দেশের বাইরে থাকলেও ভারতের অর্থনীতি নিয়ে ওয়াকিবহাল ছিলেন এবছর অর্থনীতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়
ব্রিগেডের জনসভায় শত্রুঘ্ন সিনহা কোনও রাখঢাক না করেই সাফ জানিয়ে দিলেন, তাঁর ‘মোদী বিরোধিতা’র কথা । নাম না করেই বিঁধলেন প্রধানমন্ত্রীকে।
সালের ৮ নভেম্বর সাড়ে পাঁচটা নাগাদ তড়িঘড়ি রিজার্ভ ব্যাঙ্ক তার সেন্ট্রাল বোর্ডের মিটিং ডাকে
২০১৬ সালের ৮ নভেম্বর আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে বৃহস্পতিবার সরকারকে নিশানা করছে বিরোধীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দাবি করেছেন, নোট বাতিলের কুফল এখনও মানুষ ভোগ করছে
কয়েক সপ্তাহ আগেই রিজার্ভ ব্যাঙ্ক আরও একটি তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর ধাক্কা লাগে নোট বাতিল ও জিএসটি লাগুর ফলে
নোট বাতিলের পর সরকারের ঘরে ঠিক কত অংকের বাতিল নোট জমা পড়েছে তা নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছিল। গত ৩০ জুন বাতিল নোটের একটি হিসেব দেয় কেন্দ্র। সেখানে বলা হয়, সরকারের ঘরে ১৫.২৮ লাখ কোটি টাকার বাতিল নোট জমা পড়েছে
লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণণ সোমবার জানান, গত ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ১৬৯৫.৭ কোটি নতুন ৫০০ টাকার নোট ছাপা হয়েছে
'নোটবন্দিতে দেশের সুফল হয়েছে', সরকারের এই দাবিকে খণ্ডন করে বিহারীবাবু'র অভিযোগ, "নোটবন্দির কারণে লাখো লাখো মানুষ বেকার হয়েছে। ফ্যাক্টরি বন্ধ হয়েছে। দেশের উৎপাদন হার কমেছে। ছোট, মাঝারি ব্যাবসায়ীরা পথে বসেছে।"
অন্যান্য বিষয়ের সঙ্গে নোট বাতিলের সিদ্ধান্তও যে আর্থিক বৃদ্ধিতে প্রভাব ফেলেছে তা মানলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে, তাঁর দাবি, এই মুহূর্তে বিশ্বের যা পরিস্থিতি, তাতে সাত শতাংশ আর্থিক বৃদ্ধি দেশের পক্ষে যথেষ্ট ভালো। রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় - সকলেই সরকারের বিরুদ্ধে সরব।
দেশ থেকে বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটের মাধ্যমেও এবার মিলতে পারে লাখ টাকা! তবে আপনি কি তা পাবেন না! "হিন্দুস্তান টাইমসে"র প্রতিবেদন অনুসারে, মোট ২০০ কেজি বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট পুনর্ব্যবহারযোগ্য (রিসাইক্লিং) করে তুলতে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক সেগুলি পাঠিয়েছে 'ন্যাশানাল ইন্সটিটিউট অফ ডিজাইনে' (এনইডি)। ওইসব বাতিল হওয়া নোট দিয়ে এনইডিকে 'কাজে লাগবে' এমন কিছু জিনিস তৈরি করতে বলেছে আরবিআই। আর এই জিনিস তৈরি করার ক্ষেত্রে যারা সব থেকে ভাল 'অইডিয়া' দিতে পারবে, তাদের জন্য থাকবে অর্থ পুরস্কার, অর্থাত্ কী তৈরি করলে সবচেয়ে ভাল হয়- এটা বাতলাতে হবে। প্রথম হলে মিলবে ১ লক্ষ টাকা, দ্বিতীয়র ক্ষেত্রে ৭৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পাবেন ৫০ হাজার টাকা।