South China Sea: দক্ষিণ চিন সাগরে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের যুদ্ধজাহাজ। এই নিয়ে টানা দ্বিতীয় দিন। এমন সময় সর্বশেষ ঘটনাটি ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও চিনের সম্পর্ক নতুন করে আরও তলানিতে গিয়ে ঠেকেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঝড়ের জেরে আগামি দিনে বৃষ্টিপাত আরও বাড়বে। নামতে পারে ধস, জলমগ্ন হয়ে পড়তে পারে এলাকা, হতে পারে বন্যাও।
দুই দেশের নেতাই সামরিক ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন
চিন আরও জানিয়েছে কোনো আঞ্চলিক জোটের উচিত নয় কোন তৃতীয় দেশের স্বার্থে আঘাত করা, চীন কখনই এই জিনিসকে সমর্থন করেনা।
জো বাইডেনের আমলে এই প্রথম চিনের সঙ্গে আলোচনায় বসল পেন্টাগন।
জলপথে বেজিংকে চাপে রাখার এই কৌশল নিল নয়া দিল্লি।
Narendra modi vocal for local toys
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও উপস্থিতি বাড়াচ্ছে নৌসেনা। উদ্দেশ্য, ভারত মহাসাগরে চিনা সেনার উপস্থিতি নজরে রাখা
আমেরিকার মহড়া নিতে নিজের নৌশক্তি বাড়িয়েছে বেজিং।
Anti-India sentiment is growing in Bangladesh
গোড়া থেকেই দক্ষিণ চিন সাগরের বিতর্কিত অংশে বেশ কয়েক দশক ধরে ‘দাদাগিরি’ দেখিয়ে আসছে চিন। এমনকী ভিয়েতনাম, ফিলিপিনস, জাপানের দাবি উপেক্ষা করে সমুদ্রের ওই এলাকা নিজেদের বলে দাবি করে জিনপিংয়ের দেশ
বিদেশে নথিভুক্ত সেনা জাহাজ হুনান প্রদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে বিদেশি নয় এমন জাহাজের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে
দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের বিচরণ রুখলে সমস্যায় পড়তে হবে আমেরিকাকে। যাতাযাত বন্ধ করার চেষ্টা করা হলে চিনের সঙ্গে যুদ্ধ করতে হবে আমেরিকাকে। এভাবেই ওয়াশিংটনকে হুশিয়ারি দিল বেজিং।
বিন্দুতে বিন্দুতে সিন্ধু খোঁজার অবস্থায় একটা বড় আশার আলো। আরও একবার সাড়া দিল মালয়েশিয়ার বিমান এমএইচ ৩৭০-এর ব্ল্যাকবক্স। অস্ট্রেলিয়ার উদ্ধারকারী দলের প্রধান জানিয়েছেন, আগামিকালই নিখোঁজ MH370 বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলবে। কিন্তু উদ্ধারকারী দল এতটা নিশ্চিত হচ্ছে কী করে!
গতকালের পর ফের আজ সকালে সমুদ্রের তলা থেকে রেডিয়ো সঙ্কেত মিলল। গতকাল মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে নেমে সমুদ্রের তলা থেকে রেডিয়ো সঙ্কেত পেল চিনা জাহাজ। মনে করা হচ্ছে ওই সঙ্কেত নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সেরও হতে পারে। দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ বিমানের খোঁজে টহল দিচ্ছিল চিনা জাহাজ হেক্সিয়াম জিরো ওয়ান।
নিখোঁজ বিমানের তল্লাসি ১৭ দিনে পড়ল। শেষ খবর পাওয়া পর্যন্ত চিনের তল্লাসি বিমান, ইলিউসিন ৭৬ ধ্বংসাবশেষ জায়গাটিকে চিহ্নিত করতে পেরেছে। দেখা গিয়েছে কিছু সাদা বস্তু ভেসে বেড়াচ্ছে।
মালয়েশিয়ার নিখোঁজ এমএইচ ৩৭০- (MH370) বিমানের সন্ধান মিলেছে। এমন দাবি বেশ জোরের সঙ্গে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। অসি প্রধানমন্ত্রী বললেন, দক্ষিণ ভারত মহাসাগরে যে দু’টি বস্তুকে ভাসতে দেখা গিয়েছে সেটা যে এমএইচ ৩৭০- (MH370)-এর সে বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে। গত বৃহস্পতিবার টনি অ্যাবট জানিয়েছিলেন, দক্ষিণ ভারত মহাসাগরে ২৪ মিটারের দুটি বস্তুকে ভাসতে দেখা যাচ্ছে।
মালয়েশিয়ার বিমান নিখোঁজ ১২ দিনে পা পড়ল। বিমান রহস্যের এক চুলও সঠিক তথ্য হাতে এল না মালয়েশিয়া সরকারের কাছে। সবকিছুই অনুমানের উপর ২৭ টি দেশ মিলে চিরুনি তল্লাসি চালাচ্ছে। এবার রহস্যভেদ অভিযানে অস্ট্রেলিয়াও যোগ দিল।
এ জন্যই হয়ত বলে সময় বদলালে কথার মানেটাও কত বদলে যায়। এই যেমন নিখোঁজ এমইএচ ৩৭০ জেট বিমানের চালকের শেষ কথাটা। শেষবার ককপিট থেকে পাইলট রেডিও ট্রানসমিশনে কন্ট্রোলরুমে বলেছিলেন, অলরাইট, গুডনাইট। ব্যস, সেই শেষবার।
নিখোঁজ এমইএচ ৩৭০ জেট বিমানের হদিশ মেলার খবর অস্বীকার করল মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গতকাল সেনার তরফে জানানো হয়েছিল র্যাডারে নিখোঁজ বিমানের সংকেত পাওয়া গিয়েছে। মালাক্কা প্রণালীর কাছে কাছে সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ফলে চারদিন পরেও বিমান উধাও রহস্য সেই আঁধারেই থাকল।