Pori Moni: নিভৃতেই জন্মদিন কাটালেন পরীমণি, কেন সেলিব্রেশনে অনীহা অভিনেত্রীর?

Pori Moni Birthday: পরীমণির জন্মদিনে তেমন আয়োজনের ঘনঘটা নেই এই বছর, নেই কোনও উদযাপনের চিহ্ন। নায়িকাকেও সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। এই ঘটনায় অনেকেই চমকে গেছেন কারণ গত কয়েক বছর ধরে তিনি বেশ জমকালো ভাবেই উদযাপন করেন এই দিনটি। কেন নিভৃতে জন্মদিন কাটালেন নায়িকা?

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Oct 25, 2023, 09:21 PM IST
Pori Moni: নিভৃতেই জন্মদিন কাটালেন পরীমণি, কেন সেলিব্রেশনে অনীহা অভিনেত্রীর?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীমণির(Pori Moni) জন্মদিন মানেই গ্র্যান্ড সেলিব্রেশন দেখে এসেছে ঢাকা শহর। তবে এই বছর মঙ্গলবার গোপনেই কেটে গেল ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন। অভিনেত্রীর জন্মদিনে তেমন আয়োজনের ঘনঘটা নেই এই বছর, নেই কোনও উদযাপনের চিহ্ন। নায়িকাকেও সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। এই ঘটনায় অনেকেই চমকে গেছেন কারণ গত কয়েক বছর ধরে তিনি বেশ জমকালো ভাবেই উদযাপন করেন এই দিনটি। জন্মদিন নিয়ে গণমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। তাহলে এবার কেন অনীহা আয়োজন নিয়ে?

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Rubel-Sweta: হাসপাতাল থেকেই বিজয়ার শুভেচ্ছা রুবেলের, পাশে শ্বেতা, কী হয়েছে অভিনেতার?

জন্মদিন উদযাপন কেন করলেন না অভিনেত্রী? এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমে পরীমণি বলেন, 'জন্মদিনটা আমার জন্য বরাবরই আনন্দের এবং বিশেষ কিছু। আর সেই জন্মদিনের কেকটা কাটি আমার জীবনের বিশেষ ও গুরুত্বপূর্ণ মানুষ নানার হাত ধরে। তবে অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নানা। বেশ কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে আছেন।' 

আরও পড়ুন- Malaika Arora-Arjun Kapoor: মালাইকা-অর্জুনের বিচ্ছেদ! প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী...

অভিনেত্রী জানান যে তাঁর নানার অসুস্থতার কারণে শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন পরী। সবমিলিয়ে জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন উদযাপনের অবস্থায় নেই বলেই জানালেন এই অভিনেত্রী। তবে ২৪ অক্টোবর না পারলেও সবাইকে নিয়ে একটু দেরিতে হলেও জন্মদিন উদযাপন করতে চান তিনি। বর্তমানে ডোডোর শ্যুটিং করছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে টালমাটাল সময় কাটিয়ে বর্তমানে কাজে মন দিয়েছেন পরীমণি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.