Canning: স্থানীয় সূত্রে খবর, ক্যানিংয়ের দিঘীরপাড় পঞ্চায়েতের কালিমন্দির সংলগ্ন এলাকার কার্তিক নস্কর ও তাঁর স্ত্রী উর্মিলা। ওই দম্পতির এক ছেলে আর এক মেয়ে। মেয়ে সোনালী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গতকাল, বুধবার রাতে তার হাতে ছোবল মারে একটি বিষধর সাপ!
আজ বিশ্ব মাটি দিবস,প্রতিবছরই ডিসেম্বর মাসের ৫ তারিখ এই দিনটি উৎযাপন করা হয়। ২০২৩-এএই দিনের থিম হলো ‘Soil and Water: A Source of Life’। জীবনে জল এবং মাটির গুরুত্ব বোঝানোর জন্যই এই থিম রাখা হয়েছে।
আপনি আপনার মানিব্যাগে কোন ছোট জিনিসটি রাখবেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে? অসাধারণ ছোট্ট একটি জিনিস আপনার জীবনে সমস্ত সমস্যাকে দূর করতে পারে?
Hug Day 2023, Valentine Week 2023: আগে চলে গিয়েছে প্রমিস ডে, রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে। টেডি ডে, তারপর আজ এই হাগ ডেসেই সব ধাপ পেরিয়ে আজ হাগ ডে। আজ শারীরিক ভবে একটু কাছে আসার দিন। পরস্পরের নিভৃত ওম একটু গায়ে মাখার লগ্ন।
Promise Day 2023, Valentine Week 2023: চলে গিয়েছে রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে। গতকাল ছিল টেডি ডে। আজ শনিবার ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে। রোজ ডে-তে ফুল দিয়েছেন, প্রোপোজ ডে-তে অফিশিয়াল প্রোপোজ করে ফেলেছেন। চকোলেট ডে-তে চকোলেট-উপহারে ভরিয়ে দিয়েছেন আপনার পছন্দের মানুষটিকে। টেডি ডে পেরিয়ে অবশেষে আপনারা প্রমিস ডে-তে এসে পৌঁছেছেন!
Chocolate Day 2023, Valentine Week 2023: যে কোনও মানুষের মুখে লহমায় হাসি এনে দিতে এর জুড়ি নেই। প্রেমিকটি যদি কোনও বিশেষ দিনে বা বিশেষ মুহূর্তে বা কোনও আবেগঘন পর্বের আগে প্রেমিকার দিকে বাড়িয়ে দেয় একটি চকোলেট তবে সম্পর্ক রচনার ক্ষেত্রে তার অন্যরকম একটা গুরুত্ব থাকেই। এমনিতেও চকোলেট দিয়ে প্রেমানুভূতিও প্রকাশ করা যায়।
Propose Day 2023, Valentine Week 2023: ভালো লেগে গিয়েছে সেই মানুষটিকে, কিন্তু বলব-বলব করে বলা হয়ে ওঠেনি? আর তাই ঠিক করে রেখেছিলেন ভ্যালেন্টাইনস উইক এলে ব্যাপারটা সেরে ফেলবেন? প্রোপোজ ডে-তে করে ফেলবেন অফিশিয়াল প্রোপোজ? কিন্তু চাইলেই কী আর হচ্ছে!
