারত থেকে সিরিজ জিতে ফিরেছে! তাই হালকাভাবে নেওয়ার কারণই নেই কুকের দলকে।
নিজের অভিষেক টেস্টেই রেকর্ড বইয়ে নিজের নাম তুলে ফেললেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার হয়ে গতকালই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের জন্ম দক্ষিণ আফ্রিকার ডারবানে। সাধারণত, দ্রুতগতির পিচের জন্যই ডারবানের পরিচিতি ক্রিকেটবিশ্বে। সেই ডারবানের ক্রিকেটার হয়েও কেশব কিন্তু ভারতীয়দের মতো স্পিনেই মজেছিলেন।
মুথাইয়া মুরলীধরনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! প্রাক্তন এই স্পিনারের বিরুদ্ধে অভিযোগ তিনি অস্ট্রেলিয়া দলের অনুশীলন মাঠ ব্যবহার করা নিয়ে তাঁর প্রাক্তন সহকর্মী শ্রীলঙ্কা দলের বর্তমান ম্যানেজার চারিথ সেনানায়েককে অপমান করেছেন। তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলের অনুশীলন ম্যাচের পিচ নিয়ে শ্রীলঙ্কার ম্যানেজার চারিথকে মুরলিধরন অপমান করেছেন বলে অভিযোগ করেছেন শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা।
এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দেখা যাবে রহস্য স্পিনারকে। ওয়েস্ট ইন্ডিজের আর এক দুর্দান্ত স্পিনার স্যামুয়েল বদ্রী ছিলেন আরসিবি দলে। টি২০ বিশ্বকাপেও দুর্দান্ত বল করেছিলেন তিনি। কিন্তু এখন তাঁর চোট রয়েছে। তাই আইপিএলের বাইরে চলে গেলেন বদ্রী।
আর তো মাত্র দুটো সেমিফাইনাল। আর ফাইনাল ম্যাচটা বাকি। ব্যাস, তাহলেই শেষ হয়ে যাবে আস্ত একটা টি২০ বিশ্বকাপ। খুব মজা করে খেলা দেখলেন নিশ্চয়ই। কোন দল বা কোনও দলের ক্রিকেটার আপনার মন জিতলোন। আবার কোনও দলকে আপনার হয়তো একেবারে জঘন্য লাগলো। সে যাই হোক, প্রায় বিশ্বকাপের শেষ পর্বে এসে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। এই যে এত বড় বিশ্বকাপটা দেখলেন। বলতে পারবেন, এই বিশ্বকাপের সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে কে খেললেন?
দানিশ কানেরিয়া অসহায়ের মতো আবেদন করলেন বিসিসিআইয়ের কাছে! ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ক্রিকেট খেলাকালীন স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন পাকিস্তানের এই লেগ স্পিনার। অপরাধ প্রমাণ হওয়ার পর তাঁকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। তারপর থেকে সেই রায়ের বিরুদ্ধে তিন-তিনবার আদালতে গিয়েছেন দানিশ। কিন্তু রায়ের কোনও হেরফের হয়নি। তিনি যে তিমিরে ছিলেন, সেখানেই আছেন। আর তাই দানিশ কানেরিয়া বলেছেন, 'জীবনে যা কিছু টাকাপয়সা সঞ্চয় করেছিলাম, তার শেষটুকুও শেষ হয়ে এলো। জানি না এবার কী হবে। আমি কি তরুণ ভারতীয় ক্রিকেটারদের স্পিন বোলিং শেখাতে পারি না! পিসিবি আমার কোনও অনুরোধেই কর্নপাত করল না। আমায় বোধহয় এবার মরতে হবে।'
আজ জন্মদিন এমন এক ক্রিকেটারের, তাঁর থেকে ভাল টেস্ট ডেবু এই গ্রহে আর কখনও কারও হয়নি ভদ্রলোকের নাম নরেন্দ্র হিরওয়ানি। তত্কালীন মাদ্রাজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬১ রানে ৮ উইকেট। বিষ্ময়ে হতবাক হয়ে গিয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। ছেলেটা করছে কী! অভিষেক টেস্ট ইনিংসেই কিনা তুলে নিয়েছে আটটি উইকেট! কিন্তু হিরওয়ানির যে নিজের প্রতিভা দেখানোর জন্য দ্বিতীয় ইনিংসটাও ছিল।
আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগেই বিতর্ক দানা বাঁধল। প্রস্তুতি ম্যাচের জন্য ভারতীয় এ দল ঘোষণার পরই দেখা দিয়েছে বিতর্ক। তিন দিনের এই প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলে কোন স্পিনারকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই নিয়েই প্রশ্ন তুলেছে ইংল্যান্ডের ক্রিকেট মহল। ইংল্যান্ডের প্রাক্তন কোচ ডেভিড লয়েড টুইট করে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ স্পিনের বিরুদ্ধে প্রস্তুত হওয়ার সুযোগ না দিতেই দলে কোনও স্পিনার রাখা হয়নি। অক্টেবরের ২৩ তারিখ থেকে আরম্ভ হবে এই প্রস্তুতি ম্যাচ। চলবে পয়লা নভেম্বর পর্যন্ত।