Light-mystery Launch of India's nuclear-carry missiles Zee 24 Ghanta
Mysterious lights in the sky What do the experts say Zee 24 Ghanta
Mysterious light in the sky saw from different parts of the state Zee 24 Ghanta
এ সময়ে কে যেন বলে যায়, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি দিকে দিকে!
সঞ্জয় ভদ্র
রবিবার সকালে লোকাল ট্রেনের দরজায় সেন্সরযুক্ত আলোর কার্যকারিতা সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মুম্বইয়ে আপাতত চালু হয়েছে ওই পরিষেবা।
জমি নিয়ে বিবাদের মধ্যেই সম্প্রীতির ছবি অযোধ্যায়।
দীপাবলি হোক কিংবা দিওয়ালি। আসলে আলোর উত্সব। আর আলোর উত্সব মানেই প্রচুর বাজি পোড়ানোর সঙ্গে প্রচুর আনন্দ, খাওয়া দাওয়া, চারিদিক আলোয় আলোয় সাজিয়ে তোলা আর হৈচৈ। কিন্তু আলোর উত্সবে বাজি পোড়ানো, মোমবাতি জ্বালানোর সময় সাবধানতাও অবশ্যই জরুরি। নাহলেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।
রাঁতের আঁধারে মিটিমিটি করে জ্বলা জোনাকি পোকা কার না ভালো লাগে? কিন্তু কখনও ভেবে দেখেছেন বিদ্যুৎ ছাড়া এই আলো কিভাবে জ্বলে? আজব না?আসলে জোনাকি পোকার এই আলো জ্বলার ব্যপারটি একটি কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া কিছু না, যা তাদের দেহের অভ্যন্তরে ঘটে।
এবার অন্ধকারে আলোর থেকেও বেশি সাহায্য করবে চোখ! হ্যাঁ, সাধারণত, ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা অসম্ভব। আলো লাগেই। কিন্তু এবার আর আলোরও প্রয়োজন হবে না। কৃত্রিম চোখ লাগানো থাকলে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখা যাবে। গলদা চিংড়ি ও আফ্রিকান এক জাতের মাছের চোখের সেরা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে কৃত্রিম এই চোখ তৈরি করেছেন বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা।
আর নিজে থেকে কষ্ট করে জামাকাপড় কাচার দরকার নেই। এবার জামাকাপড় নিজে থেকেই পরিস্কার হয়ে যাবে! এমনই এক প্রযুক্তি আবিষ্কার হল। অবাস্তব মনে হলেও, এটাই সত্যি।
আড়াই বছর পার। এবার বহু অপেক্ষার কামদুনি ধর্ষণকাণ্ডের রায় দিতে চলেছে নগর দায়রা আদালত। দোষীদের সর্বোচ্চ সাজার দাবিতে কামদুনির ধারাবাহিক আন্দোলন রাজ্যে এখন প্রতিবাদের আরেক নাম। আড়াই বছরে কতটা বদল হয়েছে কামদুনির? সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়নই বা হল কতটা, খোঁজ নিল চব্বিশ ঘণ্টা। কামদুনি মোড়ে ধর্ষিতার সড়ক-ফলকটির নিচে জমে আছে দীর্ঘদিনের মলিন মোম। এই স্মরণ-বেদিতেই প্রতি মাসে শপথ নিত কামদুনি। ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান দিত টুম্পা-মৌসুমিরা।
নিয়ন আলো, ত্রিফলা বাতি, নীল-সাদার খেলা, পাড়ায় পাড়ায় পার্ক। সাজানো কলকাতার কোলাজে অনেক সুন্দর সুন্দর ছবি। কিন্তু সেই সৌন্দর্যায়নের কতটা শরিক হতে পারল এই শহরের বিশাল সংখ্যক বস্তিবাসী গরিব মানুষ? আমাদের প্রতিনিধির অনুসন্ধান রিপোর্টে কলকাতা পুরসভা থেকে যে তথ্য মিলেছে, তাতে প্রদীপের নীচে অন্ধকারের ছবিটাই প্রকট। ২০০৭ থেকে ২০১৫। এই ৯ বছরে বস্তিবাসীদের নতুন বাড়িতে পুনর্বাসনের জন্য কেন্দ্র থেকে প্রায় ৯৮ কোটি টাকা পেয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু ৯ বছরে তারা মাত্র ১০ কোটি টাকা খরচ করতে পেরেছে। বিপুল অঙ্কের টাকা খরচ করতে না পারায়, তা আবার কেন্দ্রের কাছে ফেরত চলে গিয়েছে। ফলে অথৈ জলে বস্তিবাসীর উন্নয়ন। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই দোষারোপের খেলা। ২০১০ সাল থেকে কলকাতা পুরসভা রয়েছে তৃণমূলের দখলে। তার আগে ছিল বামেদের দখলে। ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে দুই শিবিরের জমানাই রয়েছে। তৃণমূল শিবিরের অভিযোগ, বাম পরিচালিত পুরসভা বিস্তারিত প্রকল্প রিপোর্টে ভুল করায় টাকা ফেরত গেছে। বামেদের পাল্টা প্রশ্ন, রিপোর্টে ভুল থাকলে তৃণমূলের পুরসভা এতদিনেও তা ঠিক করে উঠতে পারল না কেন?
নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের বড় শহরদের মধ্যে রীতিমতো টক্কর চলে। সিডনি বলে আমায় দেখ, তো প্যারিস বলে আমায় দেখ। লন্ডন বলে আমায় দেখ তো ওয়াশিংটন বলে আমায় দেখ। ঠিক তেমনভাবেই বিশ্বের সবথেকে বড় বাড়িগুলোতেও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য থাকে একে অপরকে ছাপিয়ে যাও। এই মুহূর্তে বিশ্বের সবথেকে উঁচু বাড়ি, বুর্জ খলিফা। প্রত্যেক নতুন বছরকেই আপন করে নেওয়ায় বুর্জ খলিফার জবাব নেই। আলোর রোশনাই যখন অত উচ্চতায় ওঠানামা করে, তখন যে পৃথিবীর অষ্টমাশ্চার্য সৃষ্টি হয়। আর তা দেখার জন্য গোটা বিশ্ব থেকে ভিড় জমায় হাজার-হাজার পর্যটক। এবার কেমনভাবে স্বাগত জানালো নতুন বছরকে বুর্জ খালিফা? দেখে নিন এক ঝলকে।
অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি সকলেরই একটা নাক উঁচু ব্যপার থেকেই থাকে। সকলেই মনে করেন কয়েকদিনের আলাপে একটা ছেলেকে কীভাবে বুঝবেন যে এই ছেলেটির সঙ্গে সারা জীবন কাটাতে পারবেন।
আপনার ওজন কি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে? কড়া ডায়েট চাট, নিয়মিত ব্যায়াম কোন কিছুতেই বাগ মানাতে পারছেন না তাকে? কিছুতেই বুঝতে পারছেন না তার কারণ? তাহলে এবার সতর্ক হন। রাতে আলো জ্বেলে ঘুমানোর অভ্যাস কারণ হতে পারে আপনার ওবেসিটির।
কেন্দ্র ও রাজ্যের যৌথ সহযোগিতাতেই উন্নয়ন সম্ভব। রাজ্য সরকার উন্নয়নে সহযোগিতা না করলে মানুষই তার বিচার করবেন। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে এভাবে রাজ্য সরকারের সমালোচনা করলেন দীপা দাশমুন্সি। একইসঙ্গে ত্রিফলা আলো বিতর্ক থেকে শুরু করে কলকাতা পুরসভার যাবতীয় দুর্নীতির তদন্ত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দীপা।