Happy Rose Day 2023, Valentine Week 2023: গোলাপকে যে নামেই ডাকো না কেন, তা গোলাপ। এ নিয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু এ-ও সত্যি, গোলাপের ভিন্ন ভিন্ন তাৎপর্য আছে। সবাইকে একই ধরনের একই রঙের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো যায় না।
ক্রমাগত এই কাজগুলো করতে থাকলে সংসারে ক্ষতি হওয়া নাকি অনিবার্য।
নাসা (Nasa) সম্প্রতি ৬৫টি নতুন গ্রহ আবিষ্কার করেছে। এর মধ্যে বেশ কয়েকটি পৃথিবীর মতো।
সঙ্গী একটা সারমেয় মানুষের জীবন বদলে দেয়। শুধু তাই নয়, বিপদে আপদে তার থেকে বড় বন্ধুই বা কে আছে? সম্প্রতি গবেষণায় প্রকাশ, সারমেয়রা শুধুমাত্র ভাল বন্ধুই নয়, সঙ্গী সারমেয় বাড়িয়ে দেয় মানুষের আয়ু। কুকুরের সান্নিধ্যে দূরে থাকে হৃদরোগের মতো বহু জটিল রোগ।
মহাকাশে প্রাণের হদিশ মেলার সম্ভাবনা আরও জোরাল হল। আর সে সম্ভবনা রয়েছে এই সৌরমণ্ডলেই। শনির উপগ্রহ এনসেলাডাসে রয়েছে জল, কার্বন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের উপস্থিতি। হাইড্রোথার্মাল অ্যাকটিভিটিতে এই হাইড্রোজেনকে ব্যবহার করে তৈরি হতে পারে অনুজীব। এক্কেবারে প্রাণ তৈরির আদর্শ পরিবেশ। একই ভাবে বিরাট সাগরের সন্ধান মিলেছে বৃহস্পতির চাঁদ ইউরোপাতেও। জানাল নাসা।
আজ ইন্টারন্যানশনাল ডে অফ হ্যাপিনেস। মানুষ বাঁচতে চায়। মানুষ কেন? যারই প্রাণ আছেস, এই পৃথিবীতে সেই বেঁচে থাকতে চায়। কিন্তু মানুষ যে এই পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী। সে শুধু একটু বেঁচে থাকাতেই সন্তুষ্ট হবে কেন? তাঁর চাই অনেক কিছু। যাকে মোটামুটি এককথায় বলতে গেলে বলতে হয়। সুখ। হ্যাঁ, এই আধুনিকতার যুগে ভালো থাকা বা সুখে থাকা বড় কঠিন কাজ। তাই সুখে কিংবা শান্তিতে থাকার জন্যও রয়েছে কিছু সূত্র। নিচে দেওয়া হল সেই সূত্রগুলোই। এগুলো পারলে একটু মেনে চলার চেষ্টা করুন। দেখবেন আপনিও দিব্যি সুখে-শান্তিতে বাঁচতে পারবেন।
আজকের আধুনিক জীবনযাত্রায় নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা একেবারেই বাধ্যতামূলক হয়ে পড়ছে। নাহলেই টিকে থাকা দায়। কিন্তু শরীরচর্চা করা ভালো। শরীরচর্চা করলে উপকার পাওয়া যায়, এসব তো জানেন সকলেই। কিন্তু ঠিক কতক্ষণ শরীরচর্চা করলে লাভ পাওয়া যাবে শরীরের? সেটাও তো জেনে নিতে হবে নাকি?
বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া চলাই ভার। স্মার্টফোন নেই? তাহলেই হল!আর পাঁচজনের থেকে পিছিয়ে পড়েন প্রায় একযুগ। আর স্মার্টফোন মানেই বেশি ফিচার্স। আর সেই ফিচার্স থাকলেই সমস্যা হয় ব্যাটরি নিয়ে। অল্প সময়ের মধ্যেই চার্জ শেষ। তবে এবার সেই ব্যাটারির সমস্যা সমাধানে জিওনি বাজারে আনছে নতুন ফোন। জিওনি এম-২০১৭।
হিন্দুদের অনেক ঠাকুর রয়েছে। কিন্তু ঈশ্বররাও যখনই বিপদে পড়েছেন, তখনই তাঁদের রক্ষাকর্তা হয়েছেন শিবঠাকুর। তাহলেই বুঝতে হবে, শিবঠাকুর, মহাদেব বা ভোলেনাথ কিংবা ভোলেবাবা, যে নামেই তাঁকে ডাকুন, তিনি কতটা শক্তিমান। সেই শিবঠাকুরের থেকে অন্তত পাঁচটি জিনিস সবসময় শেখার। এগুলো নিজের জীবনে মেনে চলতে পারলে আপনিও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে পারবেন। তাহলে এক এক করে জেনে নিন, কোন পাঁচটা বিষয় আপনাকে শিখতেই হবে শিবঠাকুরের কাছ থেকে।
৮ মাসের পাকিস্তানি শিশুটা বাঁচিয়ে দিল তার ২ বছরের দিদিকে। নিজের অস্থিমজ্জা দান করে দিদি জিনিয়ার প্রাণ ফেরাল রায়ান। ভারতের কনিষ্ঠতম স্টেম সেল ডোনার পাকিস্তানের এই ছোট্ট শিশু। পাকিস্তানের ছোট্ট শিশুটা প্রাণ ফিরে পেল ভারতে। দুই দেশের সম্পর্কের রসায়ন যাই হোক, পাকিস্তানি শিশুটার প্রাণ ফিরিয়ে দিতে চেষ্টার কসুর করলেন না ভারতীয় চিকিত্সকরা। হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস ধরা পড়ে পাকিস্তানি এই শিশুটির। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই রোগটি বাসা বাঁধে। এই রোগ হলে অস্থিমজ্জা শরীরে অস্বাভাবিক কোষ তৈরি করে। এই অস্বাভাবিক কোষ মজ্জার স্বাভাবিক কোষকে খেয়ে ফেলে। বোন ম্যারো প্রতিস্থাপন ছাড়া তখন আর কোনও উপায় থাকে না। পাকিস্তানি পরিবারটি বহু হাসপাতাল ঘুরেছেন। দেখিয়েছেন বহু ডাক্তার। কিন্তু ফল মেলেনি। অবশেষে বেঙ্গালুরু। দক্ষিণ ভারতের চিকিত্সা ব্যবস্থা নিয়ে কারও কোনও সংশয় নেই। কিন্তু চিকিত্সকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাতা ও গ্রহীতার বয়স।
পুরাণ তো শুধু শোনার বা পড়ার জন্য নয়। পুরাণ থেকেই তো নিতে হবে জীবনের শিক্ষা। তাহলেই যে আজকের আধুনিক যুগেও বদলে যাবে মানুষের জীবন। গড়বে সার্থক চরিত্র। সেইজন্যই গনেশ এবং কুবেরের গল্পটা ছোট্ট করে শুনুন। কুবের অর্থ-সম্পদের দেবতা। তিনি নিজের বিপুল অর্থর অহং জাহির করার জন্য একবার ঠিক করলেন যে, সব দেবতাদের নিমন্ত্রণ করবেন। সবাইকে নিমন্ত্রণ করার উদ্দেশ্য একটাই। নিজের অর্থ প্রাচুর্য দেখানো। সবাই আসার কথা দিলেন। কিন্তু শিবঠাকুর আর পার্বতী আসতে পারবেন না। তখন কুবের নিজে গেলেন নিমন্ত্রণ করতে। শিবঠাকুর বুঝলেন, নিমন্ত্রণের কোনও বিশেষ কারণ নেই। একমাত্র কুবের তাঁর ঐশ্বর্য দেখাতে চান বলেই এমন করছেন।জ্ঞাণী শিবঠাকুর বললেন, তাঁর ছেলে গনেশ আসবেন।
১০০ দিনের বেশি বন্ধ থাকার পর ধীরে ধীরে শান্ত হচ্ছিল। তারই মাঝে ফের অশান্তির আঁচ। ফের বিচ্ছিন্নতাবাদীদের ডাকে কাশ্মীরে চলছে বনধ। তারই মাঝে এবার উইকএন্ডে শনি ও রবিবারের জন্য ছাড় দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। শিথিল করা হয়েছে আন্দোলনের রাশ।