সিকিমগামী দুটি পিক-আপ ভ্যান আটকে, সমস্ত পণ্য নামিয়ে দিল জনতা। গতরাতে মালবাজারের ওদলাবাড়িতে ঘটনাটি ঘটে। জানা গেছে রাত ১১টা নাগাদ ধুপগুড়ি বাজার থেকে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী ও কাঁচা মাল নিয়ে গজলডোবা হয়ে সিকিম যাওয়ার চেষ্টা করছিল গাড়ি দুটি। অভিযোগ, ওদলাবাড়িতে পৌছনো মাত্রই স্থানীয়দের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁরা গাড়ি দুটি আটকান এবং ভিতরে থাকা প্রচুর পরিমাণে চাল, আটা, আলু, নুন, পেঁয়াজ, তেল, ডিম নামিয়ে দেন। তাঁদের দাবি, মোর্চার বনধ চলাকালীন সমতলের কোনও গাড়ি যখন পাহাড়ে যেতে পারছে না, তখন পাহাড়ের কোনও গাড়ি কেন সমতল থেকে খাবার নিয়ে পাহাড়ে যাবে? খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস।
জঙ্গিহানা ও তার পাল্টা উত্তর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে গত এক মাস ধরে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতে পাকিস্তানকে কোনঠাসা করতে আসরে নেমেছে ভারত। কিন্তু, সেখানে বিশ্বের তাবড় দেশগুলি রাজি হলেও, বাধ সেদেছে চিন। আর তার জেরেই ভারত ও চিনের মধ্যে সম্পর্কে কিছুটা হলেও চির ধরেছে। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই আওয়াজ উঠেছে চিনের তৈরি জিনিস অবিলম্বে বর্জন করা হোক।
আজকের দিনে মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক্স জিনিস ছাড়া একটা দিনও চলে না। প্রতিটা মুহূর্তে আমাদের লাগে এই জিনিসগুলো। আর ইলেকট্রনিক্স পন্যই হোক অথবা মোবাইল ফোন, স্যামস্যাঙ আর সোনি এই দুটো কোম্পানিই মানুষের কাছে খুবই জনপ্রিয়। দুনিয়াজোড়া লাখো লাখো ফোন বিক্রি হয় প্রতিবছর এদের। সঙ্গে ইলেকট্রনিক্স পন্যও। আপনার বাড়িতেও হয়তো আছে এই দুই কোম্পানির জিনিস।