পরিবারের একমাত্র রোজগেরে সুভাষ পালের মৃত্যুতে অথৈ জলে স্ত্রী বিশাখা

বাবা ফিরবেন না এটা এখন জেনে গিয়েছে সুভাষ পালের দশ বছরের মেয়ে সুশ্রিতা। বড় হয়ে বাবার মতোই সে পাহাড়ে যেতে চায়। স্বামীর হঠাত্‍ মৃত্যুতে অথৈ জলে পড়েছেন স্ত্রী বিশাখা। সংসার চালানোটাই এখন তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। কাঠমান্ডুতে নামিয়ে আনা হয়েছে অভিযাত্রী সুভাষ পালের নিথর দেহ। কাঠমান্ডু থেকে অনেক দূরে বাঁকুড়ার ছোট্ট বাড়িতে এখন শুধুই হাহাকার।

পরিবারের একমাত্র রোজগেরে সুভাষ পালের মৃত্যুতে অথৈ জলে স্ত্রী বিশাখা