বিচারপতি কেএম জোসেফের শপথ গ্রহণের পরও বিতর্ক জারি রয়েছে সুপ্রিম কোর্টের অন্দরে। সিনিয়রিটির ক্রমে বিচারপতি জোসেফের নাম তৃতীয় স্থানে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতিদের একাংশ
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগে নোটিফিকেশনে প্রবীণ বিচারপতি জোসেফের নাম রাখা হয়েছে বিচারপতি ইন্দিরা ব্যানার্জি এবং বিচারপতি বিনীত সরণের নামের তলায়। কেন্দ্রের এই পাঠানো নামের ক্রম তালিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অন্যান্য বিচারপতিরা।
গত ২৬ এপ্রিল কলেজিয়ামের কাছে জোসেফের নাম ফেরত পাঠানোয় কেন্দ্রের যুক্তি ছিল, সুপ্রিম কোর্টের বিচারপতি পদে জোসেফকে নিযুক্ত করলে কেরল রাজ্য থেকে ২ জন বিচারপতি প্রতিনিধিত্ব করবেন (জোসেফ কেরলের নাগরিক)
এদিন প্রায় ৪০-৪৫ মিনিটের আলোচনায় বসেন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেল্লামেশ্বর, রঞ্জন গগৈ, মদন বি লকুর এবং ক্যুরিয়েন জোসেফ। এরপর কলেজিয়ামের আলোচনার শেষ হলে জানানো হয়, এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।
অভাবনীয়, অকল্পনীয় এবং অযৌক্তিক আর্জি, জানাল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং বলেন, "বিচারপতি কেএম জোসেফকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ না করে, শুধুমাত্র ইন্দু মালহোতরাকে নিয়োগ করার সিদ্ধান্তে আমার আপত্তি আছে।"