রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা নিউগেলেঙ্ক চা বাগানের ২০/১০১ পার্টর সিপিএম-এর এক মাত্র জয়ী প্রার্থী জিনিথ এক্কা, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করে দিলেন। এর ফলে রাঙামাটি গ্রাম পঞ্চায়েত ৩০টি আসনের মধ্যে তৃণমূল দখলে এল ১৫টি আসন।
Ballot Sandesh in North 24 Parganas: শোনা যাচ্ছে যুব সম্প্রদায়ের একটি অংশ নাকি ১১ জুন দিনটিকে 'ব্যালট ডে' হিসেবে ঘোষণা করার জোর দাবি তুলেছে। তাঁদের বক্তব্য, ঠিকমতো প্রচার পেলে এই দিনটি ভ্যালেন্টাইনস ডে'কে-ও অনায়াসে পিছনে ফেলে দিতে পারবে। সাধে কি বলে, বাঙালি স্বভাবরসিক!
TMC Supporter tied on tree: 'তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে রাখা হল গাছে!' এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিল।
কমিশনের বক্তব্য, ব্যালট পেপার ছিনতাই করে নেওয়ার ফলে ভোট গণনা সম্পূর্ণ হয়নি। সেই কারণেই ফের ভোট নেওয়া হবে।
কেন্দ্রীয় বাহিনীকে গাড়ি সহ যাবতীয় লজিস্টিক সাপোর্ট দিতে হবে। যাতে তারা কোনও অভিযোগ করতে না পারে। সব স্পর্শকাতর এলাকাতে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করাতে হবে।
সবথেকে বেশি ভোটে জিতে সামসুল আলম জানান, 'এতটা আশা করিনি। তবে বেশি ভোট পাব জানতাম। আগামীদিনে দল যা নির্দেশ দেবে সেইমতো কাজ করব। সবার কাছে পরিষেবা পৌঁছে দেব। মানুষের পাশে থাকব।'
WB Panchayat Election 2023: জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন রকম খাবারের প্যাকেট ফেরি করেন মানব সেন নামে এই তরুণ। জলপাইগুড়ি ময়নাগুড়ি রোড এলাকার বাসিন্দা এই তরুণ পেশায় ফেরিওয়ালা হলেও তাঁর জীবনের লক্ষ্য সমাজসেবা। এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন।
Panchayat Result of Bankura: বাঁকুড়া জেলা পরিষদে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। ৫৬টি আসনের ৫৫টি গিয়েছে তাদের ঝুলিতে। জেলার ২২টি পঞ্চায়েত সমিতির সবক'টিতে এবং জেলার ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬২ তে জয় পেয়েছে ঘাসফুল শিবির।
পঞ্চায়েত ভোটে মতুয়া গড়ে কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি।জঙ্গলমহলেও পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার।ভাঙড় বাদে অন্য সব সংখ্যালঘু গড়েই অটুট তৃণমূলের প্রভাব।
বুধবার সকালে বিষ্ণুপুর বিধায়ক কার্য্যালয়ে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসনের বিজেপির জয়ী প্রার্থী সলমা মুর্মু তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেন সলমা মুর্মু।
মোট ৯২৮টি জেলা পরিষদ আসনের মধ্যে ৫৯২টি জয় পেয়ে গিয়েছে তৃণমূল। এগিয়ে আছে আরও ১৮৮টি জেলা পরিষদে আসনে।
West Bengal Panchayat Election 2023 Results Live Updates:পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পরই বিরোধী দলের প্রার্থীদের ওপরে আক্রমণের অভিযোগ উঠল শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রসঙ্গত জানা যায় গতকাল বিকেলে মাল আদর্শ বিদ্যাভবনের গণনা কেন্দ্রে যখন ভোটের ফলাফল গণনা চলছে সেই সময় গণনা কেন্দ্রের বাইরে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশেই কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ উঠেছে।
জেলা পরিষদের ২৪টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীরা।এর সঙ্গেই জলপাইগুড়ি জেলার ৯টি পঞ্চায়েত সমিতিরও দখল নিজের হাতে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস।
জয়ী ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরও বিজেপি প্রার্থীকে পরাজিত ঘোষণা করা হয়েছে। এবার প্রশাসনের বিরুদ্ধেই সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিডিয়ো তৃণমূলের হয়ে কাজ করছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।
খাদিকুল যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই সাহাড়া গ্রাম পঞ্চায়েতও এবার দখলে গিয়েছে বিজেপির। নির্বাচনের আগে নির্দল প্রার্থী এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সমর্থনে প্রধান ছিলেন। এর আগে সাহাড়া গ্রাম পঞ্চায়েতের দুই বারের প্রাক্তন প্রধানকে ছিলেন শান্তিলতা দাস।
পঞ্চায়েত নির্বাচনে একেবারে শুরু থেকে নজর ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের ফলপ্রকাশের দিন পর্যন্ত দফায় দফায় রণক্ষেত্রে পরিণত হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এই ব্লক। মনোনয়নে বাধা দেওয়া থেকে ভোটের দিন সন্ত্রাস, এই ভাঙড়ে হাজারও অভিযোগে বিদ্ধ হয়েছে শাসকদল।
বিধানসভায় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিকাণ্ডে ৪ জনের মৃত্যুকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে এসেছিল শীতলকুচি। ২০২১ সালের ১০ এপ্রিল, রাজ্যে বিধানসভা ভোটের চতুর্থ দফা ভোটের দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোড়পাটকির ১২৬ নং বুথে ঘটে গিয়েছিল অপ্রত্যাশিত ঘটনা।
গ্রামীণ বাংলার রায় তৃণমূলেই। পঞ্চায়েত ভোটের ত্রিস্তরেই নজরকাড়া সাফল্য ঝুলিতে পুরেছে জোড়া-ফুল শিবির। মঙ্গলবার দিনভর গণনার শেষে মানুষের এই সমর্থন নিয়ে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
WB Panchayat Election 2023 Results: একের পর এক গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হতেই সবুজ আবির উড়িয়ে উদযাপন বাঁকুড়ায়। মঙ্গলবার পঞ্চায়েত আসনে জয়ের খবর আসতেই বাঁকুড়ায় তৃণমূল শিবিরে থাকা কর্মীরা উদযাপন শুরু করে দেন।
WB Panchayat Election 2023 Results: জাতিসত্তার দাবিকে কেন্দ্র করে আন্দোলন করেছিল কুড়মি সমাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারের কনভয়ে হামলার পরে তাদের প্রথম সারির নেতা গ্রেফতার হন। এর পরেই রাজনৈতিক মঞ্চে নামার সিদ্ধান্ত নেয় কুড়মি সমাজ। তার পরেও পঞ্চায়েতে তৃণমূলের এই জয়ের ট্রেন্ড জঙ্গলমহলের রাজনীতির সমীকরণে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Siuli Mardi wins West Bengal Panchayat Election 2023: দণ্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে ফেরা শিউলি মার্ডি জিতে গেলেন। ১০৫ ভোটে তিনি বিজেপি প্রার্থীকে হারিয়ে ভিকট্রি সাইন দেখিয়েছেন।
বেশ কিছু নিচুতলার কর্মীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনার সুযোগ পেয়েছে বিরোধীরা। তৃণমূলের দুই শীর্ষ নেতা বারবার দলীয় কর্মীদের সতর্কও করেছিলেন।