Amartya Sen: 'আমি তখন তরুণ। আমি আশা করতাম, যখন ভারত স্বাধীন হবে, তখন এই অন্যায় ব্যবস্থাটার ইতি ঘটবে'! তিনি আরও বলেন, তিনি এরপর (ভারতের স্বাধীনতালাভের পরে) যত দিন গিয়েছে, দেখেছেন, পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে!
জামিন পেলেও এখনও তাঁর বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার হয়নি। হাতে কাজ নেই। কীটনাশক ছড়ানোর যন্ত্রটিও বাজেয়াপ্ত করেছে পুলিস। মহাকরণে কেরোসিনকাণ্ডে অভিযুক্ত জ্যোতির্ময় নন্দীর স্মৃতিতে ভিড় করে আছে লকআপের দিনগুলির দুর্বিষহ স্মৃতি। আগামীদিনে কীভাবে পরিবারের সদস্যদের অন্নসংস্থান করবেন তা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না জ্যোতির্ময়।
কামদুনিতে পাল্টা মঞ্চ গড়ল তৃণমূল। আজ মধ্যমগ্রামে জেলা তৃণমূল দফতরে রীতিমতো সাংবাদিক বৈঠক করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, কামদুনি প্রতিবাদী মঞ্চের পিছনে আছে সিপিআইএমের মদত। তাই পাল্টা হিসেবে শান্তি রক্ষা কমিটির পাশে থাকবে সরকার।
রান্নার গ্যাসে ভর্তুকি পেতে হলে এবার থেকে আধারকার্ড থাকা বাধ্যতামূলক হতে চলেছে। পয়লা নভেম্বর থেকে এরাজ্যে কলকাতা, হাওড়া ও কোচবিহার জেলায় আধার নম্বরের ভিত্তিতে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পাঠিয়ে দেওয়া হবে।
রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। লালদিঘির পাড় থেকে সরছে প্রশাসনিক সদর দফতর। তবে কয়েকমাসের জন্য। পয়লা অক্টোবর থেকে মহাকরণকে অস্থায়ীভাবে সরানো হচ্ছে হাওড়ার এইচআরবিসি ভবনে।
সরকারি গ্রন্থাগারে দৈনিক সংবাদপত্র রাখার ওপর নির্দেশিকা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে আরও ৫টি খবরের কাগজ রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। আজকাল, কলাম, টাইমস অফ ইন্ডিয়ার পাশাপাশিঅলচিকি লিপি ও নেপালি ভাষার একটি করে খবরের কাগজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সেই নতুন তালিকা থেকেও ব্রাত্য আনন্দবাজার পত্রিকা, বর্তমান, দ্য টেলিগ্রাফ, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো কাগজ।
রায়গঞ্জে এইমসের হাসপাতালের জন্য জমি অধিগ্রহণ সহ একাধিক দাবিতে আজ মহাকরণ অভিযান করবে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেড় বছরের শাসনকালে এই প্রথম মহাকরণ অভিযান করছে কংগ্রেস। একটি মিছিল হবে ফিয়ার্স লেন থেকে। দায়িত্বে থাকবেন দীপা দাশমুন্সি। ব্রাবোর্ন রোডের মিছিলের দায়িত্বে থাকবেন মানস ভুঁইঞা। রানি রাসমণি রোডে মিছিলের দায়িত্বে থাকবেন প্রদীপ ভট্টাচার্য। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নারী নির্যাতনের প্রতিবাদেও সরব হবে কংগ্রেস। দলের টার্গেট, পঞ্চাশ হাজার কর্মী নিয়ে মহাকরণের পথে হাঁটবেন তাঁরা। যদি বাধা দেওয়ার চেষ্টা হয়, তাহলে পরিস্থিতির জন্য রাজ্য সরকার দায়ী থাকবে বলেই হুমকি দিয়েছে কংগ্রেস।
পুলিস কমিশিনারে২১ জুলাই গুলি চালনার ঘটনায় গঠিত তদন্ত কমিশন ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কমিশন অসাংবিধানিক ও অবৈধ বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই পর্যায়ে কমিশনে সাক্ষ্য দিতে আসা কাউকে জেরা করা যাবে না। প্রত্যেকেই নিজেদের আইনজীবী সঙ্গে আনতে পারবেন।
ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের ওপর ভর্তুকীর নিয়ন্ত্রণ এবং এফডিআইয়ের প্রতিবাদে বামেদের ডাকে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘট এবং বিজেপির দশ ঘণ্টা বনধে প্রায় শুনশান শহর কলকাতার রাস্তা। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার রাস্তায় সরকারি বাস চললেও তাতে যাত্রী সংখ্যা অনেকটাই কম।
মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বৈঠক ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে জোর জল্পনা।
মৃত এবং আক্রান্তের সংখ্যা গোপন করার কারণেই ডেঙ্গির মোকাবিলা কঠিন হচ্ছে। মঙ্গলবার এই অভিযোগ করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন যে, অন্য রাজ্যে কী হচ্ছে তা নিয়ে আত্মসন্তুষ্টিতে না ভুগে সামরিক তত্পরতার সঙ্গে ডেঙ্গি মোকাবিলায় নামুক সরকার।
সরকারি কর্মীদের বেশিরভাগ অংশই ঠিকমতো কাজ করেন না। এই বলেই সরকারি কর্মীদের কর্মসংস্কৃতি নিয়ে তোপ দাগলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, কর্মীদের অনেকেই সময় মতো অফিসে আসেন না। অফিসে এলেও কাজের সময় ক্যারাম খেলেন।
গতানুগতিক ছবির থেকে অনেকটাই আলাদা ছিল এদিনের মহাকরণ। রাখিবন্ধন উত্সবকে ঘিরে সকাল থেকেই একটু একটু অন্যমেজাজে মহাকরণ। সকালেই রাষ্ট্রপতির জন্য রাখি আর মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল ছোট্ট শুভেচ্ছে বার্তা। বিকেলে রাষ্ট্রপতি নিজের হাতে লিখে শুভেচ্ছে পাঠান বোন মমতাকে।
জিটিএ নিয়ে সুবাস ঘিসিংয়ের করা মামলার ব্যাপারে কথা বলতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ওই মামলার হলফনামা পেশ করতে কলকাতায় এসেছিলেন মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরি।
অবশেষে ২১ জুলাই কমিশনের কাছে প্রথম কোনও নথি পৌঁছল ওই ঘটনার। বুধবার হেয়ার স্ট্রিট থানার তরফে ওই নথি কমিশনে জমা পড়ে। হেয়ার স্ট্রিট থানার বর্তমান ওসি প্রদীপ দাম কমিশনে উপস্থিত হয়েছিলেন।
স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য সরকার এতদিন যে পেনশন দিত সেই টাকা সরাসরি অ্যাকাউন্টে পড়ে যেত। কিন্তু গত জুন মাস থেকে সরকার চেকের মাধ্যমে পেনশন দেওয়া শুরু করেছে।
আগামিকাল একুশে জুলাইয়ের সমাবেশকে ঘিরে তৃণমূল শিবিরে ব্যস্ততা তুঙ্গে। সমাবেশে যোগ দিতে দলের কর্মী-সমর্থকরা কলকাতায় এসে গেছেন ইতিমধ্যেই। দূরদূরান্ত থেকে যাঁরা আসছেন, তাঁদের সুবিধার জন্য দলের পক্ষ থেকে হাওড়া ও শিয়ালদায় দুটি বিশেষ শিবির গড়ে তোলা হয়েছে।
একুশ জুলাইয়ের ঠিক ২৪ ঘণ্টা আগে একুশে জুলাইয়ের ঘটনায় গঠিত কমিশনের প্রথম শুনানির দিন। কিন্তু কোনও কাজই হল না এদিন। রাজ্যের স্বরাষ্ট্রসচিবের আসার কথা থাকলেও তিনি আসেননি। ফলে কমিশনের শুনানি মুলতুবি হয়ে যায়। কমিশনের কাছে প্রয়োজনীয় নথির অধিকাংশই এখনও এসে পৌঁছয়নি।
মহাকরণে মূল্যবৃদ্ধি নিয়ে গড়া টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, সরকারের কড়া নজরদারিতে সবজির দাম ৫০ শতাংশ কমানো গেছে। কিন্তু চাপের মুখে ফড়েরা না কেনায় সবজির দাম না পেয়ে রাজ্যের নানা জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা।
তাঁকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আর্জি জানানোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে চিঠি দিলেন এ পি জে আবদুল কালাম। মঙ্গলবার মহাকরণে পৌঁছয় এই চিঠি। চিঠিতে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। পাল্টা চিঠিতে কালামকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূনেত্রী।
মৃত অভিষেক পালের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর একথা জানাল মৃত পরীক্ষার্থী অভিষেক পালের পরিবার। মুখ্যমন্ত্রী তাদের লালবাজার যেতে বলেন বলে জানান তাঁরা। এরপরই তাঁরা মহাকরণ থেকেই লালবাজারে যান।
অভিষেক পালের পরিবারকে আগামিকাল মহাকরণে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান অভিষেক পালের পরিবার। সেখানে মুকুল রায় এবং সুব্রত বক্সি অভিষেকের পরিবারের সঙ্গে কথা বলেন।