T20 World Cup 2026: আর বেশি দেরি নেই। আগামী বছর ফেব্রুয়ারিতেই টি-২০ বিশ্বকাপ। এবার যৌথভাবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
নক আউটের সূচি এখনও চূড়ান্ত নয়।
উদ্বোধনী ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ব্রাজিলের পাঁচটি শহরে হবে কোপা আমেরিকার ম্যাচ।
এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। এমন নজির আর কোনও দেশের নেই।
লোকসভা নির্বাচনের দিন-ক্ষণ পাকা না হওয়ায় এখনও আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
দেড় মাসের টুর্নামেন্ট শুরু হবে ৩০ মে। ফাইনাল ১৪ জুলাই।
কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে জেনে নিন ভারতীয় সময়ে
ভারতীয় সময় অনুযায়ী ম্যাচের সময় সূচি জেনে নিন...
প্রায় তিন মাসের লম্বা সফরে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। একটা দুটো ম্যাচ নয়। তিন ধরনের ফর্মাটেরই ক্রিকেট ম্যাচ হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। প্রথমে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। এরপর তিনটি একদিনের ম্যাচের সিরিজ। এবং তারপর সবশেষে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ। তা এই লম্বা সিরিজের সূচিটা তো আপনাকে জানতে হবে। তবে না আপনি ভালো করে খেলাগুলো দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তাই দেখে নিন ভারত-ইংল্যান্ড ২০১৬-২০১৭ ক্রিকেট সিরিজের সূচি।
আজই ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করল বিসিসিআই। পুনে, রাঁচি এবং ধর্মশালাতে এতদিন হত শুধুমাত্র একদিনের ম্যাচ এবং টি২০ ম্যাচ। এবার এই তিন ভেন্যুতে হবে টেস্ট ম্যাচও! আগামী বছর অর্থাত্ ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পুনেতে হবে ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে বেঙ্গালুরুতে। ৪ থেকে ৮ মার্চ চলবে দ্বিতীয় টেস্ট। রাঁচিতে তৃতীয় টেস্ট চলবে ১৬ থেকে ২০ মার্চ। এবং সিরিজের শেষ টেস্ট হবে ধর্মশালায় ২৫ থেকে ২৯ মার্চ।
ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ সদ্য শেষ হয়েছে। আশানুরূপভাবেই টেস্ট সিরিজে ভালো ফল করেছে বিরাট কোহলির ভারতীয় দল। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে ব্যাটে বলের যুদ্ধের এখানেই শেষ কোথায়? এবার যে শুরু হতে চলেছে, একদিনের ম্যাচের সিরিজ। ভারতের বিরুদ্ধে মোট পাঁচটি একদিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই পাঁচটি ম্যাচ, কবে, কখন কোথায় জেনে নিন। তাহলে খেলা দেখতে সুবিধা হবে।
আগামী ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ। প্রথমে টেস্ট, তারপর একদিনের ম্যাচ। ক্রিকেট চলবে বেশ অনেকদিন ধরে। এই সময়ে ভারতে উত্সবের মরশুম। এক এক করে হতে থাকবে, দুর্গা পুজো, কালী পুজো, সব। এরই মাঝে সমান্তরাল গতিতেই চলতে থাকবে ক্রিকেট উত্সব। আপনিও নিশ্চয়ই ক্রিকেটপ্রমী? খেলা দেখবেন তো? তাহলে তো আপনাকে সিরিজের সূচিটাও জানতে হবে। তাই এক ঝলকে জেনে নি ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের সূচি। খেলা হবে মোট তিনটে টেস্ট এবং পাঁচটি একদিনের ম্যাচ।
বড়ম্যাচ ছাড়াই ঘরোয়া লিগের সূচি ঘোষণা করল রাজ্য ফুটবল সংস্থা। এবারের ঘরোয়া লিগ শুরু হচ্ছে সাতাশে জুলাই। লিগ শুরুর মাত্র চার দিন আগে সূচি ঘোষণা করল আইএফএ। বড় দলগুলোর মধ্যে প্রথম নামছে ইস্টবেঙ্গল। চৌঠা আগস্ট মরগ্যানের দলের প্রতিপক্ষ দেবজিত ঘোষের কোচিংয়ে থাকা ভবানীপুর। তার পরের দিন নিজেদের মাঠে মহমেডান খেলবে আর্মি একাদশের বিরুদ্ধে। ছয় তারিখ লিগের প্রথম মাঠে নামছে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ এরিয়ান ক্লাব। আপাতত চোদ্দই আগস্ট পর্যন্ত সূচি ঘোষণা করেছে আইএফএ। ঠিক আছে মোহনবাগান,মহমেডান নিজেদের মাঠে খেললেও ইস্টবেঙ্গল খেলবে হাওড়া অথবা কল্যাণীতে। এতকিছুর পরও ডার্বির দিন জানাতে পারল না আইএফএ। সচিব উতপল গাঙ্গুলি জানাচ্ছেন মাঠ চূড়ান্ত হয়ে গেলেই বড়ম্যাচের দিন জানিয়ে দেওয়া হবে। মোহনবাগান আগেই জানিয়ে দিয়েছে যে কোনও প্রদর্শনী ম্যাচে খেলবে না তারা। শতাব্দীপ্রাচীন ক্লাবের এই সিদ্ধান্তকে খোঁচা দিতে ছাড়ছেন না আইএফএ সচিব।
প্রি কোয়ার্টারের লড়াই শেষ। ছিটকে গেছে ইংল্যান্ড,স্পেনের মত হেভিওয়েট দল। বৃহস্পতিবার রাত থেকেই ইউরোতে শুরু হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য লড়াই চালাবে আটটা দেশ। আমরা এক নজরে দেখে নেব কোয়ার্টারের লড়াইয়ে কোন দল কার মুখোমুখি।
ভারত-নিউজিল্যান্ড আসন্ন ক্রিকেট সিরিজের সূচি ঘোষণা করল বিসিসিআই। বাইশে সেপ্টেম্বর কানপুরে প্রথম টেস্ট শুরু হবে। তিরিশ সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর ইন্ডোরে হবে দ্বিতীয় টেস্ট।ইডেনে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টটি হবে আট থেকে বারোই অক্টোবর। তবে এই টেস্টটি দিন রাতের হবে কি না তা অবশ্য জানাল না বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটি। ষোলই অক্টোবর থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ। সামনেই টি২০ বিশ্বকাপ। না, না, ভুলে যাবেন না, এর মধ্যে রয়েছে এশিয়া কাপ। কিন্তু কবে থেকে শুরু। কবে কার খেলা, কিছুই তো জানা নেই। তাই আপনাদের জন্য এশিয়া কাপের সূচি দেওয়া হল।