)
নিজস্ব প্রতিবেদন: অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'খোকাবাবু'র নায়িকা তরীকে মনে আছে নিশ্চয়? সম্প্রতি, শেষ হওয়া এই ধারাবাহিকে খোকাবাবুর সঙ্গে তরীর প্রেম ছিল জমজমাট। দর্শকরাও বেশ পছন্দ করতেন খোকাবাবু ও তরীর খুনসুটি। তবে সে প্রেম ছিল নেহাতই রিল লাইফের। বাস্তবে তরী অর্থাৎ তৃণার মনে রয়েছেন অন্যকেউ। আর ইনি কে জানেন?
বাস্তবে তরী অর্থাৎ তৃণা সাহা প্রেম করছেন 'কৃষ্ণকলি'র নায়ক নীল ভট্টাচার্য ওরফে অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে। আপাতত তৃণা ও নীল রয়েছেন ব্যাংককে। তাঁদের একসঙ্গে সময় কাটানোর ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন 'ভজগোবিন্দ'র অভিনেতা রোহন ভট্টাচার্য।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নীলের একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করেন তৃণা। তাঁর ক্যাপশান দেখেই স্পষ্ট যে তিনি নীলের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি শর্টফিল্ম 'দরিয়া'তে একসঙ্গে দেখা গেছে নীল ও তৃণাকে।