Bangladesh Woman Rape: কর্মচারীকে কাজে ব্যস্ত রেখে বিশেষ ভাবে সক্ষম স্ত্রীর সঙ্গে দুষ্কর্ম, গ্রেফতার অভিযুক্ত
Bangladesh Woman Rape: কর্মচারীকে কাজে ব্যস্ত রেখে বিশেষ ভাবে সক্ষম স্ত্রীর সঙ্গে 'দুষ্কর্ম', গ্রেফতার অভিযুক্ত
অভিযুক্তের যথাযোগ্য শাস্তির দাবি উঠেছে
Updated By: Feb 19, 2022, 08:14 PM IST
নিজস্ব প্রতিবেদন: বাড়িতে ছিলেন না কর্মচারী। তাঁকে কাজে ব্যস্ত রেখে, তাঁরই বিশেষ ভাবে সক্ষম (Physically Challenged) স্ত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগ। ১৮ দিনেরও বেশি পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার অভিযুক্ত মালিক। ধৃতের নাম ওবায়দুর হাওলাদার।
Add Zee News as a Preferred Source
news
TRENDING NOW
শুক্রবার রাতে বাংলাদেশের ঢাকার শ্যামলী এলাকা থেকে ওবায়দুর হাওলাদারকে গ্রেফতার করেছে ব়্যাব-৮। অভিযোগ, গত ৩০ জানুয়ারি ওই কর্মচারীকে ছলে-বলে কাজে ব্যস্ত রেখেছিল অভিযুক্ত। ওইদিন সুযোগ বুঝে তাঁর বাড়িতে ঢুকে পড়েছিল। এরপর কর্মচারীর বিশেষ ভাবে সক্ষম (Physically Challenged) স্ত্রী'কে ধর্ষণ করে সে। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত। গত পয়লা ফেব্রুয়ারি ওবায়দুর হাওলাদারের বিরুদ্ধে কোটালিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নির্যাতিতা। তার যথাযোগ্য শাস্তির দাবি জানায় পরিবার। এরপর অভিযুক্তের খোঁজ শুরু হয়।
অবশেষে শুক্রবার রাতে মিলল সফলতা। বাংলাদেশের ঢাকার সেকেরহাট থানার শ্যামলী এলাকা থেকে ওবায়দুর হাওলাদারকে গ্রেফতার করে ব়্যাব-৮। তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে তাঁরা অভিযুক্তের লোকেশন জানতে পারেন। এরপর অভিযান চালিয়ে মেলে সফলতা। শনিবার অভিযুক্তকে আদালতে পেশ করে ব়্যাব।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.