২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে 'বিগ বস সিজন ফিফটিন'।
নিজস্ব প্রতিবেদন: টাইগার থ্রিয়ের শুটিংয়ে কারণে গত একমাস ধরেই দেশের বাইরে সলমন খান (Salman Khan)। ক্যাটরিনার সঙ্গে ইতিমধ্যেই শেষ করেছেন রাশিয়া ও তুরস্কের শুটিং পর্ব। কথা ছিল আরও বেশ কয়েকটি জায়গায় শুট করবেন তাঁরা। কিন্তু হঠাৎই রবিবার রাতে মুম্বই ফিরলেন বলিউডের ভাইজান। আসলে শীঘ্রই শুরু হতে চলেছে 'বিগ বস সিজন ফিফটিন' (Bigg Boss Season 15)। জনপ্রিয় সেই রিয়্যালিটি শোয়ের শুট করতেই দেশে ফিরেছেন সলমন।
newsTRENDING NOW
রবিবার কালো টিশার্ট ও ক্যাজুয়াল জিন্সে মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন সলমন। মাথায় ছিল তুরস্কের টুপি আর পায়ে স্নিকার্স। কিন্তু এরই মধ্যে নজর কাড়ে সলমনের মাস্ক। কালো মাস্কে লেখা এস কে। এই লেখাতেই শুরু যত বিপত্তি। হঠাৎই একজন বলে বসেন, ''ভাই মাস্কটা উল্টো পরেছেন''। এরপরই সোশ্য়াল মিডিয়ায় ট্রোল হতে থাকেন সলমন। অনেকেই তাঁর ছবি নিচে কমেন্টে এই বিষয় নিয়ে হাসি মজা করতে থাকেন।
আরও পড়ুন: 'বচপন কা প্যায়ার', 'দাদা' Sourav Ganguly-র সঙ্গে জমিয়ে নাচল মিঠাই, ভাইরাল ভিডিয়ো
'টাইগার থ্রি'-এর (Tiger 3) হাত ধরেই অনেকদিন পর ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন সলমন। টাইগার সিরিজের এই আগামী ছবিতে রিসার্চ ও অ্যানালিসিস শাখার এজেন্ট হিসাবে দেখা যাবে সলমনকে। অন্যদিকে পাকিস্তানের এজেন্ট জোয়ার চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা। ছবিটি পরিচালনা করছেন মণীশ শর্মা, শোনা যাচ্ছে এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। এরই পাশাপাশি আগামী দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ। সেই ছবিতে এই প্রথম একসঙ্গে অভিনয় করবেন সলমন ও তাঁর ভগিনীপতি আয়ুশ শর্মা।
|
SA
(20 ov) 117
|
VS |
IND
120/3(15.5 ov)
|
| India beat South Africa by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
SIN
(19.3 ov) 110
|
VS |
MAS
111/4(11.4 ov)
|
| Malaysia beat Singapore by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
THA
(20 ov) 153/7
|
VS |
PHI
156/9(19.4 ov)
|
| Philippines beat Thailand by 1 wicket | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.