এ যেন সত্যিই যুদ্ধ চলছে টেলিকম অপারেটরগুলির মধ্যে। এ বলছে আমাকে দেখ তো ও বলছে আমাকে দেখ। সবাই কম খরচে ডেটা, কলিংয়ের সুবিধা দিতে তৈরি। সোমবার নতুন একটি অফার ঘোষণা করল বিএসএনএল।
ওয়েব ডেস্ক: এ যেন সত্যিই যুদ্ধ চলছে টেলিকম অপারেটরগুলির মধ্যে। এ বলছে আমাকে দেখ তো ও বলছে আমাকে দেখ। সবাই কম খরচে ডেটা, কলিংয়ের সুবিধা দিতে তৈরি। সোমবার নতুন একটি অফার ঘোষণা করল বিএসএনএল।
আরও পড়ুন কেন্দ্রীয় সরকারের শাস্তির মুখে জিও! হতে পারে আর্থিক জরিমানাও
মাত্র ৪৯ টাকায় যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন বিএসএনএল গ্রাহকেরা। তবে এই অফারে একটি ট্যুইস্ট রয়েছে। এই অফারে বিএসএনএল গ্রাহকেরা প্রত্যেক রবিবার ২৪ ঘণ্টা যত খুশি কথা বলতে পারবেন। যেকোনও নেটওয়ার্কে। এছাড়াও গ্রাহকেরা রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত আনলিমিটেড কল করতে পারবেন অতিরিক্ত কোনও খরচ ছাড়াই।
আরও পড়ুন যুবরাজ সিংয়ের বায়োপিকে 'যুবি' হতে চলেছেন রণবীর কাপুর
অফারটিতে আরও একটি ট্যুইস্ট রয়েছে। গ্রাহকরা ল্যান্ডলাইন থেকে এই সুবিধা ভোগ করতে পারবেন। এই অফারের বৈধতা ৬ মাস পর্যন্ত।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.